• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিসিকের সানীকান্ডে এবার আসামী ৮৩০ শ্রমিক

Saturday, 27 April 2024, 9:41 pm
বিসিকের সানীকান্ডে এবার আসামী ৮৩০ শ্রমিক
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রমিকদের বেতনবাতা না দেয়ায় ফতুল্লায় বিসিকে সানীকান্ডের ঘটনায় অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ৮৩০ শ্রমিক ও শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা করেছে শিল্প পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) শিল্প পুলিশ-৪ এর উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশের করা এ মামলায় জাকির হোসেনসহ তার সংগঠনের আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন-ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সহকারী সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

তবে, এই মামলায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম।

গত ২১ এপ্রিল মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে ক্রোনী গ্রুপের রপ্তানিমুখী কারখানাটির শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তাদের সাথে শিল্প পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন শ্রমিক ও ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের ৬ দিন পর এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ৩০ জন শ্রমিক ও শ্রমিক নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, রাস্তা অবরোধ, হামলার অভিযোগে মামলা করেন।

মামলার এজাহারে রফিকুল বলেন, গত মার্চ মাসের বেতনের দাবিতে ২১ এপ্রিল কারখানার শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে। শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে বলা হলে তারা পুলিশের ওপর হামলা চালায়, ইট পাটকেল নিক্ষেপ করে, পুলিশের জলকামান ভাঙচুর করে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। কতিপয় শ্রমিক নেতার পরোক্ষ প্ররোচনায় শ্রমিকরা বেআইনি জনতাবদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেয়, রাস্তা অবরোধ করে, কর্তব্যরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে, গাড়ি ভাঙচুর করে।

শিল্প পুলিশের এই মামলার নিন্দা জানিয়ে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স সংগঠনের বিসিক ইউনিটের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও গুলি চালায়। পুলিশ চাইলে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতো। এখন, তারা কারখানার মালিকদের সুবিধা দিতে শ্রমিকদের পাশাপাশি শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। এর পরিণতি ভালো কিছু বয়ে আনতে না ।”

Previous Post

১০ বছরেও নিষ্পত্তি হয়নি চাঞ্চল্যকর ৭ খুন মামলা

Next Post

'গডফাদারের অর্থায়নে আউয়াল ফেরদৌস অপকর্মে লিপ্ত'- রাব্বি

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
‘গডফাদারের অর্থায়নে আউয়াল ফেরদৌস অপকর্মে লিপ্ত’- রাব্বি

'গডফাদারের অর্থায়নে আউয়াল ফেরদৌস অপকর্মে লিপ্ত'- রাব্বি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য