• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘আইন মানেন না আইন প্রণেতা !’

Monday, 8 May 2023, 2:12 am
‘আইন মানেন না আইন প্রণেতা !’
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারায়ণগঞ্জে দুটি পৌরসভা নির্বাচনে দলীয় দুই প্রার্থীর পক্ষে মিছিল করে ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য নজরুল ইসলাম ওরফে বাবু। নজরুল ইসলাম বাবু আইন প্রণেতা ছাড়াও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

রোববার বিকেলে আড়াইহাজার পৌরসভায় এবং সন্ধ্যায় গোপালদী পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীদের নিয়ে মিছিল করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পৌরসভায় দলের মনোনীত দুই মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী মিছিলে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

রোববার বিকেলে ও সন্ধ্যায় পৃথক মিছিলে অংশ নিয়ে তিনি দুই প্রার্থীর পক্ষে শ্লোগান দেন এবং ভোট চান। যদিও এ দুই পৌরসভায় এখনো প্রতীক বরাদ্দ হয়নি।

রিটার্নিং কর্মকর্তারা বলছেন, নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যায় না। তাছাড়া প্রতীক বরাদ্দের পরও প্রার্থীর পক্ষে কোনো সংসদ সদস্য বা জনপ্রতিনিধি প্রচারণায় অংশ নিতে পারেন না। এ ক্ষেত্রে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমন করে থাকলে, তিনি নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে আড়াইহাজার পৌরসভায় এবং সন্ধ্যায় গোপালদী পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীদের নিয়ে মিছিল করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

বিকেলে মিছিলটি আড়াইহাজার বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজার ঘুরে বাঘানগর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে স্থানীয় কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

পরে নজরুল ইসলাম বাবু সন্ধ্যায় গোপালদী পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে মিছিলে অংশ নেন। মিছিলটি রামচন্দ্রদী থেকে শুরু হয়ে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

দলীয় প্রার্থীদের পক্ষে সংসদ সদস্যের প্রচারণায় অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুন্দর আলীকে আড়াইহাজার পৌরসভায় এবং আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এম এ হালিম সিকদারকে গোপালদী পৌরসভায় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ মে আড়াইহাজার পৌরসভা ও ২ জুন গোপালদী পৌরসভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ১২ জুন আড়াইহাজার এবং ২১ জুন গোপালদী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে মন্তব্য জানতে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মুঠোফোনে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম গণমাধ্যম কে বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানো যায় না। আর সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারেন না। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে আমরা খোঁজ নেব। এ ব্যাপারে প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।’

যোগাযোগ করা হলে গোপালদী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদও একই কথা বলেন।

এমন ঘটনায় আড়াইহাজার উপজেলায় অনেকেই স

Previous Post

পুলিশ ম্যানেজ, ডিবি পুলিশ অবরুদ্ধ ! স্বর্ণপট্টিতে লংকাকান্ড

Next Post

চুরি হওয়া ঠিকানা বাস নরসিংদী থেকে উদ্ধার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
চুরি হওয়া ঠিকানা বাস নরসিংদী থেকে উদ্ধার

চুরি হওয়া ঠিকানা বাস নরসিংদী থেকে উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য