• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ক্রোনীর আসলাম সানীর বিরুদ্ধে অভিযোগ : শ্রমিক অসন্তোষ

Tuesday, 27 February 2024, 10:40 pm
ক্রোনীর আসলাম সানীর বিরুদ্ধে অভিযোগ : শ্রমিক অসন্তোষ
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লার একটি পোশাক কারখানায় তৃতীয়বারের মতো শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।

অন্তত ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চলতি মাসের বেতন দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এমন ঘটনায় কর্মকর্তা কর্মচারীদের পক্ষে ফতুল্লা থানায় ক্রোনী অ্যাপারেলসের মালিক আসলাম সানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মেহেদী হাসান নামের একজন কর্মচারী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে চাকরিচ্যুত কর্মীরা কাশিপুর হাটখোলা এলাকার কারখানাটির সামনে অবস্থান নেন। প্রায় তিন ঘণ্টা অবস্থানের পরও বকেয়া বেতনাদিসহ আনুষঙ্গিক বিষয়ে সমাধান না পেয়ে ফিরে যান কর্মীরা। ক্রোনী অ্যাপারেলস নামের ওই কারখানায় গত তিন মাসে তৃতীয়বারের মতো শ্রমিক ছাঁটাই ও অসন্তোষের ঘটনা ঘটেছে।

ক্রোনী অ্যাপারেলসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহাদী হাসান বলেন, ‘শবে বরাতের রাতে আমাদের ৫৮ জনকে ছাঁটাই করা হয়। তখন বলা হয়েছিল, যাবতীয় বেতন-ভাতা বুঝিয়ে দেওয়া হবে। আজ মঙ্গলবার সকালে বেতন নিতে এসে দেখি আমাদের নাম ছবিসহ গেটে টানিয়ে দেওয়া হয়েছে। আমরা কি দাগি অপরাধী যে আমাদের ছবি এভাবে টানানো হবে ? তার ওপর আমাদের চার মাসের বেতন বাকি। তারা কেবল চলতি ফেব্রুয়ারি মাসের বেতন দেবে, বাকি নভেম্বর থেকে জানুয়ারি মাসের বেতন দেবে না। উল্টো দুই মাস আগের তারিখ বসানো পদত্যাগপত্রে স্বাক্ষর করতে চাপ দিচ্ছে তারা।’

কারখানার আরেক কর্মী আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের রুলস হচ্ছে, কাউকে চাকরিচ্যুত করতে হলে তিন মাসের বেতন দিতে হবে। আমরা এখানে একেকজন ৮ থেকে ১০ বছর কাজ করছি। গত তিন মাস কেবল হরতাল, অবরোধ, নির্বাচন ইত্যাদির অজুহাত দিয়ে বেতন দেয়নি। এখন বেতন ছাড়াই ছাঁটাই করা হয়েছে।’

কারখানার সহকারী ব্যবস্থাপক আফাজ খান বলেন, ‘তিন মাস ধরে আমরা মানবেতর জীবন যাপন করেছি। বাড়িওয়ালা প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছে। মহল্লার দোকানে হাজার হাজার টাকা বাকি জমে গেছে। এমন অবস্থায় অমানবিকের মতো মালিকপক্ষ আমাদের ছাঁটাই করেছে। সমাধান না পেলে আমরা শ্রম আদালতে যাব।’

এ বিষয়ে কারখানার এইচআর (অ্যাডমিন) মাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রশ্ন শুনে বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। কথা বলতে পারছি না।’

এ বিষয়ে জানতে চাইলে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানী সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের দেনা-পাওনা পরিশোধ করব। কারখানায় মানুষ বেশি হয়ে গেলে একটু অ্যাডজাস্টমেন্ট করতেই হয়। তাদের দেনা-পাওনা হিসাব করছি। দ্রুতই অ্যাকাউন্টে দিয়ে দেব। তাদের বলা হয়েছে চলতি মাসের বেতন নিয়ে যেতে। পরবর্তী সময়ে বাকি বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।’

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ক্রোনী গ্রুপের ‘ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড’ কারখানা লে অফ ঘোষণা করা হয়। তাতে প্রায় ৮০০ শ্রমিক চাকরিচ্যুত হন। পরবর্তী সময়ে চলতি মাসের ৮ ফেব্রুয়ারি একই গ্রুপের ‘অবন্তি কালার টেক্স লিমিটেড’-এর শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

এমন ঘটনা ছাড়াও ক্রোনী অ্যাপারেলসের কর্ণধার আসলাম সানীর বিরুদ্ধে গ্যাস চুরির ঘটনায় বিস্ফোরণ হলে আহত হয় ১৪ জন শ্রমিক।  ফতুল্লার হাটখোলা এলাকায় ক্রোনী অ্যাপারেলস লিমিটেডের ৮ কোটি ৬৫ লাখ টাকা বিল বকেয়া থাকায় গত ৫ ফেব্রুয়ারি কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সংযোগ বিচ্ছিন্ন করার পর ফের চুরি করে গ্যাস সংযোগকালে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন হলেও ওই ঘটনা ধামাচাপা দিতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে ক্রোনী অ্যাপারেলস চক্র।

Previous Post

সিদ্ধিরগঞ্জের নারীর ইমু হ্যাক : নাটোরে রাজুর সাজা

Next Post

হাইকোর্ট কে বৃদ্ধাঙ্গুলি : বিচারকের ভূমিকায় দারোগা শওকত !

Related Posts

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার
Lead 1

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার

Next Post
হাইকোর্ট কে বৃদ্ধাঙ্গুলি : বিচারকের ভূমিকায় দারোগা শওকত !

হাইকোর্ট কে বৃদ্ধাঙ্গুলি : বিচারকের ভূমিকায় দারোগা শওকত !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য