• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘সকলেই তো ম্যানেজ, নিরাপদ খাদ্য সংস্থা আইলো কই থেইক্কা ?’

সোনারগাঁয় ২ মুড়ির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

Monday, 4 March 2024, 9:50 pm
‘সকলেই তো ম্যানেজ, নিরাপদ খাদ্য সংস্থা আইলো কই থেইক্কা ?’
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

বছরের পর বছর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর ও সদর উপজেলায় প্রায় ২৫/৩০ টি মুড়ি তৈরীর কারখানায় বিরামহীন পন্থায় তিতাস গ্যাসের চুরির মহোৎসব চালিয়ে বিষাক্ত হাইড্রোজ ও ইউরিয়া সার মিশিয়ে একেবারেই প্রকাশেই তৈরী হচ্ছে মুড়ি। আর মুসলিম সম্প্রদায়ের পবিত্র এই রমজান মাসকে সামনে রেখে প্রায় দুই মাস পূর্ব থেকেই এই বিষাক্ত মুড়ি তৈরী করতে প্রতিটি থানা, ডিবি পুলিশ, সিআইডির ক্যাশিয়ার কে মোটা অংকের মাসোয়ারা দিয়ে সকলকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এই অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে অসাধু মুড়ি কারবারীচক্র।

গেলো বছর ফতুল্রা থানা পুলিশ কে ইফতার করতে দুই বস্তা পিওর মুড়ি উপহারসহ ২০ হাজার টাকায় থানার গেইটের মাত্র কয়েক গজের মধ্যে এমন অবৈধ ও বিষাক্ত মুড়ি তৈরীতে অনুমতি পায় একটি কারখানার মালিক। এমন করে প্রায় প্রতিটি মুড়ি তৈরীর কারখানায় একদিকে গ্যাস চুরি অপর দিকে হাইড্রোজ ও ইউরিয়া সার দিয়ে মুড়ি তৈরী করে পুরো দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে প্রকাশ্যেই।

গত কয়েক বছর যাবৎ এমন সরজমিনে ভিডিওসহ গ্যাস চুরি ও সার ও ইউরিয়া মিশ্রণের চিত্র প্রকাশের পরও আইনপ্রয়োগকারী কোন সংস্থা ভ্রুক্ষেপও করতে দেখা যায় নাই এমন নগ্ন কর্মকান্ডকে ঘিরে। উল্টো ফতুল্লা থানার পুলিশসহ জেলা পুলিশের শীর্ষ কর্তারা গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে জেল খাটানোর হুমকিও দেয়। হমকির ঘটনায় কোন গণমাধ্যমে বিষাক্ত মুড়ি আর গ্যাস চুরির বিষয়ে পরবর্তীতে তেমন কোন সংবাদ প্রকাশ করে না কোন গণমাধ্যমকর্মীরা। ফলে বিষাক্ত মুড়ি হজম করাতে (ধর্মপ্রাণ মুসলমানদের) তেমন কোন কষ্ঠ হয় না মুড়ি কারবারী অসাধু চক্রের। অসাধু এই চক্রের সাফ কথা, “আইনশৃংখলা বাহিনী ম্যানেজ তো সব ম্যানেজ !’

এমন হাজারো অভিযোগের পর এবারই প্রথম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দুটি মুড়ির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে মায়ের দোয়া ফুড প্রোডাক্টকে ২ লাখ ও মক্কা ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, মুড়ির কারখানায় অভিযানে দেখা যায় চরম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।

এছাড়া প্রতিষ্ঠানগুলোর খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। পরে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ও ৩৯ ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমন জরিমানার খবর দ্রুত সোমবার সন্ধ্যার মধ্যে পুরো জেলায় ছড়িয়ে পরলে অসাধু মুড়ি কারবারীদের মাঝে আতংকের সৃষ্টি হয় । নাম প্রকাশ না করার অনুরোধে একজন অসাধু মুড়ি কারখানার মালিক প্রতিবেদককে বলেন, ‘নারাযণগঞ্জের সব থানা, ডিবি, সিআইডি, বিএসটিআইসহ সকল আইনশৃংখলা বাহিনী ম্যানেজ করা হইছে আগে থেইক্কাই। এখন আবার এই  নিরাপদ খাদ্য সংস্থা আইলো কই থেইক্কা ?‘

 

Previous Post

প্রতিটি রেস্তোরাঁ ই টাইম বোমা ! কড়িৎকর্মাদের দৌড়ঝাপ

Next Post

সোনারগাঁয় ২ মুড়ির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
সোনারগাঁয় ২ মুড়ির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

সোনারগাঁয় ২ মুড়ির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য