• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঢাকায় লেগুনাচালক হত্যায় নারায়ণগঞ্জের সৈনিক লীগ নেতা

Sunday, 13 August 2023, 7:19 pm
ঢাকায় লেগুনাচালক হত্যায় নারায়ণগঞ্জের সৈনিক লীগ নেতা
33
SHARES
108
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর পান্থপথে প্রাইভেটকারের সঙ্গে লেগুনার সামান্য ধাক্কা লেগেছিল। এ নিয়ে দুই গাড়ির চালকের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে প্রাইভেটকার থেকে কয়েকজন নেমে লেগুনাচালক সবুজ খানকে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে লেগুনাচালক রক্তাক্ত হলে তাকে সড়কে ফেলে রেখে চলে যান প্রাইভেটকারের চালক আর যাত্রীরা।

গত ২ আগস্ট রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খোদ রাজধানীর সড়কে এমন ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাইরে সেই যাত্রীরা।

যদিও কালবেলার পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, সেই টয়োটা এক্সিও মডেলের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ২০-৫০৯৯) ভাড়া করে আনা হয়েছিল নারায়ণগঞ্জ থেকে। এর যাত্রী ছিলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি ও বন্দর উপজেলার সভাপতি সাইফুল ইসলাম পলাশ। তিনিই দেন মারধরের নেতৃত্ব। তার সঙ্গে আরও দুই সহযোগী ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাশ ও তার সহযোগীরা ঢাকায় আসার পর ওইদিন সন্ধ্যার আগে বসুন্ধরা শপিংমলে প্রবেশ করেন। প্রায় ৫ ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন। তারা বের হন বাম পাশের পৃথক লেন ধরে। আর সেই সময় সামনের একটি লেগুনাকে পেছন থেকে ঠেলে নিয়ে যাচ্ছিল আরেকটি লেগুনা। সামনের লেগুনার গ্যাস ছিল না। একটু এগোনোর পরই প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে লেগুনাটির।

সবুজের মৃত্যুর ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা করেন তার ভাতিজা এনামুল হক রাজু। নিহত সবুজের বাড়ি ঝালকাঠির নলছিটি। তিনি ফার্মগেট থেকে নিউমার্কেট সড়কে লেগুনা চালাতেন।

ওই হত্যাকাণ্ডের মূলহোতা পলাশ বা তার সহযোগীদের গ্রেপ্তার করতে না পারলেও উবারের প্রাইভেটকার চালক আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গাড়িতে তিনজন যাত্রী ছিলেন। যাদের নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন তিনি। যাত্রীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে বন্দর উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, পলাশের বাড়ি বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওডালা এলাকায়। বর্তমানে ইটভাটার ব্যবসা করেন। মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এম এ সালামের মাধ্যমে রাজনীতিতে আসেন তিনি। তার সুপারিশেই তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটিতে জায়গা পান। তিন বছর আগে বন্দর উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হন পলাশ। এরপর হন জেলা কমিটির সহ সভাপতি। মূলত, সালাম চেয়ারম্যানের সঙ্গেই তিনি রাজনীতি করেন।

ডিএমপি তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, পলাশকে গ্রেপ্তার করলে বাকি দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

বঙ্গবন্ধু সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি জসিম উদ্দিন বলেন, ঢাকায় একজন লেগুনা চালককে পলাশ মারধর করেছে বলে শুনেছি। পরে জেনেছি চালক মারা গেছেন। পলাশ ওই চালককে মারধর করে অন্যায় করেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, এটি আমাদেরই সংগঠন। গত বছর অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনে থেকে কেউ অপরাধ করলে এর দায় ব্যক্তির। দল এর দায় নেবে না।

Previous Post

এডিসের লার্ভার ঘনত্ব ঢাকার চেয়েও বেশি নারায়ণগঞ্জ ও গাজিপুরে

Next Post

নারায়ণগঞ্জের কৃতি সন্তান দিদার-উল-আলম পুনরায় নোবিপ্রবির ভিসি

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
নারায়ণগঞ্জের কৃতি সন্তান দিদার-উল-আলম পুনরায় নোবিপ্রবির ভিসি

নারায়ণগঞ্জের কৃতি সন্তান দিদার-উল-আলম পুনরায় নোবিপ্রবির ভিসি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য