• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এমপিদের অবৈধ সম্পদ : দুদকের দায়মুক্তি

Friday, 23 June 2023, 8:33 pm
এমপিদের অবৈধ সম্পদ : দুদকের দায়মুক্তি
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্যকে অনুসন্ধানের জালে আনলেও ‘কিছু’ পাচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের ইতি টেনে তাঁদের অব্যাহতি দিয়েছে।

দুদকের একাধিক সূত্র বলেছে, কার্যত থমকে থাকা বাকি তিনজনের অনুসন্ধানও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই শেষ করা হবে। পরিসমাপ্তির (অভিযোগ থেকে মুক্তি) জন্য চাপও রয়েছে।   তবে দুদকের সচিব বলেছেন, অনুসন্ধান শেষ না হলে কিছুই বলা যাবে না।

২০১৯ সালের সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনোবিরোধী ও শুদ্ধি অভিযানের পর অক্টোবরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে দুদক। রাজনীতিবিদ, ব্যবসায়ী, ঠিকাদারসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে ছিল এমন অভিযোগ।

তাঁদের মধ্যে আওয়ামী লীগের পাঁচ সংসদ সদস্যও ছিলেন। তাঁরা হলেন সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি সামশুল হক চৌধুরী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবু, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন এবং বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথ।.

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা অন্য ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম দ্রুত শেষ হলেও পাঁচ সংসদ সদস্যের সবার অনুসন্ধান এখনো শেষ হয়নি।

দুদকের সূত্র জানায়, হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে জুয়া ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, মাদক ও তদবির-বাণিজ্য করে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরু করে দুদক। তবে প্রায় সাড়ে তিন বছর পর সংস্থাটি গত ৮ মে অনুসন্ধান পরিসমাপ্তি ঘোষণা করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। দুদকের সচিব মাহবুব হোসেনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এ প্রসঙ্গে সামশুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুদক সঠিক তদন্ত করে কিছু পায়নি। এ জন্য দুদককে সাধুবাদ। অনুসন্ধান হলেই ফলাও করে প্রচার হয়। এতে সম্মানহানি হয়। আমি কোনো অন্যায় করিনি। যারা অভিযোগ দিয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন।’

নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুদকে। সূত্র বলেছে, এই অভিযোগের অনুসন্ধান শুরু হয়ে পরে থেমে যায়। গত বুধবার তিনি আজকের পত্রিকাকে বলেন, তিনি দুদক থেকে ‘ক্লিন সার্টিফিকেট’ পেয়েছেন। অভিযোগ পরিসমাপ্তি করে ১২ জুন তাঁকে চিঠি দিয়েছে দুদক। তিনি বলেন, ‘আমার বাপ-দাদার সম্পত্তি ছাড়া কিছু নেই। ইকবাল নামের এক ব্যক্তি রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে আমার নামে দুদকে অভিযোগ দিয়েছে। সে নিজেও দুদকের আসামি।’

গত ১১ মে সংবাদ সম্মেলনে দুদক সচিব বলেছিলেন, অভিযোগ পরিসমাপ্তি মানে একেবারেই শেষ নয়। ভবিষ্যতে কমিশন মনে করলে আবারও অনুসন্ধান শুরু হবে।

মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি, সরকারি সম্পত্তি বেদখল, হাওরে বালু-পাথর উত্তোলন ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানের অংশ হিসেবে ২০২০ সালে তিনি তলব নোটিশ পেয়ে দুদকে গিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। আজকের পত্রিকাকে বুধবার তিনি বলেন, ‘আমাকে দুদক থেকে আর কোনো চিঠি দেওয়া হয়নি। আমি হলুদ সাংবাদিকতার শিকার।’

অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে বিদেশে টাকা পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে ২০১৯ সালের অক্টোবরে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের স্বার্থে সংস্থাটি তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেয়। তবে তা আদালতে টেকেনি। অভিযোগ অনুসন্ধানের বিষয়ে জানতে মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

দুদকের সূত্র জানায়, পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে প্রায় দেড় হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এসেছে। এর মধ্যে রয়েছে ঢাকায় ১০ তলা বাড়ি, ফ্ল্যাট, পরিবহন ব্যবসায় বিনিয়োগ, কানাডার বেগমপাড়ায় বাড়ি এবং ভারতে বিনিয়োগ। ২০১৯ সালে তাঁর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দুদকের অনুসন্ধানের বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

দুদকের একটি সূত্র বলেছে, তিন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ বর্তমানে কার্যত ফাইলবন্দী। অনুসন্ধান শেষ করে দ্রুত পরিসমাপ্তির ব্যাপারে দুদকের ওপর চাপ রয়েছে। ইকবাল মাহমুদ দুদকের চেয়ারম্যান থাকাকালেই এমপিদের ‘ছাড়’ দেওয়ার বিষয়টি আলোচনায় উঠেছিল। চাপ উপেক্ষা করে দুদক কর্মকর্তারা অনুসন্ধান চালালেও একপর্যায়ে থেমে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, শুদ্ধি অভিযানের পর অন্য ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম দ্রুত শেষ হলেও এমপিদের অনুসন্ধান শেষ হচ্ছে না। দীর্ঘ দিন ঝুলে থাকলেও কমিশন এ বিষয়ে এখনো দিকনির্দেশনা দেয়নি। শোনা যাচ্ছে সংসদ নির্বাচনের আগেই অভিযোগের পরিসমাপ্তি ঘোষণা করা হবে।

অনুসন্ধান বিষয়ে জানতে চাইলে দুদকের সচিব মাহবুব হোসেন বলেন, সংসদ সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান এখনো শেষ হয়নি। কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন। শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান করে যদি অভিযোগের সত্যতা না পাওয়া যায়, সে ক্ষেত্রে বিষয়টি নিষ্পত্তি করা যায়। তবে আলোচিত ঘটনার আলোকে অনুসন্ধানে ব্যক্তি কিংবা অবস্থান বিবেচনা করে ছাড় দেওয়া হলে দুদকের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে।

Previous Post

ব্ল্যাকমেইল : বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণী গ্রেফতার

Next Post

চনপাড়ায় ফের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ১০

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
চনপাড়ায় ফের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ১০

চনপাড়ায় ফের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ১০

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য