• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পরিবেশ ধ্বংসকারীরা এবার মাসোয়ারার পরও ঈদ হান্টিংয়ে ব্যস্ত

Monday, 25 March 2024, 9:05 pm
পরিবেশ ধ্বংসকারীরা এবার মাসোয়ারার পরও ঈদ হান্টিংয়ে ব্যস্ত
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বের বায়ু দূষনের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ পর্যায়ে। এরপরেও পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মচারী কর্মকর্তাদের দূর্ণীতি যেন কোন অবস্থাতেই থামানো যাচ্ছে না। সকল ধরণের প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাসোয়ারা যেন নিত্যনৈমিত্তিক বৈধ কর্মকান্ডে রূপান্তরিত হয়েছে।

থামানো যাচ্ছেই না ইটভাটা,পলিথিন কারখানা, ক্লিনিক, ডায়াগণস্টিক সেন্টারসহ ডাইং মিল কারখানা থেকে মাসায়ারা আদায়ের নগ্ন কান্ড। ফলে নারায়ণগঞ্জের শত শত এমন অবৈধ কল কারখানা ডাইং, ইটভাটায় নির্গত বিষাক্ত বর্জ্য দেশের পরিবেশ মারাত্মক আকার ধারণ করেছে । আর পরিবেশের এমন ধ্বংসে সরকারী প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের ভূমিকা যেন দূর্ণীতিতে নিমজ্জিত হচ্ছে।   

পরিবেশের এমন বিপর্যয়ের মধ্যে নারায়ণগঞ্জের একজন ইটভাটার মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি মাসে তো মাসোয়ারা নেয় ই পরিবেশ  অধিদপ্তরের অসাধুরা। ঘুষ দূর্ণীতিতে কেউ যেন পিছ পা হন না । ঈদে কে সামনে রেখে এরই মধ্যে সকল ইটভাটার মালিক ও মালিক সমিতির কর্মকর্তাদের কাছে নানা উপায়ে ঈদ উপলক্ষে বাড়তি ঘুষ বোনাস দাবী করছে এই অসাধু চক্র।  

 

রূপগঞ্জ উপজেলাজুড়ে যেন ইটভাটার রাজ্য। সবজির ভান্ডারখ্যাত এ উপজেলা এখন যেন ইটভাটায় ঘেরা। এ উপজেলায়  শতাধিক ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ৪টির বৈধতা রয়েছে। গত প্রায় দুই যুগ ধরে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটার কারণে সেখানে আর আগের মতো ফসল হয় না। এখানকার ফসলের মাটি গিলে খাচ্ছে ইটভাটাগুলো। এতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন নির্বিকার।

সরেজমিন দাউদপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, দিগন্তজোড়া ফসলের মাঠ। নদ-নদীর তীর যেদিকে চোখ যায়, শুধুই সারি সারি ইটের ভাটা। স্থানীয় নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, দেবই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীরবাগ মাদ্রাসা ও খাস কামালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বাড়িঘর ঘেঁষেও রয়েছে ইটভাটা। সেখানকার বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালিতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। আর বিপর্যয়ের মুখে পড়েছে কৃষিজমি। শুধু দাইদপুর ইউনিয়ন নয়। রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন, গোলাকান্দাইল ইউনিয়ন, ভুলতা ইউনিয়ন ও তারাব পৌরসভায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা।

সরেজমিনে কাঞ্চন পৌরসভার বিরাব এলাকা ঘুরে দেখা যায়, সড়কের পাশে ফসলের মাঠজুড়ে নদীর জায়গা দখল করে কেবিএম ব্রিকস ও পাশেই এআরই ব্রিকস নামের ইটভাটা বিআইডব্লিউটিএ জায়গা দখল করে তৈরি করছেন ইট এবং ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরির কাজ চলছে রীতিমতো।

খোঁজ নিয়ে জানা গেছে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব পোড়ানো হয় সেখানে। এতে বাতাস দূষিত হয়ে শ্বাসকষ্ট, চর্ম ও হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। আবার লোকালয় ও নদী থেকে অন্তত তিন কিলোমিটার দূরে ইটখোলা করার নিয়ম থাকলেও কেউই তা মানছেন না। কৃষি জমিতে ইটখোলা তৈরিতে নিষেধাজ্ঞা থাকলেও তারও তোয়াক্কা করছেন না কেউ।

উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি ও পরিসংখ্যান অফিস, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের তালিকায় রূপগঞ্জে ৪০টি ইটভাটা রয়েছে। আর তালিকার বাইরে আছে আরও ৮৫টি। এসবের মধ্যে মাত্র চারটির বৈধতা রয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসাবো, তেতলাবো, বরপা, কর্ণগোপ, সাঁওঘাট, গোলাকান্দাইল, আওখাবো, বলাইখা, বেলদি, দেবই, কামালকাঠি, আতলাপুর, ভোলাবো, চারিতালুক, বিরাবো, কাঞ্চন আশপাশের এলাকার অবৈধ ইটভাটায় অবাধে কৃষিজমির মাটি যাচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা রাতের আঁধারে ভেকু দিয়ে কৃষিজমি গভীর খনন করে মাটি কেটে ইটভাটাগুলোতে সরবরাহ করছে। নষ্ট হচ্ছে ফসলি জমি।

দাউদপুর ইউনিয়নের রোহিলা এলাকার কৃষক জসিম উদ্দিন বলেন, চার বিঘা জমিতে আমি ধান চাষ করি। কিন্তু এ বছর পাশের জমি ভেকু দিয়ে গভীর খনন করে মাটি কাটায় আমার জমিসহ পাশের জমি সৃষ্ট গর্তে ভেঙে পড়ছে। এ বছর ধান চাষ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

ভোলাবো ইউনিয়নের আতলাপুর এলাকার কৃষক আব্দুল বাতেন বলেন, মাটি খেকোরা ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে নিচ্ছে। বাধা দিলে ভয়ভীতি ও হামলা মামলা করা হয়। সেচ প্রকল্পের খালে বাঁধ দিয়ে তাদের ব্যবহৃত পরিবহন চলাচল করে। ফলে পানি সংকটে চাষাবাদ ব্যাহত হচ্ছে।

অভিযোগ রয়েছে, পরিবেশ আইন লঙ্ঘন করে প্রশাসনের নাকের ডগায় একের পর এক ইটখোলা গড়ে উঠলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

স্থানীয়রা জানান, প্রশাসন, থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও এলাকার মাস্তানদের ‘ম্যানেজ’ করেই এসব ইটভাটা চালাচ্ছে মালিক পক্ষ। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মাঝেমধ্যে অভিযান চালালেও কয়েক দিন পর আবারও চালু হয়ে যায় ইটখোলাগুলো।

দুয়ারা এলাকার ইটভাটার মালিক হেলাল উদ্দিন বলেন, ইটভাটার কারণে এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। সাধারণ মানুষ কাজ করে খাচ্ছেন। আমরা তো ক্ষতি করছি না।

একই কথা জানিয়ে আরেক মালিক মজিবুর রহমান বলেন, আমরা সবার সঙ্গে কথা বলেই ইটভাটা চালাচ্ছি।

রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নূর বলেন, ইটভাটাগুলোর কারণে ফসলি জমির ক্ষতি হচ্ছে। আগে বিঘায় এখানে ধান উৎপাদন হতো ৩০ মণ। এখন বিঘায় ২৫ মণ উৎপাদন হয়।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়া জনস্বাস্থ্যের ওপর তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। লোকজন শ্বাসতন্ত্র, ফুসফুস ও স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হয়। অতিরিক্ত দূষিত বায়ু সেবনে গর্ভে থাকা শিশুর মৃত্যুও হতে পারে।

রূপগঞ্জ ইউএনও আহসান মাহমুদ রাসেল গণমাধ্যমকে বলেন, কয়টি ইটভাটায় অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র আছে তা খতিয়ে দেখে অভিযান পরিচালনা করা হবে। এ ব্যাপারে কথা হয়েছে জেলা প্রশাসকের সাথে, তিনি নির্দেশ দিয়েছেন অবৈধ ইটভাটাগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য।

Previous Post

আন্ডা আর মোশা'র আধিপত্যে সংঘর্ষ : গুলিবিদ্ধ ৮

Next Post

আজ মহান স্বাধীনতা দিবস

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
আজ মহান স্বাধীনতা দিবস

আজ মহান স্বাধীনতা দিবস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য