• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে হকার পুলিশের হামলায় আহত চেয়ারম্যান, এসআই ক্লোজ

Saturday, 16 March 2024, 9:37 pm
রূপগঞ্জে হকার পুলিশের হামলায় আহত চেয়ারম্যান, এসআই ক্লোজ
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে পুলিশ ও হকারদের নগ্ন হামলার শিকার হয়েছেন ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভাইরাল হয়।

প্রক্ষত্যদর্শীরা জানায়, গত শুক্রবার বিকেলে উপজেলার গাউছিয়া মার্কেট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ৮-১০টি ভ্যানে করে আখের রস বিক্রি করছে। ইউপি চেয়ারম্যান আরিফুল হক আখের রস বিক্রেতা মাসুম মিয়াকে মহাসড়ক থেকে চলে যেতে বলায় হকার ও ইউপি চেয়ারম্যান বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

ওই সময়ই ২০/২৫জন হকাররা একত্রিত হয়ে ইউপি চেয়ারম্যান আরিফুল হককের উপর ঝাপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ইউপি চেয়ারম্যান আরিফুল হকের সঙ্গে হকারদের হাতাহাতির সময় এক পুলিশ সদস্যের উপর ধাক্কা লাগে। তখন ভুলতা ফাঁড়ির এসআই বারেক ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যানের উপর লাঠিচার্জ করে।

এ বিষয়ে চেয়ারম্যান বলেন, ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে মহাসড়ক দখল করে ভ্যানে করে আখের রস বিক্রি করছিলো। আমি তাকে এখান থেকে সরে যেতে বলি। সে আমার কথা না শোনায় আমি তার পিঠে একটি থাপ্পড় দেই। তখন পুলিশ তার পক্ষ নেওয়ায় হকাররা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। পুলিশও আমার উপর লাঠিচার্জ করে। পরে বিষয়টি ভুলতা পুলিশ ফাঁড়িতে মিমাংসা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনের জন্য অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাদের সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান মহাসড়ক দখল মুক্ত করতে হকারদের মহাসড়ক ছেড়ে দিতে বললেই হকাররা তার উপর হামলা চালায়। কিন্তু পুলিশ কেন চেয়ারম্যানের উপর লাটিচার্জ করলো সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। এ ঘটনা জেলা প্রশাসককে জানানো হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসককে মৌখিকভাবে জানিয়েছেন আরিফুল ৷ তিনি লিখিতভাবেও অভিযোগ করবেন বলে জানান ৷

যোগাযাগো করা হলে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, “চেয়ারম্যান ও তার লোকজন এক আখের রস বিক্রেতাকে মারধর করলে হকারদের সাথে তাদের হাতাহাতি হয়৷ পুলিশ সেখানে গেলে চেয়ারম্যানের লোকজনও চড়াও হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুইপক্ষকেই লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷”

তবে, হকারদের কাছে থেকে চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এ পুলিশ কর্মকর্তা৷

এদিকে, এই ঘটনার পর এসআই বারেককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা৷

তিনি বলেন, “এক আখের রস বিক্রেতাকে মারধরের জেরে চেয়ারম্যানের লোকজন ও হকারের মধ্যে হট্টগোল হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয় ৷ এসআই বারেক সপ্তাহ খানেক হয়েছে সেখানে যোগদান করেছে ৷ সে চেয়ারম্যানকে চিনতো না ৷ এ ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে ৷”

এই ঘটনায় অধিকতর তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা ৷

Previous Post

'জামায়াত বিএনপির বন্দিদের নিয়মিত অর্থ দেন আসলাম সানী !'

Next Post

ঠেলার নাম বাবাজি : ৬শ টাকার তরমুজ দেড়শো !

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
ঠেলার নাম বাবাজি : ৬শ টাকার তরমুজ দেড়শো !

ঠেলার নাম বাবাজি : ৬শ টাকার তরমুজ দেড়শো !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য