• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘গডফাদারের অর্থায়নে আউয়াল ফেরদৌস অপকর্মে লিপ্ত’- রাব্বি

Saturday, 27 April 2024, 11:47 pm
‘গডফাদারের অর্থায়নে আউয়াল ফেরদৌস অপকর্মে লিপ্ত’- রাব্বি
11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার নানাভাবে আলোচিত সমালোচিত ও বিতর্কিত  নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল ও মহানগর কমিটির সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ‘নারায়ণগঞ্জের গডফাদারের সহযোগী’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্ক নিয়ে হেফাজত নেতাদের ‘অশালীন ও আগ্রাসী বক্তব্যের’ প্রতিবাদে শনিবার (২৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি।

রফিউর রাব্বি বলেন, ‘আউয়াল ও ফেরদৌস নারায়ণগঞ্জের গড়ফাদারের সহযোগী। তারা বিভিন্ন সময় তার কাছ থেকে অর্থ সহযোগিতা নিয়ে থাকে। তারা বিভিন্ন অপকর্মে তার সহযোগী লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে।’

তিনি বলেন, ‘তারা ফু দিয়ে সমস্ত কিছু উড়িয়ে দিবে। এ সমস্ত বলে লাভ নাই। আপনাদের আচরণ আমরা বুঝি। মেয়র আইভী যখন বলেছে, ডিআইটির দোকান অবৈধ দখল রাখতে দিবো না, তখনই তাদের অর্থনীতিতে খেদ পড়েছে এবং তাদের মাথা গরম হয়ে গেছে। এই আউয়ালদের বিরুদ্ধে বহু হাজী অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন। এই হলো তাদের চরিত্র। বেশি বাড়াবাড়ি করবেন না। চারুকলা ইনস্টিটিউট তার নিজস্ব গতিতে, নিজস্ব ফর্মে চলে। সেটি তার মতোই চলবে। ফু দিয়ে উড়িয়ে দিবেন, ফেরদৌস আপনার বুকে এত দম নাই। আপনাকে আবার জন্মাতে হবে।’

চারুকলা ইনস্টিটিউটের আশেপাশে পূর্বে যখন মাদকের আখড়া ছিল তখন কেউ কোন শব্দ করেননি, উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কিন্তু মানুষের দাবিতে যখন সেখানে পার্ক হলো, নারায়ণগঞ্জবাসীর স্বস্তির একটি জায়গা হলো তখন এই তথাকথিত মাওলানাদের ঘুম হারাম হয়ে গেল। তারা পার্কে যারা যায় তাদের পতিতা বলে। অর্থ্যাৎ তাদের নৈতিক চরিত্রের স্বচ্ছতা নেই।’

রফিউর রাব্বি বলেন, ‘সারাদেশে অহরত বিভিন্ন ঘটনা ঘটছে। মাদ্রাসাগুলোতে বলাৎকারের ঘটনা ঘটছে, যে মাওলানারা তা করছে তাদের নামও সংবাদমাধ্যমে প্রকাশ হচ্ছে। এসব ঘটনায় মাওলানা নামধারী ফেরদৌস, আউয়ালদের প্রতিবাদ করতে দেখা যায় না। মাদ্রাসায় ধর্ষণের পর নুসরাতকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হলো। সেই ঘটনায়ও তারা প্রতিবাদে নেই। কারণ তারা এই অপকর্মের সাথে জড়িত। তাদের সহকারীরা সারাদেশে এসব অপকর্ম করে বেড়ায়। আবার এরা ধর্ম রক্ষার কথা বলে। এরা কারা এদের চরিত্র জেনে রাখা দরকার। এরা হচ্ছে আব্দুল ওয়াহাব নজদী’র অনুসারি। তারা বিভিন্ন সময় হিংস্র হয়। জোর করে মানুষ হত্যা করে তারা তাদের মতবাদ প্রতিষ্ঠা করতে চায়।’

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের দায়িত্ব এসব জঙ্গিদের পাহাড়া দেয়া নয়। তারা এত দৃষ্টতা দেখানোর সাহস কোথায় পায়? নিরপেক্ষতার নামে প্রশাসনের নীরবতাকে আমরা ধিক্কার জানাই। শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার দিকে এগিয়ে যাবেন না।’

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, খেলাঘর আসরের সভাপতি জাহিরুল ইসলাম, রথীন চক্রবর্তী, সমমনার সভাপতি দুলাল সাহার উপস্থিততে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, ‘রাসেল পার্ক জাতির জনকের ছোটপুত্রের নামে করা হয়েছে। নারায়ণগঞ্জের ঘৃনিত কুচক্রি মহল, যারা হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত, অপকর্মের সাথে জড়িত তারা সেই রাসেল পার্ক নিয়ে কথা বলার সুযোগ পায় আর প্রশাসন নিরব ভূমিকা পালন করে।’

Previous Post

বিসিকের সানীকান্ডে এবার আসামী ৮৩০ শ্রমিক

Next Post

লোমহর্ষক ৭ খুনে বিচার সম্পন্ন করতে মানববন্ধন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
লোমহর্ষক ৭ খুনে বিচার সম্পন্ন করতে মানববন্ধন

লোমহর্ষক ৭ খুনে বিচার সম্পন্ন করতে মানববন্ধন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য