• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডিবি সেজে ছাত্রলীগ নেতার কান্ড ! প্রবাসীর টাকা-মোবাইল লুট

Tuesday, 16 May 2023, 1:47 am
ডিবি সেজে ছাত্রলীগ নেতার কান্ড ! প্রবাসীর টাকা-মোবাইল লুট
63
SHARES
204
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্রেপ্তারকৃত তপু চন্দ্র ঘোষ সোনারগাঁ থানার ছোট অজুর্নদী এলাকার সাধব চন্দ্র ঘোষের ছেলে। তার বাকি সহযোগীরা হলেন সোনারগাঁ থানার বড়নগর এলাকার শুবংকর চন্দ্র রাজ বংশী ছেলে কৃষ্ন চন্দ্র রাজ বংশী (৩২), বগুড়া জেলার শেরপুর থানার খাজা আশ্রমপাড়া এলাকার চাঁন শেখ মিয়ার ছেলে এরশাদ (২৪), ছোট অজুর্নদী এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে রোহান (২১)।

৪ এপ্রিল দুপুর পৌনে ২টায় বন্দর উপজেলার হাজী সাহেবের মোড় এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার ২ দিন পর প্রবাসী উজ্জল হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১২(৪)২৩। ১৩ মে গভীর রাতে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিজ্ঞ আদালতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে।

এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ জুড়ে। এরই মধ্যে এইকটি প্রভাবশালী চক্র এই ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে ব্যর্থ হন। নারায়ণগঞ্জ জেলার আইনশৃংখলা বাহিনীর অসাধু একাধিক চক্র ‘দিনকে রাত, আর রাতকে দিন বানাতে মহাপটু‘ হলেও এই ক্ষেত্রে একেবারেই স্বচ্ছতার পরিচয়  দেয়ায়  সাধুবাদের ঝড় উঠেছে এই মামলার তদন্ত কর্মকর্তাদের প্রতি।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রভাবশালীদের শেল্টারে থাকা ছাত্রলীগের তপু চন্দ্র ঘোষ দীর্ঘদিন যাবৎ নানা অপরাধ চালিয়ে আসছিলো ৷ অসংখ্য অপরাধের হোতা ২৯ বছর বয়সী এ তরুণের বাড়ি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদির নিজ গ্রাম ছাড়াও পুরো জেলায় চালাতো অপরাধ কর্মকান্ড ৷ গত ১৩ মে তপু চন্দ্র ঘোষ তার আরও তিন সহযোগীর সাথে গ্রেপ্তার হন ৷

ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের মূল হোতা ছাত্রলীগের তপু চন্দ্র ঘোষের সকল অপরাধের ফিরিস্তি তদন্ত পূর্বক উদঘাটনের দাবী করেছে ছাত্রলীগের কয়েকজন নেতা । যারা এখনই তাদের নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ এমন একটা স্বণামধণ্য সংগঠন । আর এই সংগঠনের সুণাম নষ্ট করতে এমন তপু চন্দ্র ঘোষের মতো কয়েকজন ই যথেষ্ঠ । এই তপু চন্দ্র ঘোষ দের খুজে বের করে কঠোর শাস্তি জরুরী। একই সাথে এই তপু চন্দ্র ঘোষদের কাছ থেকে উপহার হিসেবে মিষ্টি মুখ করে পদপদবী দিয়ে আস্কারা দেয় তাদেরও শাস্তির আওতায় আনা দরকার।

পুলিশ বলছে, তপু তার সহযোগীদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে এক সৌদ প্রবাসীর ১৭ লাখ টাকা লুট করেছেন ৷

গ্রেপ্তার হবার পর রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন আসামিরা ৷

মামলাটির তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘তপু চন্দ্র ঘোষের নেতৃত্বে ডিবি পরিচয়ে আসামিরা ছিনতাই করে ৷ এর আগেও তারা এই কাজ করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ৷ নেতৃত্ব দেবার কারণে টাকা ভাগাভাগির সময় তপু বেশি ভাগ নিতেন বলে অপর আসামিরা জানিয়েছেন ৷’

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের হাজী সাহেবের মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন সৌদি প্রবাসী উজ্জ্বল হোসেন ৷ ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আসামিরা । তাঁর কাছ থেকে ১৭ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়৷ দুইদিন পর বন্দর থানায় ছিনতাইয়ের অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী ৷

