• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তীব্র গ্যাস সংকটে নারায়ণগঞ্জ

Saturday, 20 January 2024, 9:44 pm
তীব্র গ্যাস সংকটে নারায়ণগঞ্জ
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

“ভোর পাঁচটা বাজে উইঠা দেখি যে একটু পানিও গরম করতে পারি না। সারাদিন তো গ্যাস আসেই না। সকাল বেলা নাস্তা বানাইতে পারি না ছেলে অফিসে যায়। মেয়ে কলেজে যায় খালী পেটে আসে দুপুরে। মাঝে সিঙ্গারা পুড়ি কিছু খেয়ে পেটের ক্ষুধা মিটায় । ছেলের বাপ ডায়েবেটিসের রোগী, তারে নাস্তা বানায় খাওয়াইতে পারি না। অনেক কষ্ট হয়,” নারায়ণগঞ্জের সাহিদা নামের একজন গৃহিনী গ্যাস সংকটের কারণে কষ্টের কথাগুলো এভাবেই বর্ণনা করেন।

রান্নার গ্যাস ছাড়াও সিএনজি, শিল্পকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। সব মিলিয়ে নারায়ণগঞ্জে চলছে তীব্র গ্যাস সংকট।

রপ্তানিমুখী পোশাক শিল্প তীব্র গ্যাস সংকটে বন্ধ হওয়ার পথে। পোশাক শিল্পে মিলিয়ন ডলার বিনিয়োগ করে গ্যাস সংকটের কারণে নতুন উদ্যোক্তারা যেমন আস্থা হারাচ্ছেন, তেমনি দুশ্চিন্তায় রয়েছে এই সেক্টরের ৪৫ লাখ শ্রমিক।

প্রতিদিন নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলোতেও দেখা যাচ্ছে যানবাহনের লম্বা লাইন। আবাসিক এলাকাতেও একই চিত্র। গ্যাস না থাকায় গৃহিণীরা রান্নার কাজ সারছেন মাটির চুলা দিয়ে। গ্যাস না থাকায় বিপাকে পরিবহণ চালক ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষ।

গ্যাসের চাপ শূন্যের কোঠায় নেমে যাওয়ায় শিল্প চেইন ভেঙে পড়াসহ শ্রম অসন্তোষের আশঙ্কা করছেন কেউ কেউ। সেই সাথে বেড়ে গেছে নিটওয়্যার উৎপাদনে কাঁচামালের দাম। ফলে একদিকে শিল্প পরিচালনা ব্যয় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সময়মতো রপ্তানি করা সম্ভব হচ্ছে না বলে জানান রপ্তানিকারকরা।

নীট ওয়্যার শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ জানিয়েছেন, পেট্রোবাংলাকে বলা হলে কিছুদিন গ্যাসের প্রেসার পাওয়া গেলেও পরবর্তীতে গ্যাসের প্রেসার নেমে আসে। গ্যাসের সংকট নিরসন করে অর্থনীতির চাকাকে সচল রাখতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রপ্তানিমুখী পোশাকশিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ দেওয়ার দাবি জানান তিনি।

 

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা জানিয়েছেন, শীত কমে গেলে সাময়িক সংকটের সমাধান হবে আর মার্চ থেকে গ্যাসের সরবরাহ বাড়বে।

নারায়ণগঞ্জ জেলার পঞ্চবটির বিসিক শিল্প নগরী, সদর, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজারসহ পাঁচটি উপজেলায় দেশের সর্ববৃহৎ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের গ্যাস নির্ভর প্রায় ১৫০০ পোশাক কারখানা রয়েছে। এগুলোতে কর্মরত আছেন প্রায় ৪৫ লাখ শ্রমিক।

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও কর্মসংস্থান বাড়াতে মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন ফতুল্লার পঞ্চবটি এলাকার নারী উদ্যোক্তা ও মাদার কালার লিমিটেডের পরিচালক নাফিসা আলম। সেখানে গিয়ে দেখা যায় গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, সময়মতো পণ্য রপ্তানি করতে পারছেন না।

নাফিসা আলম বলেন, ‘পোশাক শিল্প হলো বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি। আমাদের অনেক শ্রমিক এখানে কাজ করে। যেহেতু গ্যাসের সংকট, খুবই খারাপ অবস্থা এখন। আমাদের এখানে অনেক সময় গ্যাসের প্রেসার জিরো পিএসআই-এ নেমে যাচ্ছে। আমাদের যতগুলো মেশিনারিজ আছে সবগুলোই গ্যাস নির্ভর। গ্যাস কমে যাওয়ার সাথে সাথে মেশিনারিজ রান করা যাচ্ছে না। ক্যাপাসিটি অনুযায়ী বায়ারের যে অর্ডার নেওয়া হচ্ছে সেই অর্ডারগুলো দেখা যাচ্ছে গ্যাস সংকটের কারণে ঠিক সময়ে শিপমেন্ট করা যাচ্ছে না। আমরা সঠিক সময়ে যদি সাপ্লাই দিতে না পারি তখন এয়ার শিপমেন্ট হচ্ছে। যখনই আমাদের এয়ার শিপমেন্ট হয় তখন অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়।’

