• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জের মন্দির ভেঙ্গেছে নীট কনসার্ন ! কঠোর হুঁশিয়ারী

Monday, 19 June 2023, 1:54 am
সিদ্ধিরগঞ্জের মন্দির ভেঙ্গেছে  নীট কনসার্ন ! কঠোর হুঁশিয়ারী
20
SHARES
64
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত লক্ষী নারায়ন কটন মিল অভ্যন্তরে হিন্দু ধর্মাবলম্বীদের শতবর্ষী মন্দির ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে।

শনিবার (১৭ জুন) রাতে এই মন্দির ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

এদিকে মন্দির ভেঙে ফেলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তারা এ ঘটনাকে বর্বরোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এখানে মন্দির পুনঃ স্থাপনের দাবি জানান।

ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন অভিযোগ করে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির রাতের আঁধারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। নিট কনসার্ন গ্রুপের লোকজন মন্দিরে প্রবেশের রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। মন্দিরের গাছগুলো কেটে ফেলেছে, মন্দিরে প্রবেশ করতে ভক্তবৃন্দকে বাধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা বিষয়টি ইতিপূর্বে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিতভাবে জানিয়েছি। কিন্তু আমরা কোন প্রতিকার পাইনি উপরন্তু আমাদের মন্দির রাতের আঁধারে ভেঙে ফেলেছে। আমরা এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময় ভাঙ্গা মন্দিরের ধ্বংসস্তূপের ভিতর দেবতার ছবি টানিয়ে দেন উপস্থিত নেতৃবৃন্দ এবং নিয়মিত পূজা অর্চনা করার নির্দেশ দেন। সেই সাথে মন্দিরে প্রবেশের গেটটিও খুলে দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে দাবি করেন অন্যথায় নারায়ণগঞ্জের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীর আলম এবং এই মন্দির ঝড়ে ভেঙে গেছে বলেন দাবি করেন ও খুব দ্রুত তা মেরামত করে পুনঃ স্থাপন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ক (সার্কেল) নাজমুল হাসান। তিনি পুলিশ সুপারের নির্দেশে মিল কর্তৃপক্ষকে সব ধরনের কাজ বন্ধ রাখার জন্য বলেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শিখন সরকার শিপন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুশীল দাসসহ সনাতন ধর্মাবলম্বী।

Previous Post

কাঞ্চনের সাবেক কাউন্সিলর সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান গ্রেপ্তার

Next Post

বাকিতে শিঙ্গাড়া না দেয়ায় দোকানীর শরীরে ফুটন্ত তেল

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
বাকিতে শিঙ্গাড়া না দেয়ায় দোকানীর শরীরে ফুটন্ত তেল

বাকিতে শিঙ্গাড়া না দেয়ায় দোকানীর শরীরে ফুটন্ত তেল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য