• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বন্দরে নাগিনা জোহা স্কুলে যৌন হয়রানী ॥ ক্ষোভে উত্তাল ভাভিভাবক মহল

Wednesday, 24 July 2019, 8:11 pm
বন্দরে নাগিনা জোহা স্কুলে যৌন হয়রানী ॥ ক্ষোভে উত্তাল ভাভিভাবক মহল
11
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জের বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কোচিং সেন্টারের ছাত্রীদের উপর অসংখ্য যৌন নির্যাতনের ঘটনার পর এবার খোদ জেলার প্রভাবশালী সংসদ সদস্য সেলিম ওসমানের অর্থায়নে প্রতিষ্ঠিত  নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে । এমন ঘটনার বিচার দাবীতে শিক্ষার্থীরা আন্দোলন করলে প্রতিবাদকারী শিশুদের  উপর হামলার ঘটনাও ঘটে । এমন ঘটনায় সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে ।

বন্দর উপজেলায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানী এবং বিচার চেয়ে প্রতিবাদ করা শিক্ষার্থীদের মারধর করার অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও স্কুলের বর্তমান পরিচালনা কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে।

বুধবার ২৪ জুলাই সকালে ঘটনার সত্যতা যাচাইয়ে সরেজমিনে স্কুলে গিয়ে অভিযোগর সত্যতা পেয়ে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ওই নির্দেশনা দেন।

নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য সেলিম ওসমান ও সংসদ সদস্য শামীম ওসমানের মায়ের নামে নিজেদের অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত বিদ্যালয়ে এমন ন্যাক্কার জনক ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোন মামলা বা পুলিশে হস্তান্ত না করায় বন্দর উপজেলার অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন ।

ওই সময় বন্দর উপজেলার চেয়ারম্যান এম এ রশিদ, জেলা জাতীয় পার্র্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, স্কুল পরিচালনা কমিটির গোলাপ হোসেন, ঘটনার তদন্তকারী কর্মকর্তা কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন সহ স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সকলের উপস্থিতিতে অভিযুক্ত দুই শিক্ষক, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং মারধরে শিকার শিক্ষার্থীদের বক্তব্যে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এমপি সেলিম ওসমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এমন নির্দেশ প্রদান করেন।

শিক্ষকদের মধ্যে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক আল-আমিন এবং শিক্ষার্থীদের মারধরে অভিযোগে শিক্ষক কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আল আমিন ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানী করে। কয়েকজন ছাত্রী এ ঘটনা দেখে প্রধান শিক্ষকের কাছে নালিশ করে। পরবর্তীতে প্রধান শিক্ষক বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানালেও তারা কোন ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ২২ জুলাই ক্লাস বর্জন করে স্কুল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করে।

পরদিন ২৩ জুলাই মঙ্গলবার স্কুলে এসে শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক কাউসার ও গণিত বিষয়ের শিক্ষক রতন চন্দ্র সূত্রধর বেত ও লাঠি নিয়ে শিক্ষার্থীদের এলোপাথাড়ি পেটাতে থাকেন। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

বুধবার সকালে  সেলিম ওসমান সহ অন্যরা স্কুলে উপস্থিত হলে যেসব শিক্ষার্থীকে মারধর করা হয়েছে তারা শরীরে আঘাতের চিহ্ন দেখান। তখন অভিযুক্ত শিক্ষক নিজেও মারধরে কথাটি শিকার করেছে।

ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীকে স্কুল থেকে জোর পূর্বক সরিয়ে দেন শিক্ষক আল আমিন। তাকে সাক্ষ্য না নেওয়ার জন্য সরিয়ে দেওয়া হয়। কিন্তু সে মোবাইল ফোনে তার বক্তব্য রেকর্ড করে প্রদান করেন। অপরদিকে ছাত্রীকে এসএমএস মাধ্যমে প্রলোভন এবং কু প্রস্তাব দেওয়া বিষয়টি শিক্ষক আল আমিন নিজেও স্বীকার করেছে।

পুলিশের কাছে বিষয়টি জানালে পুলিশের তদন্ত চলাকালীন সময় গতকাল যাদের সাক্ষ্য দেওয়ার কথা ছিল তাদেরকে মেরে জখম করে শিক্ষক আল আমিন ও কাউসার আহম্মেদ। ১৫জন শিক্ষার্থী এ ব্যাপারে সকলের উপস্থিতিতে সাক্ষ্য প্রদান করেন। কিন্তু স্কুল পরিচালনা কমিটি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

এ স্কুলটি প্রয়াত সাংসদ নাসিম ওসমান, স্থানীয় সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের রত্মগর্ভা মা ভাষা সৈনিক নাগিনা জোহার নামে এমপি সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে নির্মিত। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সমস্ত ব্যয় বহন করে চলেছেন।

এমপি সেলিম ওসমান দু:খ প্রকাশ করে বলেন, ‘‘আমাদের মায়ের নামে স্কুলটির অবকাঠামো এবং শিক্ষাগত মান আরো আধুনিক ও উন্নত হওয়ার প্রয়োজন ছিল। এম এ রশিদ, আবুল জাহের, সালাম চেয়ারম্যান, ইউএনও, শিক্ষা অফিসার বন্দর থানার ওসিকে যথাসময়ে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

সেলিম ওসমান আগামী শনিবার থেকে স্কুলটি নতুন ভাবে পরিচালিত হবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। স্কুলটি আরো আধুনিকায়ন করতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে যদি কোন প্রস্তাবনা আসে তবে সেটি বাস্তবায়ন করতেও তিনি প্রস্তুত আছে বলেন ঘোষণা দিয়েছেন।

মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম জানান, সকালে এমপি সেলিম ওসমান যিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি তাৎক্ষনিক এ্যাকশন হিসেবে ২ শিক্ষককে বহিস্কার এবং ম্যানেজিং কমিটি বাতিল করেন। এতে সর্বমহলে স্বস্তি ফিরে এসেছে।

Previous Post

নারায়ণগঞ্জ থেকে বাড্ডায় পিটিয়ে হত্যার মূল আসামী হৃদয় গ্রেপ্তার

Next Post

কাঞ্চন পৌরসভায় স্বতঃস্ফূর্তভাবে ভোট চলছে ইভিএমে

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
কাঞ্চন পৌরসভায় স্বতঃস্ফূর্তভাবে ভোট চলছে ইভিএমে

কাঞ্চন পৌরসভায় স্বতঃস্ফূর্তভাবে ভোট চলছে ইভিএমে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য