নাফিসা আলম আরও বলেন, ‘আমরা উদ্যোক্তা হিসেবে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছি। এই ইনভেস্টমেন্ট উঠিয়ে আনতে এবং শ্রমিকদের বেতন ভাতা দিতে হিমশিম খেতে হচ্ছে। এখন এই সময়ে এসে গ্যাস সংকটের কারণে যদি আমরা বিদেশি বায়ার হারাই তাহলে বাংলাদেশের জন্য বিপর্যয় হয়ে দাঁড়াবে। এমন অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন আমাদের টিকে থাকার জন্য গ্যাস সমস্যার সমাধান করা দরকার।’ গার্মেন্টস সেক্টরে যদি সঠিকভাবে গ্যাস সরবরাহ না করা হয় তাহলে দেশের উন্নয়নের জন্য তা অনেক বড় একটি বিপদ বয়ে নিয়ে আসবে বলেও জানান তিনি।

ফতুল্লার কাঠেরপুল এলাকার আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় গ্যাসের প্রেসার জিরো পিএসআই, গ্যাসের বদলে পাচ্ছে বাতাস। টন টন কাপড় পড়ে আছে ডাইং মেশিনের সামনে। কখন গ্যাস আসবে তা জানা নেই। এই প্রতিষ্ঠানের প্রথম সারির কর্মকর্তা মামুন খান, আরিফুজ্জামান ও সোহেল চৌধুরী জানান, গ্যাস না থাকার কারণে শত শত টন কাপড় ডাইং করা যাচ্ছে না। লাইনে গ্যাস নেই, গ্যাসের বদলে পাওয়া যাচ্ছে বাতাস। কিছুক্ষণের জন্য গ্যাস আসলেও হঠাৎ চলে যায় তখন ডাইং করা অবস্থায় কাপড় নষ্ট হয়ে যায়। পরবর্তীতে রি ডাইং করতে হয় তখন উৎপাদন খরচ আরও বেড়ে যায়।

গ্যাস সংকটে আরও দুরাবস্থা নারায়ণগঞ্জ জেলার প্রতিটি সিএনজি স্টেশনগুলোতে। শত শত যানবাহন গ্যাসের জন্য লম্বা লাইন ধরে আছে সিএনজি স্টেশনগুলোতে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস না থাকায় বিপাকে পড়ছেন যানবাহন চালকসহ সিএনজি স্টেশন কর্তৃপক্ষ।

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জেলখানার পাশে অবস্থিত মাস সিএনজি ওয়ার্কশপ লিমিটেডের ইঞ্জিনিয়ার কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সিএনজি স্টেশনে বর্তমানে গ্যাসের প্রেসার জিরো পিএসআই। মেশিন ছাড়লে গ্যাস পাওয়া যায় না। গত এক সপ্তাহ ধরে এই গ্যাসের সমস্যা।’

বুনন শিল্প মালিকদের সংগঠন বিকেএমইয়ের তথ্য মতে এই শিল্প-কারখানাগুলোতে জড়িয়ে রয়েছে প্রায় ৪৫ লাখ শ্রমিকের জীবন। তবে গ্যাস সংকটের কারণে দিনে দিনে বন্ধ হওয়ার পথে অনেক শিল্প প্রতিষ্ঠান।

বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ বলেন, ‘গ্যাস সংকট এভাবে চলতে থাকলে আরও প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে তেমনি লাখ লাখ শ্রমিক বেকার হওয়ার ঝুঁকি রয়েছে।’ শিল্পকে টিকিয়ে রাখতে সরকার তথা সংশ্লিষ্টদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার আহ্বান জানান তিনি।

বিকেএমইএ পক্ষ থেকে আরও বলা হয়, গ্যাস না থাকায় একটি ছোট কারখানায় প্রতিদিন তিন থেকে চার লাখ টাকার ডিজেল কিনতে হচ্ছে। মাঝারি শিল্প কারখানায় ছয় থেকে সাড়ে আট লাখ টাকা এবং প্রথম সারির কারখানায় ১০ থেকে ১৫ লাখ টাকার ডিজেল কিনতে হচ্ছে। এতে ডিজেল কিনে কারখানা পরিচালনায় রীতিমতো অসম্ভব হয়ে উঠছে বলে জানানো হয়।

এদিকে গত বেশ কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ মহানগরীর প্রায় সকল আবাসিক এলাকা দেওভোগ , পাইকপাড়া, ভূইয়ারবাগ, মাসদাইর, ইসদের, খানপুর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানা এলাকা, বন্দর উপজেলা সহ বিভিন্ন এলাকায় গ্যাস না থাকায় মাটির চুলা দিয়ে রান্নার কাজ করছেন গৃহিণীরা।

Previous Post

বন্দরের সেই মিজান ছাত্রীকে নিয়ে রিসোর্টে, অতঃপর...

Next Post

রূপগঞ্জের রূপ পাল্টে বাণিজ্য মেলার পর্দা উঠালেন প্রধানমন্ত্রী

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
রূপগঞ্জের রূপ পাল্টে বাণিজ্য মেলার পর্দা উঠালেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জের রূপ পাল্টে বাণিজ্য মেলার পর্দা উঠালেন প্রধানমন্ত্রী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য