• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ইটভাটায় নাটকীয় অভিযান : ‘শাক দিয়ে মাছ ঢাকতে অপচেষ্টা !’

Thursday, 25 May 2023, 10:41 pm
ইটভাটায় নাটকীয় অভিযান : ‘শাক দিয়ে মাছ ঢাকতে অপচেষ্টা !’
11
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

“আর মাত্র ৫ দিন পর অর্থ্যাৎ ৩১ মে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জে দায়িত্বরত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট । এই কর্মকর্তাদের স্বশরীরে হাজির হয়ে আগামী বুধবার (৩১ মে) উচ্চ আদালতের আদেশ সত্ত্বেও অবৈধ ইটভাটা কেন বন্ধ হয় নাই তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ১৭ মে (বুধবার) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

উচ্চ আদালতের এমন নির্দেশনায় ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতো মূল ঘটনায় আদালতকে বিভ্রান্ত করতে এমন অপচেষ্টা করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা। আর এমন কর্মকান্ডে পরিবেশ অধিদপ্তরের অসাধু চক্রকে নানাভাবে অজ্ঞাত কারণে সহায়তা দিচ্ছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আগামী ৩১ মে উচ্চ আদালতে উপস্থিত হয়ে পরিবেশ অধিদপ্তরের অসাধু চক্র কিছু পত্রিকার কাটিং উপস্থাপনসহ তারা বিশাল বিশার কর্মযজ্ঞ করেছেন এমনটি প্রমাণের জন্য অপচেষ্টা চালানোর জন্যই আজ বৃহস্পতিবার (২৫ মে) এর এই নাটকীয় অভিযান চালিয়েছে !”

উল্লেখিত এমন ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জে কর্মরত একজন শীর্ষ কর্মকর্তা নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে ৫ মিনিট ১৩ সেকেন্ডের মুঠোফোনের আলোচনায় আরো বলেন, “আমাকে এমন বিষয়ে মন্তব্য করতে বলেছেন যার জন্য আমি খুবই বিব্রত। এ বিষয়ে আমি কি বলবো ? এক কথায় চোরে চোরে মাসতুতো ভাই। আমার নামটা প্লিজ প্রকাশ কইরেন না। আজকের এই অভিযান হচ্ছে আগামী ৩১ মে উচ্চ আদালত কে বোকা বানানোর অপচেষ্টা মাত্র !“  

জানা যায়, নারায়ণগঞ্জের বন্দরে এক অভিযানে লাইসেন্সহীন দু’টি ইটভাটার মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইটভাটা দু’টির কার্যক্রম বন্ধ করে দিয়ে চুল্লি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লক্ষণখোলার ফনকুল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।

এই সময় মেসার্স চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডকে ২০ হাজার টাকা ও মেসার্স এ বি এফ ব্রিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, ভাটা দু’টি পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে উক্ত ইটভাটায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে জরিমানা করা হয় এবং এক্সেভেটরের দিয়ে ইটভাঁটির কিলন সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহীদ।

তিনি আরো জানান, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট চলমান থাকায় বন্দরের শাসনেরবাগ, ফনকুল ও দাশেরগাঁয়ের সাইফুল অটো ব্রিকস, মেসার্স জামান ব্রিকস, মেসার্স বন্ধন ব্রিকস, মেসার্স আল-মদিনা ব্রিকস, মেসার্স আল্লাহর দান ভাই ভাই ব্রিক, মেসার্স আল মদিনা ব্রিকস ও মেসার্স মা বাবার দোয়া ব্রিকস নামের ৭টি ইটভাঁটির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা যায়নি।

Previous Post

ভাবীকে বিয়ে বিরোধে ভাই খুন : ২২ বছর পর সাজা

Next Post

স্বামীর হত্যাকারী রোজিনা র‍্যাবের সহায়তায় গ্রেফতার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
স্বামীর হত্যাকারী রোজিনা র‍্যাবের সহায়তায় গ্রেফতার

স্বামীর হত্যাকারী রোজিনা র‍্যাবের সহায়তায় গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য