• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কষ্টিপাথরের মূর্তি ও অপহরণ : ৭ জনকে রিমান্ডের আবেদন

Saturday, 4 May 2024, 3:13 pm
কষ্টিপাথরের মূর্তি ও অপহরণ : ৭ জনকে রিমান্ডের আবেদন
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

অবৈধ কষ্টিপাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য ধাতব মুদ্রা চোরাকারবারী ও ঠিকাদারির আড়ালে নানা অপরাধের সাথে জড়িত , কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া ৭ জনকে ফতুল্লা থানায় হস্তান্তর করেছে।

র‍্যাব এই সাত জনকে থানায় হস্তান্তর করলে আজ শুক্রবার গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি নুরে আযম মিয়া।

ঠিকাদারি ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য ধাতব মুদ্রা চোরাকারবার করে আসছিলেন এই চক্র।

জানা যায়, কষ্টিপাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রা চোরাকারবারকে কেন্দ্র করে একজনকে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করে র‍্যাব-৩।

র‍্যাবের মিডিয়া উইংয়ের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার হাজী ওয়াজী উল্লাহ্ খোকন (৬৫), মো. আরিফ হোসেন (৫৫), সাইফ উদ্দিন আহমেদ মিলন (৬২), মো. স্বাধীন (৫২), ঢাকার হাতিরপুল এলাকার সিরাতুল মোস্তাকিম (৫৮), চাঁদপুরের মো. রুহুল আমিন (৬০) ও মাদারীপুরের মো. জাকির হোসেন (৩০)।

এ চক্রের মূল হোতা গ্রেপ্তার হাজী ওয়াজী উল্লাহ্ খোকনের মতিঝিল এলাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। ঠিকাদারি ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য ধাতব মুদ্রা চোরাকারবার করে আসছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোকন হাজীর নেতৃত্বে ৮-৯ জনের একটি দল গত ১ মে রাতে ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে একজনকে অস্ত্রের মুখে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অপহৃত আনোয়ার হোসেন খান (৪৪) খোকন হাজীর চোরাকারবারির সহযোগী মোস্তফা হাওলাদারের ভায়রা বলে জানিয়েছে র‍্যাব।

মোস্তফা হাওলাদার দুষ্প্রাপ্য মূর্তি ও ধাতব মুদ্রা সরবরাহের কথা বলে খোকন হাজীর কাছ থেকে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেয় ও নকল মূর্তি ও ধাতব মুদ্রা দেয়।

পরে মোস্তফাকে খুঁজে না পেয়ে তার ভায়রা আনোয়ারকে অপহরণ করে খোকন হাজী এবং মুক্তিপণ বাবদ তার পরিবারের কাছে ৯৫ লাখ টাকা দাবি করে।

আনোয়ারের ছোটভাই সাড়ে ১৭ লাখ টাকা জোগাড় করে অপহরণকারীদের একটি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। চক্রটি বাকি টাকা দাবি করে এবং আনোয়ারকে হত্যার হুমকি দেয়।

অভিযোগ পেয়ে র‌্যাব-৩ এর গোয়েন্দা দল দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে খোকন কাজীসহ সাতজনকে গ্রেপ্তার করে এবং একটি রিভলবার, একটি শটগান ও ৮ রাউন্ড গুলি জব্দ করে।

এমন ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের ফতুল্লা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) ওসি নুরে আযম মিয়া বলেন, আসামীদের শুক্রবার রাতে ফতুল্রা থানায় হস্তান্তর করেছে । আজ শনিবার আসামীদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Previous Post

বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত

Next Post

ফ্রেস স্টিকারযুক্ত ভারতীয় ৬২৪ বস্তা চিনি আটক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ফ্রেস স্টিকারযুক্ত ভারতীয় ৬২৪ বস্তা চিনি আটক

ফ্রেস স্টিকারযুক্ত ভারতীয় ৬২৪ বস্তা চিনি আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য