মামলাটির তদন্তের দায়িত্ব পান পুলিশ পরিদর্শক রেজাউল করিম ৷

তিনি জানান, তদন্তে তপু চন্দ্র ঘোষসহ তার সহযোগীদের সম্পৃক্ততা পায় পুলিশ ৷ অধিকতর তদন্তের পর আসামিদের ব্যাপারে নিশ্চিত হয়ে গত শনিবার রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতা তপু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় ৷ গ্রেপ্তার চারজন সরাসরি এ ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত৷ তারা দিনের বেলা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সৌদি প্রবাসীর টাকা ও মোবাইল লুট করে বলে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন ৷

গ্রেপ্তার অন্য তিন আসামিরা হলেন- সোনারগাঁ উপজেলার ছোট অর্জুনদি গ্রামের এলাকার জাকির হোসেনের ছেলে রোহান (২১), একই উপজেলার বড়নগর এলাকার শুভঙ্কর চন্দ্র রাজবংশীর ছেলে কৃষ্ণচন্দ্র রাজবংশী (৩২), বগুড়া জেলার শেরপুরের খাজা আশ্রমপাড়া এলাকার চাঁন শেখ মিয়ার ছেলে এরশাদ (২৪) ৷

তপুর অপর সহযোগী গ্রেপ্তার রোহান সোনারগাঁয়ে ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পরিচিত বলে জানান স্থানীয় লোকজন ৷

পুলিশ জানায়, ছিনতাইকারী এ চক্রটির নেতা তপু চন্দ্র ঘোষেরও বাড়ি সোনাগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামে ৷ সে ওই গ্রামের সাধন চন্দ্র ঘোষের ছেলে ৷

সোনারগাঁয়ের স্থানীয় লোকজন ও ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলে জানা যায়, তপু চন্দ্র ঘোষের বাবা সাধন চন্দ্র ঘোষের মিষ্টির দোকান ছিল ৷ স্থানীয়ভাবে তপু সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের হাত ধরে রাজনীতিতে আসেন ৷ পরে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির সাথে ঘনিষ্ঠতা তৈরি করেন ৷ এক পর্যায়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ঘনিষ্ঠ হয়ে ওঠেন ৷ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের কোন পদে না থাকলেও সংগঠনের দু’টো কমিটির নেতাদের নিয়ন্ত্রণ করেন অয়ন ওসমান ৷ অয়ন ওসমানের ঘনিষ্ঠ হওয়ায় ২০১৯ সালের জুলাইতে জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হলে ওই কমিটিতে ছাত্রলীগের সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ পেয়ে যান তপু চন্দ্র ঘোষ ৷

স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগড়াপাড়ায় ‘লন্ডন জুস বার অ্যান্ড ক্যাফ’ নামে তপুর একটি ফাস্টফুডের দোকান রয়েছে ৷ গতমাসে দোকানটির কার্যক্রম শুরু করেন তপু ৷

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, ‘তপুর গ্রেপ্তারের বিষয়টি নিয়ে ছাত্রলীগ বিব্রত ৷ তপুর শক্ত কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই ৷ এমপি সাহেবের ছেলের সাথে ঘনিষ্ঠতা থাকায় আগে-পরে ছাত্রলীগে গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও সহসভাপতির পদ বাগিয়ে নেয়৷ পদ দেবার সময় ব্যাকরাউন্ড চেক করে নিলে দলের এমন পরিস্থিতিতে পড়তে হয় না ৷’

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ বলেন, ‘আমরা তপু চন্দ্র ঘোষের গ্রেপ্তার হবার বিষয়টি শুনেছি ৷ সে জেলা ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন ৷ তবে এ বিষয়ে এখন কোন মন্তব্য করতে পারছি না ৷ বিষয়টি নিয়ে সংগঠন সিদ্ধান্ত নেবে ৷’

Previous Post

৯ বছরেও নিষ্পত্তি হয়নি লোমহর্ষক ৭ খুন মামলা

Next Post

আড়াইহাজারের ছাত্রলীগ নেতাসহ ৪ মার্ডার : আপিলের রায় আজ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘আখেরাতে বিশ্বাস করলে দুর্নীতি করতে পারতেন না’- আমলাদের প্রতি হাইকোর্ট

আড়াইহাজারের ছাত্রলীগ নেতাসহ ৪ মার্ডার : আপিলের রায় আজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য