• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মামুনুল হকের ৪১ মামলায় ২৩টি জামিন, দুটিতে হাইকোর্টের রুল

Monday, 12 June 2023, 8:31 pm
মামুনুল হকের ধর্ষণ মামলা : মায়ের ধর্ষণের সাক্ষ্য দিলেন পুত্র
8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

পুলিশের কাজে বাধা, নাশকতার অভিযোগে ও বিস্ফোরকদ্রব্য রাখার এক মামলায় হেফাজতে ইসলামের আলোচিত সমালোচিত নেতা মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আর পল্টন থানায় দায়ের করা অপর দুটি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১২ জুন) হাইকোর্টের পৃথক দুটি ডিভিশন বেঞ্চ থেকে তার জামিনের বিষয়ে শুনানি নিয়ে একটি মামলায় জামিন ও অপরটি দুটিতে রুল জারি করেন আদালত।

মামনুল হকের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আজকে একটি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এদিকে পল্টন থানায় দায়ের করা দুই মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

অন্যদিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক মামলায় জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

মামুনুল হকের আইনজীবী মো. হেলাল উদ্দিন মোল্লা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সারওয়ার হোসেন বাপ্পী বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী জয়নুল আবেদীন আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে একটি আন্দোলন হয়। এ আন্দোলনে মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি বিক্ষোভ করেছেন। পল্টনে দোকান ভাঙচুর করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু যে ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন তিনি কোনো দোকানের মালিক নন। তিনি পিটিশনে উল্লেখ করেছেন তিনি একজন সচেতন নাগরিক। ক্ষতিগ্রস্ত না হয়ে এক সচেতন নাগরিকের পক্ষে মামলা হতে পারে না। পরে শুনানি শেষে আদালত পল্টনের দুটি মামলায় তাকে রুল দিয়েছেন।

এর আগে গত ৭ মে পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলার দুই মামলায় হেফাজতে ইসলামের আলোচিত নেতা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। বাকি তিন মামলার বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

গত ৭ মে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এ আদেশের ফলে এ দুই মামলায় নতুন করে মামুনুল হককে জামিন নিতে হচ্ছে না।

এর আগে গত ৩ মে রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারি থানায় করা পাঁচ মামলায় মামুনুল হককে জামিন দেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ৪১টি মামলার মধ্যে ২৩ মামলায় জামিন পান তিনি। কারামুক্ত হতে বাকি মামলাগুলোতেও তাকে জামিন পেতে হবে।

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে তেজগাঁও বিভাগীয় পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল।

২০২০ সালের ৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে কওমি মাদরাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বাকি মামলাগুলো জামিন না হওয়ার তিনি আপাতত কারামুক্ত হতে পারছেন না।

দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি মামুনুল হকের বিরুদ্ধে মোট ৪১টি মামলা হয়। ৪১ মামলার মধ্যে মতিঝিল থানায় চারটি, পল্টন থানায় ৯টি, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় তিনটি, সিদ্ধিরগঞ্জে তিনটি, হাটহাজারী মডেল থানায় আটটি, খুলনার সোনাডাঙ্গা থানায় একটি, কুমিল্লার চান্দিনা থানায় একটি, রাজধানীর ভাটারা থানায় একটি, মোহাম্মদপুর থানায় একটি, দারুস সালাম থানায় পাঁচটি ও মিরপুর মডেল থানায় তিনটি। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালেও দুটি মামলা রয়েছে।

Previous Post

সোনারগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Next Post

চনপাড়ায় উপ-নির্বাচনে হাতি মার্কার শমসের জয়ী

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
চনপাড়ায় উপ-নির্বাচনে হাতি মার্কার শমসের জয়ী

চনপাড়ায় উপ-নির্বাচনে হাতি মার্কার শমসের জয়ী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য