• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শামীম ওসমানকে পাটকেল মারলেন গিয়াসউদ্দিন’

Wednesday, 19 April 2023, 10:30 am
‘শামীম ওসমানকে পাটকেল মারলেন গিয়াসউদ্দিন’
16
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

আবারো সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনীতি। কোন দাঙ্গা হাঙ্গামা না হলে সংসদ সদস্য শামীম ওসমান নানা সভা সমাবেশ, ইফতার পাটি কিংবা দলীয় যে কোন অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিপক্ষদের রাজনৈতিকভাবে ঘায়েল করতে আকারে ইঙ্গিতে নানা সমালোচনা করার পর ফের প্রতিপক্ষ রাজনৈতিক নেতারাও কোনভাবেই ছেড়ে দেন না প্রভাবশালী শামীম ওসমানকে। এবার শামীম ওসমানকে পাটকেল মারলেন একই আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন 

এবার নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন সেই শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেছেন, “নারায়ণগঞ্জে সাত খুন হয়েছে। সাত খুনের প্রধান আসামি যে, তাকে টেলিফোনে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যেতে কে বলেছেন, সেই টেলিফোন আলাপ দেশবাসী সবাই শুনেছেন। কারা হত্যা করিয়েছে এবং কারা হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে, এ কথাও কিন্তু সবাই জানে।”

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে হীরাঝিল জিআর কনভেনশন সেন্টারে ২২ বছর পর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে উদ্দেশ্য করে মোহাম্মদ গিয়াস উদ্দিন তীর্যক মন্তব্য করে ফের আলোচনায় উঠে এসেছেন।

জেলা বিএনপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সরকার সাড়ে চৌদ্দ বছরে দুটি ভোটারবিহীন নির্বাচন করেছে। দেশ এখন একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিপন্ন। হত্যা, গুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মী গৃহহারা জেলহাজতে, মামলা হামলায় জড়িত।

বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ দিশেহারা। এই সরকার সাধারণ মানুষের কথা ভাবে না। শুধু ভাবে ব্যক্তি স্বার্থের কথা। কীভাবে দেশের সম্পদ লুটপাট করবে, কীভাবে দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করবে, এই চিন্তায় তারা বিভোর থাকে। যার কারণে দেশের মানুষ আজ নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। এই সরকার গণতন্ত্রকে হত্যার পর নতুন নীলনকশা তৈরি করছে সামনের নির্বাচন নিয়ে। এই নির্বাচনে যাতে ভোটাররা ভোট প্রয়োগ করতে না পারে সেজন্য ভোট ডাকাতি করে আরেকটি নির্বাচন করে নিজেদেরকে ক্ষমতায় রাখতে চায়।’

সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে উদ্দেশ্য করে গিয়াস উদ্দিন আরও বলেন, ‘অনেক খুনের সাথে না কি আমি রয়েছি। আমাকে খুনিও বলতে উনি কুণ্ঠা বোধ করেন না। নারায়ণগঞ্জ জেলার মধ্যে উনি খুঁজে পেলেন সবচাইতে জঘন্য ব্যক্তি সবচাইতে বড় অপরাধী ব্যক্তি আমি আর আমার সন্তানকে। আমি প্রশ্ন করতে চাই, ত্বকীকে কে হত্যা করেছিল। ত্বকী হত্যার তদন্তের দায়িত্ব র‌্যাবের ওপর ছিল। র‌্যাব তদন্ত করে চার্জশিট তৈরি করেছে। সরকারের কাছে সাবমিট করেছে। আদালতে সাবমিট করার আগেই সরকারকে দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। ত্বকীসহ অনেক হত্যা গুম নারায়ণগঞ্জে হয়েছে। অনেক টর্চারসেলের খবর নারায়ণগঞ্জের মানুষ জানে। সেখানে ব্যবসায়ীদের নিয়ে পেটানো হয়েছে। টাকা-পয়সা নেওয়া হয়েছে। সেখানে অনেককে হত্যা করা হয়েছে, একটারও বিচার হয়নি। নারায়ণগঞ্জের মানুষ স্পষ্ট জানে কারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এখন যদি র‌্যাবের চার্জশিট আদালতে দেওয়া হয়, তাহলে ধরা খেয়ে যাবেন।’

গিয়াসউদ্দিন আরও বলেন, নারায়ণগঞ্জে সাত খুন হয়েছে। সাত খুনের প্রধান আসামি যে, তাকে টেলিফোনে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যেতে কে বলেছেন, সেই টেলিফোন আলাপ দেশবাসী সবাই শুনেছেন। কারা হত্যা করিয়েছে ও কারা হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে, এ কথা সবাই জানে। এখন ক্ষমতায় আছেন অনেক কিছু বলছেন, খেই হারিয়ে ফেলছেন। আপনাদের সন্তানরাও কোথায় কি চাঁদাবাজি করে, কোথায় শিল্পপতিদের জিম্মি করে অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাঠান, সবকিছু কিন্তু মানুষ জানে। ডিস ব্যবসা, ইন্টারনেট ব্যবসা, রাস্তায় টেম্পু, সিএনজি ও প্রতিদিন অটোরিকশাগুলা থেকে কারা চাঁদা নেয়, দেশের সবাই কিন্তু জানে এবং ওই চাঁদার মূল ভাগ কোন পরিবারের সদস্যরা পায় সেটাও কিন্তু সবাই জানে। সবাই সাহস করে বলতে পারে না।

Previous Post

‘ঈদের আমেজে পাখা বিক্রি !’ কাঠের চশমা পরা আইনশৃংখলা বাহিনী

Next Post

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রূপগঞ্জে অটো চালক জবাই

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রূপগঞ্জে অটো চালক জবাই

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রূপগঞ্জে অটো চালক জবাই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য