• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মাদকসহ কাউন্সিলর দুলাল গ্রেফতার

Friday, 2 August 2019, 2:20 pm
মাদকসহ কাউন্সিলর দুলাল গ্রেফতার
23
SHARES
73
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে গ্রেফতার করা হয়েছে । এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাউন্সিলর কবির, কাউন্সিলর আবদুল করিম বাবুসহ সাবেক কয়েক কাউন্সিলর মুন্না আটক হয় নানা অভিযোগের কারণে ।

বৃহস্পতিবার ১ আগস্ট সন্ধ্যায় শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ডিবির একটি টিম আটক করে। ওই সময়ে দুলাল সহ ৬জনকে গ্রেফতার করা হয় যাদের সঙ্গে ফেনসিডিল সহ মাদক পাওয়া গেছে। তবে তাৎক্ষনিক ডিবি এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ ডিবির এস আই জলিল মাতবর জানান, সন্ধ্যায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে দুলাল প্রধান সহ ৬জনকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশী করে ফেনসিডিল ও মাদক পাওয়া গেছে। তাদের নিয়ে আরো অভিযান চলবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি’র) পরিদর্শক এনামুল জানান, কাউন্সিলর দুলাল প্রধানকে আটক করা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো ই মেইল বার্তায় বিস্তারিতা জানানো হয়েছে । যা নিম্নে দেয়া হলো :

“ইং ০১/০৮/২০১৯ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশ টিম এসআই/ মোঃ আব্দুল জলিল মাতুব্বর, এসআই/ খোকন চন্দ্র সরকার, এএসআই/আমিনুল ইসলাম ও সঙ্গীয় অন্যান্য ফোর্সসহ নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে নবীগঞ্জ ফেরী ঘাটে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পায় যে, চাষাড়া হতে একটি সাদা রং এর মিনি হায়েচ গাড়ী যার নম্বর-ঢাকা মেট্রো-চ-৫৩-৯৪৮ ‘তে করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বহন করিয়া নবীগঞ্জ ঘাটের দিকে যাইতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচায়ের জন্য ডিবির উক্ত চৌকশ টিম ইং ০১/০৮/২০১৯ তারিখ রাত ২১.৪০ মিনিটের সময় উক্ত মিনি হায়েচ গাড়ীটি নবীগঞ্জ ফেরী ঘাটে পৌছা মাত্রই থামানো সংকেত দিয়ে ফেরী ঘাটের রোডে যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর থামানো হয়। উক্ত যাত্রী ছাউনিতে ও আশপাশে থাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত গাড়ী সহ গাড়ীর ভেতরে থাকা যাত্রীদের তল্লাশী কালে আসামী সাইফুদ্দীন আহম্মেদ দুলাল প্রধান(৩৮) এর দেহ তল্লাশী কালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেটে ০২(দুই) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল, অপর আসমী কামাল হাসান (৪৭) এর পরিহিত প্যান্টের সামনে ডান পকেটে ০২(দুই) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পাওয়া যায় এবং আটককৃত গাড়ী তল্লাশী কালে গাড়ীর মাঝখানের ছিটের নিচে একটি শপিং ব্যাগের মধ্যে ২০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল, গাড়ীর পিছনের ছিটের নিচে অপর আরেকটি শপিং ব্যাগের মধ্যে আরো ২০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল এবং ড্রাইভারের ছিটের পিছনে পকেটে রাখা ০৬ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সর্বমোট ৫০(পঞ্চাশ) বোতল মাদক জাতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামী দুলাল প্রধানের শার্টের বুক পকেট হইতে ফেন্সিডিল বিক্রির নগদ ৩২,০০০/- টাকাও বিধি মোতাবেক জব্দ করা হয়। আরো অপর সহযোগী আসামীরা হলো মনির হোসেন মনু(৫০), তানভীর আহম্মেদ সোহেল(৪১), মোঃ মজিবর রহমান(৫২)। উক্ত আসামীদের জিজ্ঞাবাদ করিলে মূল আসামী দুলাল প্রধান স্বীকার করে যে, তিনি একজন কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক উক্ত পরিচয়ের আড়ালে সে এবং তার সহযোগীরা একে অপরের সহায়তায় ফেন্সিডিলের ব্যবসা করে আসতেছিল। উক্ত বিষয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ০৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়তেছে। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় বলেন, মাদকের সাথে কোন আপোস নাই। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”

Previous Post

ভোর রাতে জেলা পরিষদ সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন

Next Post

বন্দরের ব্রহ্মপুত্রের মোহনায় যুবকের অর্ধগলিত লাশ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
বন্দরের ব্রহ্মপুত্রের মোহনায় যুবকের অর্ধগলিত লাশ

বন্দরের ব্রহ্মপুত্রের মোহনায় যুবকের অর্ধগলিত লাশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য