• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সংসদে গার্মেন্ট শিল্পের যেসব ব্যবসায়ী ঝান্ডা উড়াবেন

Monday, 8 January 2024, 8:02 am
সংসদে গার্মেন্ট শিল্পের যেসব ব্যবসায়ী ঝান্ডা উড়াবেন
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে জয়লাভকারী প্রার্থীদের অনেকেরই বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের বড় ব্যবসায়ী হিসেবে আলাদা পরিচিতি রয়েছে।

তাদের কেউ আওয়ামী লীগের, কেউ জাতীয় পার্টির এবং কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকা খাতটির যেসব উদ্যোক্তা গতকালের ভোটযুদ্ধে জয় পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা টিপু মুনশি, রেনেসাঁ ও ইন্টারস্টফ গ্রুপের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা মো. শাহরিয়ার আলম, হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালাম, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল, এনভয় গ্রুপের কর্ণধার সালাম মুর্শেদী, নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ৪৬ হাজার ৪৭২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ১৫ হাজার ৬৩১ ভোট।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকা প্রতীকে জয় পেয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক পেয়েছেন ৭৩ হাজার ৬৫১ ভোট।

এবারের নির্বাচনে বস্ত্র ও পোশাক খাতের যেসব ব্যবসায়ী সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। নির্বাচন কমিশন থেকে পাওয়া বেসরকারি ফলাফল অনুসারে, ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক এ প্রেসিডেন্ট ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।

নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিজয়ী হয়েছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ খসরু চৌধুরী এবার কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি পেয়েছেন ৬৯ হাজার ৮৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের এসএম তোফাজ্জল হোসেন ৩৭ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুচ ছালাম। দেশের নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী ওয়েল গ্রুপের এ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী (ফুলকপি) পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট।

শাশা ডেনিমসের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৫৬২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৬২ ভোট।

পোশাক পণ্যের প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এবং এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন। তিনিও জয় পেয়েছেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রেসিডেন্ট ও উইসডম অ্যাটায়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।

রফতানিমুখী তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। ৭৭ হাজার ৪২২টি ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকে আব্দুল লতিফ বিশ্বাস পেয়েছেন ৭৩ হাজার ১৮৩টি ভোট।

Previous Post

অদৃশ্য গুরুর কারণে ছন্নছাড়া তৈমুর !

Next Post

জাল ভোট : শামীম ওসমানের ২ কর্মীসহ জেলায় ৫ জনের কারাদণ্ড

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
জাল ভোট : শামীম ওসমানের ২ কর্মীসহ জেলায় ৫ জনের কারাদণ্ড

জাল ভোট : শামীম ওসমানের ২ কর্মীসহ জেলায় ৫ জনের কারাদণ্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য