• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই কুখ্যাত আসামীরা এবার মেয়র দপ্তরে স্বারকলিপি প্রদান

Thursday, 15 February 2024, 10:20 pm
সেই কুখ্যাত আসামীরা এবার মেয়র দপ্তরে স্বারকলিপি প্রদান
10
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে নারায়ণগঞ্জ সিটি মেয়র, দুই সংসদ সদস্য, জেলার ডিসি ও এসপি শহরকে ‘হকার ও যানজটমুক্ত’করতে ঐক্যমতে পৌঁছান। এরপরই নগরীর বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁ সড়ক, সিরাজউদ্দৌলা সড়ক, শহীদ সোহ্‌রাওয়ার্দী সড়ক, মীর জুমলাসহ সবকয়টি সড়ক থেকে হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এতে নগরবাসীর মধ্যে স্বস্তি এলেও নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে ফের বসতে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে হকাররা।

বামপন্থি রাজনৈতিক দল সিপিবির নেতৃত্বে হকাররা সভা সমাবেশ ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি পালন করছে তারা। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও করে নগর কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় তারা। তারও আগে তারা স্মারকলিপি দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে।

জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সাথে এই আন্দোলনে আছে কথিত হকার নেতা রহিম মুন্সী, আসাদুল ইসলাম, সোহেল, পলাশ। তাদের বিরুদ্ধে আছে হত্যা, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা ও অস্র লুটের চেষ্টার মামলা। তাদের মধ্যে ২ জন আবার মেয়রের উপর হামলার চার্জশিটভুক্ত আসামি। হত্যা, চাঁদাবাজি, পুলিশের উপর হামলা, মেয়রের উপর হামলার মামলার চার্জশিটভুক্ত আসামিরা কীভাবে ফুটপাতে বসার ‘আবদার’ জানিয়ে প্রকাশ্যে আন্দোলন করে নারায়ণগঞ্জকে অচল করে দেয়ার হুমকি দেয় সেই প্রশ্ন নগরবাসীর।

নিজেকে হকার নেতা বলে দাবি করলেও নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজ হিসেবে পরিচিত আসাদুল ইসলাম আসাদ। আসাদ নারায়ণগঞ্জ জেলা হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের উপর হামলা, প্রকাশ্যে তরুণ হকারকে ছুরিকাঘাতে হত্যা, পুলিশের উপর হামলা, সড়কে অগ্নিসংযোগের অভিযোগে তিনটি মামলার আসামি সে।

দু’টি মামলার তদন্ত শেষে অভিযোগপত্রেও আসামির তালিকায় রয়েছে আসাদের নাম। তবুও শহরের ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের কাছ থেকে প্রকাশ্যে নিয়মিত চাঁদা তোলে সে।

হকার্স লীগের সভাপতি রহিম মুন্সীর বিরুদ্ধে রয়েছে দুইটি মামলা। সে মেয়রের উপর হামলা ও পুলিশের উপর হামলা, সড়কে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলার আসামি।

খোঁজ নিয়ে জানা যায়, আসাদুল ইসলাম, রহিম মুন্সী ও পলাশ ২০১৮ সালে ১৬ জানুয়ারি হকার ইস্যুকে কেন্দ্র করে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপর হামলার ঘটনার চার্জশিটভুক্ত আসামি। ওই ঘটনায় সিটি করপোরেশনের আইন কর্মকর্তা আব্দুস সাত্তার বাদী হয়ে সিটি মেয়রের পক্ষে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২৩ নভেম্বর আদালতে মামলাটির অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রের ১২ আসামির মধ্যে মহানগর হকার্সলীগের সভাপতি রহিম মুন্সি, আসাদ, পলাশের নাম রয়েছে।

এরপর ২০২১ সালের ৯ মার্চ ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ করে হকাররা। ওই সময় হকারদের নেতৃত্ব দেয় রহিম মুন্সী ও আসাদ। ওইদিন বিকেলে সড়কে আগুন দিয়ে যানবাহনে ভাঙচুর চালায় হকাররা। বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পুলিশের উপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা, যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হয় আসাদ। পরদিন পুলিশের এক মামলায় আসাদসহ ২৫০ জনকে আসামি করা হয়। এই মামলা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় আসাদকে।

একই বছরের ১৪ অক্টোবর ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে তর্কের জেরে খুন হন ১৮ বছর বয়সী তরুণ জোবায়ের হোসেন। ওই তরুণও ফুটপাতে হকারি করতো। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে খুন করা হয়। ওই হত্যা মামলারও আসামি আসাদ। মামলাটির অভিযোগপত্রেও রয়েছে তার নাম। হত্যা মামলাটিতে জেলেও যায় আসাদ। জামিনে বেরিয়ে এসে নিহত জুবায়েরের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিহত জুবায়েরের মা মুক্তা বেগম এই ঘটনায় থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন।

শহরের জেলা সরকারী গণ গ্রন্থাগারের বিপরীতে শায়েস্তা খান রোড থেকে চাঁদা তোলে সোহেল। ২০২১ সালের ১৩ মার্চ ফুটপাতে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজির টাকাসহ সোহেলের সহযোগী মো. আব্দুল্লাহ ওরফে বিজয় চন্দ্র দাস নামের এক চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করে র‍্যাব।
সেইসময় র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, পলাতক আসামি সোহেলের নেতৃত্বে চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সরকারী গণ গ্রন্থাগারের বিপরীতে শায়েস্তা খান রোডের ফুটপাতের অস্থায়ী দোকানগুলো হতে দোকানপ্রতি ৪০ থেকে ১০০ টাকা চাঁদা আদায় করে। সোহেলের পিতা ফুটপাতের আরেক চাঁদাবাজ মহসীন ব্যাপারী মেয়র আইভীর উপর হামলার ঘটনার আরেক চার্জশিটভুক্ত আসামি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শহরের ২০ লাখ মানুষের অধিকার খর্ব করে হকার নামধারী চিহ্নিত চাঁদাবাজরা শহরে আন্দোলন করছে। চিহ্নিত চাঁদাবাজরা যারা হকারকে খুন করে জামিনে এসে ডিসি-এসপি সাহেবের সাথে বৈঠক করছে। তাহলে কী আমরা নগরবাসী কতিপয় চাঁদাবাজ ও ফুটপাতে প্রকাশ্যে হত্যাকারীদের কাছে নগরবাসী জিম্মি হয়ে গেলাম?’

Previous Post

প্রেমিকার বিয়েতে প্রেমিকের হামলা, অতঃপর....

Next Post

‘এসএসসি পরীক্ষার্থীদের বিঘ্ন ঘটিয়ে খুনীদের নেতৃত্বে আন্দোলন !’

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
‘এসএসসি পরীক্ষার্থীদের বিঘ্ন ঘটিয়ে খুনীদের নেতৃত্বে আন্দোলন !’

‘এসএসসি পরীক্ষার্থীদের বিঘ্ন ঘটিয়ে খুনীদের নেতৃত্বে আন্দোলন !’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য