• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই মিজানকান্ডে এবার গাজিপুরে তোলপাড়

Sunday, 31 March 2024, 12:26 am
সেই মিজানকান্ডে এবার গাজিপুরে তোলপাড়
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলায় চাকরী কালীন সময়ে নানা অপকর্মের ঘটনায় ব্যাপক সমালোচনা বিতর্কের ঝড় তুললেও সেই বিতর্ক যেন পিছু ছাড়ে নাই সেই পুলিশ কর্মকর্তা মিজানুর ইসলামের। সেই মিজানুর ইসলাম কলেজ ছাত্রীকে নিয়ে রিসোর্ট থেকে আটকের পর বিয়ে করতে বাধ্য হয় ।  এবার সেই বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দিতে নানা অপকর্মের জন্ম দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেন। যা উঠে এসেছে ইত্তেফাক অনলাইন সংবাদে ।

জানা যায়, পুলিশ সুপারের অফিসে কাজী ডেকে জয়দেবপুর থানার ওসির দ্বিতীয় বিয়ের পর এখন ডিভোর্সের জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন অভিযুক্ত সাবেক ওসি সৈয়দ মিজানুর ইসলাম।

দ্বিতীয় বিয়ে এখন মেনে নিতে রাজি নন সাবেক ওসি।

এজন্য ৫ লাখ টাকার অফারও দিয়েছেন মিজান। এই টাকা নিয়ে যেন মিজানকে ডিভোর্স দেন তার দ্বিতীয় স্ত্রী।

এ নিয়ে মিজান ও ঝর্ণা আক্তারের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড এসেছে গণমাধ্যম কর্মীর হাতে এসেছে।

মোবাইল ফোনের কল রেকর্ডে বলা হয়, “ডিভোর্স দিয়ে অভিযোগ তুলে না নিলে পরিণতি হবে ভয়ংকর। আমি তিনটি প্রশ্ন করব। এক. আমাকে ভালোবাসো কি না, দুই. সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও কি না, ৩. আমার কথা মতো চলবা কি না। উত্তর হ্যাঁ হলে এবং আমাকে পেতে হলে তোমাকে একটু অভিনয় করতে হবে।’ ‘আমরা সুখে সংসার করছি, ভালো আছি’ বলে এসপি স্যারের কাছে করা তোমার অভিযোগটা তুলে আনতে হবে।”

গত ১৮ জানুয়ারি গাজীপুরের একটি রিসোর্ট থেকে কলেজ ছাত্রীসহ আটক করা হয় জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামকে। পরে গাজীপুর জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে ঐ রাতে কাজী ডেকে ওসি সৈয়দ মিজানুর ইসলামের সঙ্গে কলেজ ছাত্রী ঝর্ণা আক্তারের বিয়ে দেওয়া হয়। এরপর ওসি মিজানকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

সৈয়দ মিজানুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে গাজীপুর জেলা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর থেকে সাবেক ওসি মিজান মরিয়া হয়ে পড়েন। তিনি দ্বিতীয় বিয়ে মানতে নারাজ। দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকেন।

এ নিয়ে মিজান ও ঝর্ণা আক্তারের সঙ্গে মোবাইল ফোনের কথোপকথনের বেশ কয়েকটি রেকর্ড ইতিমধ্যে গণমাধ্যম কর্মীর হাতে এসেছে।

বিয়ের আড়াই মাস পেরিয়ে গেলেও এক দিনের জন্যও দ্বিতীয় স্ত্রীকে ভরণ-পোষণ করেননি ওসি মিজান। উলটো ৫ লাখ টাকা নিয়ে মানিকগঞ্জের রাজনৈতিক নেতা ও মানিকগঞ্জ জেলা সদরের কুমুল্লী হাটিপাড়া গ্রামের জনপ্রতিনিধি দিয়ে ক্রমাগত ডিভোর্সের হুমকি দিচ্ছেন।

