• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

টক অব দ্য টাউন : ‘ফুলটাইম’ ছাত্রলীগ, ‘পার্টটাইমে’ ছিনতাই !’

Wednesday, 17 May 2023, 1:49 pm
টক অব দ্য টাউন : ‘ফুলটাইম’ ছাত্রলীগ, ‘পার্টটাইমে’ ছিনতাই !’
59
SHARES
189
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা অর্থাৎ জেলা ছাত্রলীগের সহ সভাপতি তপু চন্দ্র ঘোষ হাজারো অপরাধের পর এবার ডিবি পুলিশ সেজে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারের পর তার অপকর্ম নিয়ে নিজেই আদালতের বিজ্ঞ বিচারকের খাস কামড়ায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন । তাইলে একজন  তপু চন্দ্র ঘোষের মতো ছাত্রলীগের এই নেতা এমন কান্ড ঘটানোর সাহস করলে অপর কোন কোন নেতাকর্মী কি করে তার হিসাব কে নিবেন ? সাহস করে প্রভাবশালী সংসদ সদস্যদের পুত্রদের নাম ব্যবহারকারী এই অপরাধীদের বিরুদ্ধে মামলা করায় বেড়িয়ে আসে ধলের বিড়াল। নাইলে কে জানতো এমন ঘৃন্য চরিত্রের তথ্য। একজন তপু চন্দ্র ঘোষ এমন কান্ড করতে পারলে আর অন্যান্যরা কি ‘তুলসী পাতায় ধোয়া ?’ এমন নানা সমালোচনার ঝড় রইছে নগরীর সর্বত্র।

গত কয়েকদিনের মতো বুধবার সকালে নগরীর বোস কেবিনের আড্ডায় প্রবীন নবীন অনেকেই বলেছেন, “এই তপু চন্দ্র ঘোষেরা যাদের সৃষ্ট, তাদের কঠিন বিচার হওয়া উচিৎ।”

ছাত্রলীগ নেতা তপু চন্দ্র ঘোষ কান্ডে ব্যাপক সমালোচনায় অনেকেই বলেন, এটিই এখন নগরীর প্রধান টপিক।

জেলা ছাত্রলীগের ১২ নম্বর সহ সভাপতি তপু চন্দ্র ঘোষ। সোনারগাঁয়ের একটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই নেতা রাজনীতির পাশাপাশি হাল ধরেছেন ছিনতাইকারী দলের। হাতে ওয়াকিটকি ও পুলিশি বেশ ভূষা ধারণ করে ডিবি পরিচয়ে ছিনতাই করেন তিনি। সম্প্রতি এক প্রবাসীর ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হলে গ্রেপ্তার হন তপুসহ চারজন।

গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তপুসহ তাঁর সহযোগীরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, বন্দর ফাঁড়ি থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম।

তপু চন্দ্র ঘোষ সোনারগাঁয়ের অর্জুনাদি গ্রামের সাধন চন্দ্র ঘোষের ছেলে। তাঁর বাবা পেশায় মিষ্টান্ন বিক্রেতা । দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করে আসলেও পাঁচ মাস আগে একটি ছিনতাইকারী দল পরিচালনা শুরু করেন। ইতিমধ্যে অন্তত পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল সৌদি প্রবাসী উজ্জ্বল হোসেন স্বর্ণ বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বন্দরের হাজি বাড়ি মোড় এলাকায় পৌঁছালে তাঁর থেকে ১৭ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয় ডিবি পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত। এই ঘটনার পর ৬ এপ্রিল বন্দর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। ১৩ এপ্রিল পুলিশ তপুসহ তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাকি তিনজন হলেন সোনারগাঁয়ের অর্জুনাদি গ্রামের জাকির হোসেনের ছেলে রোহান (২২), বড়নগর এলাকার শুভঙ্কর চন্দ্র রাজবংশীর ছেলে কৃষ্ণচন্দ্র রাজবংশী (৩২) ও বগুড়ার শেরপুরের খাজা আশ্রমপাড়া এলাকার চান মিয়ার ছেলে এরশাদ (২৪)। আসামিদের মধ্যে কৃষ্ণচন্দ্র একজন স্বর্ণের দোকানের কর্মী। বাকি দুজন তপুর সহযোগী হিসেবে পরিচিত।

