• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মুক্তিপণের দাবিতে কিশোরকে আটক-নির্যাতন, গ্রেফতার ৬

Sunday, 6 August 2023, 9:04 pm
মুক্তিপণের দাবিতে কিশোরকে আটক-নির্যাতন, গ্রেফতার ৬
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লার পাগলায় ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ে আব্দুর রাজ্জাক (১৭) নামের এক কিশোরকে আটকে রেখে নির্যাতন করার ঘটনায় ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় উদ্ধার করা হয় অপহৃত কিশোর আব্দুর রাজ্জাককে।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার পাগলা প্রাপ্তি সিটির ভিতর থেকে গ্রেফতার করা হয়। সে সঙ্গে অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার ৬ আগষ্ট অপহৃত কিশোর আব্দুর রাজ্জাকের বড় ভাই মো. সজিব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। উদ্ধার হওয়া আব্দুর রাজ্জাক পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার চর মন্তাজের মো. জলিল খলিফার ছেলে।

গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো, পটুয়াখালী জেলার গলাচিপার শহিদুলের ছেলে আরুস হাওলাদার (১৯), নাছির মৃধার ছেলে ইমন (১৮), একই জেলার রাঙ্গাবালী থানার মিলন পেয়াদার ছেলে সালমান (১৭), গলাচিপা থানার জহুরুল ডাক্তারের ছেলে জিহান (১৯), ভোলা জেলার চরফ্যাশন থানার কবিরের ছেলে সজীব (১৯) ও একই থানার আইয়ুব আলীর ছেলে রায়হান (১৮)। তারা সকলেই পাগলা এলাকায় বসবাস করতো।

মামলায় উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আসামী সালমান তাদের পূর্ব পরিচিত এবং একই গ্রামের পাশাপাশি বাড়ি। সেই সুবাদে আলোচনা সাপেক্ষে চাকরি করার জন্য গত ১৫ দিন সালমানের এখানে আসে বাদীর ছোট ভাই কিশোর আব্দুর রাজ্জাক। পরবর্তীতে একটি প্রিন্ট কারখানায় কাজও নেয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রেফতারকৃত জিহান বাদীর ভাই আব্দুর রাজ্জাকের ব্যবহৃত রেডমি স্মার্ট ফোনটি কথা বলার জন্য চেয়ে নেয়। তা নিয়ে বাথরুমে যায়। বাথরুম থেকে বের হয়ে বলে মোবাইল ফোনটি বাথরুমে পড়ে গিয়েছে এ জন্য সে জরিমানা বাবদ টাকা প্রদান করবে। কিন্ত মোবাইল ফোনটি জিহানের নিকটই ছিল। এ বিষয়টি বাদীর ভাই আব্দুর রাজ্জাক স্থানীয় বড় ভাইদের নিকট অবগত করে। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাককে মারধর করে।

পরবর্তীতে শনিবার বিকেল তিনটার দিকে গ্রেফতারকৃতরা বাদীর ভাইকে চোখ বেঁধে পাগলা নদীর পাড়ে নিয়ে যায় এবং মারধর করে। রাত্র ১০টার দিকে পুনরায় প্রাপ্তি সিটির ভিতরে নিয়ে আসে।

তখন গ্রেফতারকৃত রায়হান তার মোবাইল ফোন দিয়ে বাদীর বাবার নিকট ফোন করে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে অন্যথায় বাদীর ভাইকে মারধর হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে। বাদীর বাবার টাকা দিতে দেরি হওয়াতে বাদীর ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদীকে ফোন করে ২০ হাজার টাকা দিতে বলে। বাদীর ভাই জীবন রক্ষার্থে তার সাথে থাকা ৪ হাজার টাকা গ্রেফতারকৃতদের হাতে তুলে দেয়।

বাদী বিষয়টি জানতে পেরে জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনাস্থল নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে অপহৃত আব্দুর রাজ্জাককে উদ্ধারসহ গ্রেফতার করে মুক্তিপণ চাওয়া ছয় অপহরণকারীকে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, বিষয়টি জানতে পেরে তথ্য প্রযুক্তির মাধ্যমে চক্রটির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ আটকে রাখা আব্দুর রাজ্জাককে উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।

Previous Post

বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার

Next Post

রূপগঞ্জের চেয়ারম্যান খুন : ২২ বছর পর ২ খুনীর যাবজ্জীবন

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
রূপগঞ্জের চেয়ারম্যান খুন : ২২ বছর পর ২ খুনীর যাবজ্জীবন

রূপগঞ্জের চেয়ারম্যান খুন : ২২ বছর পর ২ খুনীর যাবজ্জীবন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য