• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তৃতীয় শীতলক্ষ্যা সেতু : বাড়ছে ব্যায় ২৩০ কোটি, বাড়ছে মেয়াদ

Monday, 3 April 2023, 10:59 pm
তৃতীয় শীতলক্ষ্যা সেতু : বাড়ছে ব্যায় ২৩০ কোটি, বাড়ছে মেয়াদ
21
SHARES
69
VIEWS
Share on FacebookShare on Twitter

বন্দরের তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ছেই। একই সঙ্গে বাড়ছে প্রকল্পের মেয়াদও। দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে সেতু নির্মাণে ২৩০ কোটি টাকা ব্যয় বাড়ার পাশাপাশি পঞ্চমবারের মতো প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শীতলক্ষ্যা সেতু নির্মাণের মূল অনুমোদিত প্রকল্পটির ব্যয় বরাদ্দ ছিল ৩৭৭ কোটি ৬২ লাখ ৭৮ হাজার টাকা। পরে বিশেষ সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৩৯ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার টাকা। প্রথম সংশোধিত প্রস্তাবে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৯৯ কোটি ২৭ লাখ ৫১ হাজার টাকা। দ্বিতীয় সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৬০৮ কোটি ৫৬ লাখ টাকা। ফলে এক সেতু নির্মাণে ব্যয় বাড়ছে ২৩০ কোটি টাকা।

এ প্রকল্প বাস্তবায়নে ৩৪৫ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকা ঋণ দিচ্ছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট।

মূল অনুমোদিত প্রকল্পের কাজ নভেম্বর ২০১০ থেকে ডিসেম্বর ২০১৩ মেয়াদে শেষ হওয়ার কথা ছিল। পরে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে নভেম্বর ২০১০ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। দ্বিতীয় দফায় জুন ২০১৬ থেকে বিশেষ সংশোধনে ডিসেম্বর ২০২৬, তৃতীয়বার জুন ২০১৭ এবং চতুর্থ দফায় ডিসেম্বর ২০১৭ নাগাদ মেয়াদ বাড়ানো হয়। এরপর জুন ২০২১ ও ডিসেম্বর ২০২২ নাগাদ প্রকল্পের মেয়াদ বাড়ে।

পঞ্চম বার ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ নভেম্বর ২০১০ থেকে ডিসেম্বর ২০২৩ নাগাদ মেয়াদ বাড়ছে। নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা এলাকায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

প্রকল্পের উদ্দেশ্য: শীতলক্ষ্যা নদীর ওপর এক হাজার ২৩৪ দশমিক ৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা সদরের সঙ্গে বন্দর উপজেলার সরাসরি সংযোগ স্থাপন এবং ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে বিকল্প রুট তৈরি করা।

প্রধান কার্যক্রম: ৪০০ মিটার ব্রিজের সুপার স্ট্রাকচার ও সাব-স্ট্রাকচার নির্মাণ, ভায়াডাক্টের সুপার স্ট্রাকচার ও সাব-স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে। ১৩ দশমিক ২৭ হেক্টর ভূমি অধিগ্রহণ, এক হাজার ১৪২ মিটার চারলেন পেভমেন্ট নির্মাণ প্রকল্পের অন্যতম কাজ। এক হাজার ৫২৭ মিটার অ্যাপ্রোচ সড়ক এবং এক হাজার ১৪২ মিটার চারলেন সড়ক ও সড়ক বাঁধে এক লাখ ঘন মিটার মাটির কাজ করা হবে।

পরিকল্পনা কমিশনের মতামত: প্রকল্পের আওতায় নির্মিত সেতুটি ১০ অক্টোবর ২০২২ তারিখে উদ্বোধন করা হয়েছে। সেতুটি উদ্বোধন করা হলেও ডিফেক্ট লাইয়াবিলিটি পিরিয়ডে কাজ বুঝে নেওয়া, বকেয়া বিল দেওয়া, রিটেনশন মানি ফেরত দেওয়া হয়। প্রকল্প সমাপ্তি প্রতিবেদন প্রস্তুতিসহ অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য মেয়াদ বাড়ানো যেতে পারে।

Previous Post

মাদক ব্যবসাযীর কান্ড : ‘ডিবি পুলিশরে বাড়ি চিনাইলি কে ?’

Next Post

আলমাছ পয়েন্টে শ্রমিকের মৃত্যু, লাশ ফেলে লেনদেনের অভিযোগ !

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
আলমাছ পয়েন্টে শ্রমিকের মৃত্যু, লাশ ফেলে লেনদেনের অভিযোগ !

আলমাছ পয়েন্টে শ্রমিকের মৃত্যু, লাশ ফেলে লেনদেনের অভিযোগ !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য