মামলার তদন্তকারী কর্মকর্তা, বন্দর ফাঁড়ি থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘পাঁচ মাস আগে তপু একটি ছিনতাইয়ের ঘটনার মীমাংসা করে দেন। সেখান থেকে তাঁর মাথায় পরিকল্পনা জাগে যে নিজেই ছিনতাইকারী দল গঠন করবেন। এ ক্ষেত্রে কৃষ্ণচন্দ্র তাঁকে জানান, যেসব লোকজন স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রি করে নগদ টাকা নিয়ে যাবেন, তাঁদের টার্গেট করে দেবেন তিনি। এরপর মাঝপথে ডিবি পরিচয়ে স্বর্ণ বিক্রির নগদ টাকা ছিনিয়ে নিতেন তাঁরা। গত পাঁচ মাসে তাঁরা প্রায় পাঁচটি ছিনতাই করেছেন বলে স্বীকার করেছেন জবানবন্দিতে।’

পুলিশ পরিদর্শক রেজাউল করিম আরও বলেন, ‘আসামিরা মূলত বন্দর এবং সোনারগাঁ এলাকাতেই ডিবি পরিচয়ে ছিনতাই করতেন। এই চক্রের সঙ্গে আরও দুজন রয়েছেন, যাঁরা পলাতক। পুলিশ হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তাঁরা হাতে একটি ওয়াকিটকি ব্যবহার করতেন। সেই ওয়াকিটকি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি আমরা।’

এদিকে স্থানীয়রা বলছেন, ছাত্রলীগ নেতা তপু সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের অনুসারী। বিষয়টির সত্যতা স্বীকার করে কালাম বলেন, ‘তপু দুই বছর ধরে আমার কাছে ভেড়ে না। আমি একটু রাজনীতিতে ব্যাকফুটে আছি বলে আসতে চায় না। আমার সঙ্গে যত দিন ছিল, আমি তত দিন শাসনে রাখতাম। শহরে ঢোকার পর সঙ্গদোষে নষ্ট হয়ে গেছে। আগে ফুলটাইম ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকত। এখন শুধু তপু নয়, ওর মতো অনেকেই শহরে গিয়ে বিগড়ে গেছে। কিছুদিন আগেও বন্দরে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন সোনারগাঁয়ের ছেলেকে গ্রেপ্তার হতে দেখলাম। শহরে ঢুকে এরা কেউ আজমেরী ভাই আর কেউ  অয়ন ভাইয়ের কাছে ভেড়ে। স্থানীয় মুরব্বিদের এখন আর মানে না।’

এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজের বক্তব্য জানতে চাইলে তিনি বিব্রতবোধের কথা জানিয়ে সাধারণ সম্পাদকের বক্তব্য নেওয়ার পরামর্শ দেন। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধানকে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

ছাত্রলীগের এমন বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্রলীগের কোনো কমিটির এখন মেয়াদ নেই। ছাত্রলীগের নাম ভাঙিয়ে যাঁরা এসব কাজ করছেন, তাঁদের আইনের হাতে সোপর্দ করা প্রয়োজন। নারায়ণগঞ্জে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করতেন। তিনিই কেন্দ্র থেকে এগুলোর অনুমোদন নিয়ে আসতেন। গত সিটি নির্বাচনে যখন কেন্দ্রীয় নেতারা দেখলেন ছাত্রলীগ আমাদের নিয়ন্ত্রণে নেই, তারা সিনিয়রদের কথা শোনে না, তখন তারা নতুন করে ছাত্রলীগ গঠনের কথা বলেছেন।’ সূত্র : আজকের পত্রিকা

Previous Post

রূপগঞ্জে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

Next Post

নিহত শিশুর পরিচয় শনাক্ত, সৎ বাবার প্রতি সন্দেহ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নিহত শিশুর পরিচয় শনাক্ত, সৎ বাবার প্রতি সন্দেহ

নিহত শিশুর পরিচয় শনাক্ত, সৎ বাবার প্রতি সন্দেহ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য