গত ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জ শহরে এক রাজনৈতিক নেতার বাড়িতে সালিশ হয়। তবে সালিশে সিদ্ধান্ত হয় যে, মিজানকে দ্বিতীয় স্ত্রীর জন্য মানিকগঞ্জে বাড়ি ভাড়া করে দিতে হবে এবং যাবতীয় ভরণপোষণ বহন করতে হবে। এর পরপরই মিজান তার দ্বিতীয় স্ত্রীকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে ঝর্ণা আক্তার বলেন, সেখানে গিয়ে দেখি ওসি মিজান, তার প্রথম স্ত্রী ও শ্যালক বসা। নেতার সামনে ওসি মিজান বলছেন, ‘আমি (ঝর্ণা আক্তার) ও গাজীপুরের পুলিশ কর্মকর্তারা মিলে ট্র্যাপে ফেলে তাকে (মিজান) বিয়ে করেছি। সে সংসার করবে না। ৫ লাখ টাকা নিয়ে তালাক দিতে হবে আমাকে।

‘ওসি হতে চেয়েছিল জয়দেবপুর সদর থানার পরিদর্শক (তদন্ত)। এ কারণে সে (পরিদর্শক, তদন্ত) সার্কেল এএসপি স্যারকে আমার (মিজান) বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আর জয়দেবপুর সদর থানা তো মিল কলকারখানা এলাকা। এখানে যাবতীয় ঝুট, কলকারখানার মাসোয়ারার টাকা নিয়ন্ত্রণ করত আগের…। এখন নতুন…এসেছে। আর ঐ থানাটা ভালো থানা ছিল। ওসি (তদন্ত) মনে করেছে যে, এই ওসি (মিজান) থাকলে তো আমি ঝুট ব্যবসা ও কারখানার মাসোয়ারার টাকা নিতে পারব না। এ কারণে ওসি (তদন্ত) এক জোট হয়ে আমার বিরুদ্ধে একটা ঘোট পাকিয়েছে।’ মিজান ও ঝর্ণা আক্তারের মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ড ।

এ ব্যাপারে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে ক্লোজড হওয়া ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম গতকাল বলেন, ‘আমি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করছি। তাকে মানিকগঞ্জে একটি বাসা ভাড়া করে যাবতীয় ভরণপোষণ বহন করছি। কিছুদিন আগেও আমি তার সঙ্গে দেখা করে এসেছি। দ্বিতীয় স্ত্রী আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি।’ তদন্ত কমিটির প্রধান গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ছানোয়ার হোসেনের কাছে ঝর্ণা আক্তার লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে, ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘ঐ অভিযোগ মিথ্যা। এরকম কোনো অভিযোগ পড়েনি।’

মানিকগঞ্জ জেলা সদরের কুমুল্লী হাটিপাড়া গ্রামের বাসিন্দা ও সৈয়দ মিজানুর ইসলামের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার বলেন, ‘আমার জীবন বিষিয়ে তুলেছে ওসি মিজান। মরণ ছাড়া সামনে আর কোনো পথ দেখছি না। বিয়ের পর তিনি এক দিনের জন্য ভরণপোষণ করেননি। তালাক দিতে ফোন করে ক্রমাগত হুমকি দিচ্ছেন। লেলিয়ে দিয়েছেন ক্যাডার বাহিনী। তার ক্যাডার আলিম ও নবীন  সাফ জানিয়ে দিয়েছে, মানিকগঞ্জে থাকতে হলে ওসি মিজানকে ডিভোর্স দিতে হবে। তা না হলে লাশ পড়বে। সেটা আমারও হতে পারে। আমার অসুস্থ মা-ও হতে পারে। ভয়ে গ্রামে থাকতে পারছি না। পালিয়ে ঢাকায় এসেও স্বস্তিতে নেই।’

Previous Post

ঈদে মহাসড়কে শঙ্কা নেই যানজটের

Next Post

সেই রাজাকারপুত্র মাকসুদকে তুলোধুনো করলেন সেলিম ওসমান

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সেই রাজাকারপুত্র মাকসুদকে তুলোধুনো করলেন সেলিম ওসমান

সেই রাজাকারপুত্র মাকসুদকে তুলোধুনো করলেন সেলিম ওসমান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য