• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘নারায়ণগঞ্জ স ও জ এর তুঘলকি কান্ডে জন ভোগান্তি চরমে !’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : ডিভাইডারের উপর দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা, দুর্ঘটনার শঙ্কা

Wednesday, 17 January 2024, 9:54 pm
‘নারায়ণগঞ্জ স ও জ এর তুঘলকি কান্ডে জন ভোগান্তি চরমে !’
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

মহানগরীর সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গেট বন্ধ করে রাখা হয়েছে। তবে জীবনের ঝুঁকি নিয়ে ডিভাইডারের ওপর দিয়েই সড়ক পারাপার হচ্ছেন যাত্রীরা। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, এতদিন পারাপারের জন্য ডিভাইডারের একটি অংশ খোলা থাকলেও গত কয়েকদিন ধরে এটি বন্ধ করে রেখেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। দূরপাল্লার যানবাহনগুলো সড়কের মধ্যেই তাদের নামিয়ে দেওয়ায় উঁচু ডিভাইডারের ওপর দিয়েই পারাপারে বাধ্য হচ্ছেন তারা।

 

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সওজ বিভাগের কার্যালয়ের সামনে এমনই চিত্র দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকমাস আগে দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যেন ঢাকায় যেতে পারে সেজন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েতপ্লাজা এলাকা পর্যন্ত উঁচু ডিভাইডার দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয়। সেই সঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এতদিন দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সওজ কার্যালয়ের সামনে একটি গেট খোলা রাখা হতো। ওইখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দিতো। কিন্তু গত তিনদিন ধরে তা বন্ধ করে রেখেছে সহজ কর্তৃপক্ষ। দূরপাল্লার যানবাহনগুলো এখনো সেই স্থানেই যাত্রী নামিয়ে দিচ্ছে।

এই গেটের আশপাশে যাত্রী পারাপারের আর কোনো গেট না থাকায় যাত্রীরা উঁচু ডিভাইডারের ওপর দিয়েই পারাপার হচ্ছেন। পুরুষ যাত্রীরা কোনোভাবে এটি পার হতে পারলেও নারী যাত্রীদের অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। এভাবে পার হতে গিয়ে অনেক যাত্রীকেই আঞ্চলিক লেনে চলাচল করা বাসের সামনে পড়ে যেতে হচ্ছে। এতে যেকোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

আশরাফুল আলম নামের এক যাত্রী বলেন, সওজ কর্তৃপক্ষ একেক সময় একেক সিদ্ধান্ত নিয়ে আমাদের হয়রানি করছে। যদি ডিভাইডারের গেট বন্ধই রেখে দেওয়া হয় তাহলে এসব দূরপাল্লার বাসচালকদের কেন সার্ভিস লেন দিয়ে চলাচল করতে বাধ্য করা হচ্ছে না ? এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

রাফিয়া আক্তার নামের যাত্রী বলেন, ‘শিমরাইল মোড়ের এই ডিভাইডার কুয়েত প্লাজা এলাকায় গিয়ে শেষ হয়েছে। শিমরাইল মোড়ের যাত্রীদেরতো ওইখানে নামা সম্ভব না। দূরপাল্লার যানবাহনগুলোও আঞ্চলিক লেন দিয়ে চলাচল করতে চায় না। আমাদের সড়কের মধ্যেই নামিয়ে দিচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসচালক জানান, আঞ্চলিক পরিবহন চলাচলের জন্য নির্মিত লেনে সবসময় যানজট লেগে থাকে। তাই ওইদিক দিয়ে যাতায়াত করা হয় না।

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, ডিভাইডার বন্ধের বিষয়ে সওজ কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। তবে আমরা তাদের অনুরোধ করেছিলাম গেটটি খুলে রাখার জন্য। এভাবে পারাপারের ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, মূলত ওই গেটটি নির্মাণ করা হয়েছিল গুরুত্বপূর্ণ যানবাহন চলাচলের জন্য। কিন্তু পরবর্তী সময়ে এখানে বিভিন্ন দূরপাল্লার যানবাহনের যাত্রী নামানোর ফলে দুর্ঘটনা ঘটছিল। তাই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিমরাইল মোড়ের পুরো অংশটি বন্ধ করে দেওয়া হবে যাতে সড়কের মধ্যে বাস চালকরা যাত্রী নামাতে না পারেন।

তিনি আরও বলেন, যাত্রী ওঠানামার জন্য দুই লেনের সার্ভিস লেন করা হয়েছে। শিমরাইল মোড়ের যাত্রী নামাতে হলে ওই লেন ব্যবহার করতে হবে বাসচালকদের। রাস্তার মধ্যে কোনোভাবেই যাত্রী নামানো যাবে না।

নাম প্রকাশ না করার অনুরোধে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) এর কর্মকর্তা ক্ষোভের সাথে বলেন, সড়ক ও জনপথ নারায়ণগঞ্জের এই কার্যালয়ে সব সময় চলে তুঘলকি কান্ড । টাকার জন্য পিয়ন থেকে শুরু করে শীর্ষ কর্তাদের অনেকেই ঘৃন্য এমন কোন কান্ড নাই যা তারা করতে পারে না। অবৈধ ও অনৈতিক অর্থ আদায় করতে কুকুরের মতো হা করে তাকে এই অফিসের অনেক কর্মকর্তা কর্মচারী। সড়কের পাশে হাট, বাজার, দোকান থেকে নিয়মিত চাঁদাবাজি, ঠিকাদারদের কাছ থেকে নানা উপয়ে কমিশন আদায় ছাড়াও সড়ক ও জনপথের সকল কাজে কমিশন ছাড়া কোন কাজ ই করেন না কেউ । নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) এর কর্মকর্তাদের প্রায় সকলেই যেন একেকজন চাকুরীজীবী হিসেবে কাজ করেন না । অসাধু কর্মকর্তা কর্মচারীরা এই সরকারী চাকরীকে ব্যবসা হিসেবে বিবেচনা করেই সকল ধরণের ব্যাক্তিস্বার্থ হাসিলে ব্যস্ত থাকে। এখানে জনস্বার্থের বিষয়টি নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) এর অসাধু কর্মচারী কর্মকর্তাদের কাছে হাস্যকর ছাড়া আর কিছুই না। আর এই জনস্বার্থের বিষয়টি দেখবে কে ? কার বা গোয়াল আর কে ই বা দেয় ধোয়া !’

Previous Post

‘বিআইডব্লিউটিএ এর নতুন নাটক মঞ্চায়ণ !’

Next Post

সিদ্ধিরগঞ্জের ডি এন ডি খালে ভেঙ্গে পড়লো কাঠের সেতু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সিদ্ধিরগঞ্জের ডি এন ডি খালে ভেঙ্গে পড়লো কাঠের সেতু

সিদ্ধিরগঞ্জের ডি এন ডি খালে ভেঙ্গে পড়লো কাঠের সেতু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য