• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‍সিদ্ধিরগঞ্জে টিসিবির পণ্যসহ ডিলারকে অপহরণের অভিযোগ

Tuesday, 16 January 2024, 3:23 pm
‍সিদ্ধিরগঞ্জে টিসিবির পণ্যসহ ডিলারকে অপহরণের অভিযোগ
15
SHARES
48
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জে টিসিবির পণ্যসহ ডিলারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকার কাউন্সিলর অফিসের কাছে এমন ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে কাউন্সিলরের একান্ত সচিব মো. তুহিন বলেন, দুপুর ১২টা থেকেই আমাদের কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিতরণ করা শুরু হয়। কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পণ্য বিতরণ চলছিল। যে সকল লোকদের জন্য টিসিবির পণ্য বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের টোকেন দেখে তারপর পণ্য দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ বিকেল ৩টার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিকের কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে টিসিবির পণ্য বিতরণ বন্ধ করে দেয়। এ সময় টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা ডিলার মান্নানকে হুমকি দিয়ে তুলে নিয়ে যায় শফিকের অফিসে। পরে পণ্য নিতে আসা সকলকে শফিকের অফিসের সামনে যেতে বলেন ওই কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা।

এ সময় প্রতিবাদ করলে শফিকের সন্ত্রাসী বাহিনী আমাকেসহ উপস্থিত লোকজনদের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে তারা অন্য একটি ট্রাকে করে টিসিবির পণ্য ছিনিয়ে নিয়ে চলে যান।

jagonews24

তিনি আরও বলেন, এ ঘটনার পরপরই আমি থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। কিন্তু তাদের কাছ থেকে তিনি কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে ভুক্তভোগী ডিলার মান্নানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

ঘটনার সত্যতা জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বলেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। ইকবাল বিএনপির রাজনীতি করে। আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। ইকবালের অফিসের সামনে টিসিবির পণ্য দেওয়া হচ্ছিল। সেখানে ইকবালের লোকজন প্রভাব খাটিয়ে কার্ড বহির্ভুত অনেক লোককে পণ্য দিচ্ছিল। অনেক নারী আমাদের কাছে এসে অভিযোগ করে বলেন, যারা নৌকার কর্মী সমর্থক তাদেরকে টিসিবির পণ্য দেওয়া হবে না। যারা বিএনপি করে তাদেরকেই শুধু টিসিবি পণ্য দেওয়া হবে। আমরা বিষয়টি জেনে ডিলারকে বলেছি যে, এই স্পট বাদ দিয়ে অন্য স্পটে গিয়ে বিতরণ করতে। মালামালের গাড়ি নেওয়ার সময় বালুতে চাকা আটকে যায়। পরে অন্য একটি ট্রাকে মালামাল উঠিয়ে স্থানান্তর করা হয়।

jagonews24

তিনি বলেন, মালামাল ডিলারের। দায়দায়িত্ব তার। ডিলারের কাছ থেকে মালামাল নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। ডিলার ওয়ার্ডের যেকোনো স্পটে গিয়ে মালামাল বিতরণ করতে পারেন। কাউন্সিলরের অফিসে বসেই দিতে হবে এমন কোনো আইন নেই।

এ বিষয়ে নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, আমার অফিসের সামনে আমার ডিলার টিসিবির পণ্য বিক্রি করে আসছিল। শফিক জোরপূর্বক টিসিবির পণ্য তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্যে নিজের সহযোগীদের দিয়ে মালামালসহ ডিলারকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে মালামাল আটকানোর একটি খবর শোনার পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই।

Previous Post

‘একেকজন মামুন যেন একেকজন মন্ত্রী ! তাদের ঠেকাবে কে ?’

Next Post

মাসব্যাপী শুরু হলো সোনারগাঁয়ের লোকজ উৎসব

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
মাসব্যাপী শুরু হলো সোনারগাঁয়ের লোকজ উৎসব

মাসব্যাপী শুরু হলো সোনারগাঁয়ের লোকজ উৎসব

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য