• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কি বলবেন সেন্টু ? দায় কার !’

Tuesday, 5 September 2023, 1:03 am
‘কি বলবেন সেন্টু ? দায় কার !’
29
SHARES
94
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ  সদর উপজেলার ফতুল্লা থানা এলাকার রাজনৈতিক নানা সমিকরণে মনিরুল আলম সেন্টুর নাম কারো অজানা নয় । এই সেন্টু বিএনপির ঝান্ডা উড়িয়ে সকলকে টেক্কা দিয়ে দাপটের সাথে আওয়ামীলীগের সকল নেতাদের টপকিয়ে চেয়ারম্যান হয়েছেন বারংবার। সবশেষ বিএনপি ছেড়ে নাটকীয়ভাবে আওয়ামীলীগে যোগ দিয়ে মনিরুল আলম সেন্টু তার চেয়ার টিকিয়ে রাখেন হাজারো বিতর্কের পরও।

তিনি স্বচ্ছ রাজনীতিবিদ এমন প্রচারও চালান তার নিজস্ব প্রচার মাধ্যম । এতো সুণাম- দূর্ণাম, আলোচনা সমালোচনা, হাজারো বিতর্কের পর এবার সেই কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর ঘনিষ্ঠ সন্ত্রাসী মুজাহিদ মাদকসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতারের খবরে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর থানার মদনগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৬০ বোতল ফেনসিডিল ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। মুজাহিদের সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় ভুক্তভোগীরা।

এলাকাবাসীর অভিযোগ, গ্রেফতারকৃত মুজাহিদ কুতুবপুরের তুষারধারা,গিরিধারা, শহীদ নগর, আদর্শ নগর এলাকার মূর্তিয়মান আতঙ্কে পরিনত হয়েছে। সহযোগী মিজান, রায়হান, ছাইফুল, জাহিদ,আদর,মৃদুল,লিটন,শাহীন,সাগর,রাতুল, আকাশ,সজিব,ইমন,তানভীর,নয়ন, সম্রাট, অয়ন শতাধিক উঠতি বয়সি সন্ত্রাসী বাহিনী নিয়ে পুরো কুতুবপুর দাবড়িয়ে বেড়িয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সরাসরি শেল্টারে এই বাহিনীর সদস্যরা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা, নির্মাণ সামগ্রী কিনতে বাধ্য করাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু সাধারণ মানষই নয়, এই বাহিনীর হাতে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরাও লাঞ্ছিত হওয়ার অভিযোগ রয়েছে।

সম্প্রতি কুতুবপুরের শহীদ নগর এলাকায় চাঁদার দাবীতে রিপন দাস ও তাঁর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত হত্যার চেষ্টা করে মুজাহিদ বাহিনী। বিশাল বাহিনী নিয়ে হামলা চালানোর একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরালও হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হলেও পুলিশ মুজাহিদকে গ্রেফতার করতে পারেনি। গত ২১ আগস্ট রাতে চাঁদার দাবীতে  কুতুবপুরের দৌলতপুরে ব্যবসায়ী ইব্রাহীমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে মোজাহিদ বাহিনী।

স্থানীয় সূত্র জানায়, গাজী মুজাহিদ মোল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সরাসরি শেল্টারে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর এবং উঠতি বয়সের উশৃংখল যুবকদের নিয়ে বিশাল একটি বাহিনী গড়ে তুলে নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। ধুরন্ধর গাজী মুজাহিদ এলাকায় প্রভাব বিস্তার করতে কখনো প্রশাসনের কর্তা ব্যাক্তিদের সাথে, কখন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে কিংবা জনপ্রতিনিধিদের সাথে ফটোসেশান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে থাকেন। এই ছবিকে পুঁজি করেই নিজেকে বিশাল বাহিনী প্রধান হিসেবে আত্ম প্রকাশ ঘটিয়ে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।

এই বাহিনীর কাছে তুষারধারা, গিরিধারা, শহীদ নগর, আর্দশ নগর, নুরবাগ এলাকাবাসী জিম্মি হয়ে পরেছে। মুজাহিদ বাহিনীর হাত থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ দাবী করেছে ভুক্তভোগীরা।

এ ব্যাপারে ডিবি পুলিশের উপ পরিদর্শক রুহুল আমীন জানান, মুজাহিদের সহযোগীদের গ্রেফতার করতে কাজ করে যাচ্ছি, সবাইকে আইনের আওতায় আনা হবে।

রুহুল আমিন আরো বলেন, মামলাটি এখন তদন্ত করছেন ডিবি পুলিশের উপ পরিদর্শক কাজী ফেরদৌস । এই মাদক ব্যবসায়ীকে গত রোববার আদালতে পাঠানোর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। আরো তথ্য উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ ।

কুতুবপুরের অনেকের প্রশ্ন : মাদকের এমন ভয়াবহ অবস্থার কারণে কুতুবপুর এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে ? এর দায় কে নেবে ? বিগত সময়ে বিএনপি করার কারণে আইনশৃংখলা বাহিনী সেন্টুর কথা শুনতো না এমন অজুহাত দিলেও এখন কি বলবেন এই আওয়ামীলীগের নব্য চেয়ারম্যান ? মাদকের এমন ভয়াবহতার জন্য কি নিজে দায় স্বীকার করবেন সেন্টু ? গাজী মুজাহিদ মোল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর শেল্টারে মাদকের ডিলারে পরিণত হয়েছে কি করে অস্বীকার করবেন সেন্টু ! এমন অসংখ্য প্রশ্নের উত্তর কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর কাছে চান এলাকাবাসী।

Previous Post

বন্ধন বাসে অজ্ঞান পার্টি : ব্যবসায়ী অর্থ লুট

Next Post

রক্তাক্ত ফতুল্লার বক্তাবলী, গুঞ্জন-থমথমে !

Related Posts

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

Next Post
রক্তাক্ত ফতুল্লার বক্তাবলী, গুঞ্জন-থমথমে !

রক্তাক্ত ফতুল্লার বক্তাবলী, গুঞ্জন-থমথমে !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য