• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অরক্ষিত কাঁচপুরে চেনা চিৎকার : ‘স্যার যান গা, পরে দেখা করমু নে !’

অরক্ষিত কাঁচপুর সেতু থেকে সাড়ে তিন কিলোমিটার এলাকা : ছিনতাইকারীদের হাতে পরপর ৩ জন খুন হওয়ায় আতঙ্কিত পথচারী ও যাত্রীরা

Sunday, 5 May 2024, 3:43 pm
অরক্ষিত কাঁচপুরে চেনা চিৎকার : ‘স্যার যান গা, পরে দেখা করমু নে !’
11
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

অরক্ষিত হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু থেকে লিংকরোড পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকা। বিশেষ করে কাঁচপুর সেতু এলাকাটি সবচেয়ে বেশি ছিনতাইকারীদের অভরায়ণ্যে পরিণত হয়েছে বলে স্থানীয়রা জানান।

এ মহাসড়ক দিয়ে পূর্বাঞ্চালের ১৮ টি জেলার দুরপাল্লার যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবহন চলাচল করছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্র্ণ এ সেতুটি দিয়ে পায়ে হেটেও প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। পাশাপাশি এ সেতুতে প্রতিদিন শতশত ভ্রমন পিপাসুরাও ভিড় জমান। ভূক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, এ সেতুটিতে পুলিশ প্রশাসনের নজরধারী না থাকার সুযোগে সন্ধ্যা নামলেই ভয়ঙ্কর হয়ে উঠে সশস্ত্র ছিনতাইকারিরা।

গত ১০ মাসে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্র্ণ এ সাড়ে তিনকিলোমিটার এলাকায় সশস্ত্র ছিনতাইকারিদের হাতে ১ জন মাদরাসার শিক্ষার্থীসহ ৩ জন নৃশসংশভাবে খুন হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। ছিনতাইকারিদের কবল থেকে প্রবাসী, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, সাংবাদিক, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রক্ষা পাচ্ছেন না। এখানকার ছিনতাইকারী খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছেন বলে জানিয়েছে ভূক্তভোগীরা। যে কোন সময় তারা প্রাণ নিতেও দ্বিধাবোধ করছেন না। এতে যাত্রী ও পথচারীরা এখন চরম ছিনতাই আতঙ্কে ভূগছেন। তবে হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, ছিনতাইরোধে আমরা আমাদের টহল বাড়াচ্ছি।

গত ১৯ এপ্রিল বিকেলে মাদ্রসার শিক্ষার্থী মো. সিফাত তার বন্ধু সাগর শেখ (১৯) কে নিয়ে কাঁচপুর সেতু এলাকায় ঘুরতে যান। ঘুরাফেরা শেষে রাত পৌনে ৯টায় তারা উভয়য়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে আসামাত্রই ২ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাদের পথ আটক দেয়। এরপর সিফাতের সঙ্গে থাকা দুই হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সিফাতের বন্ধু ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে গেলে সিফাতকে একা পেয়ে ধারালো চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ওই ছিনতাইকারীরা। এক পর্যায়ে সিফাতের সঙ্গে থাকা নগদ দুই হাজার টাকা ও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুতই সটকে পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিফাতের মামা আল-ইমাম বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের আসামী করে মামলা দায়ের করলেও পুলিশ কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি। গত বছরের ৩ অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে কাঁচপুর সেতুর উপর সশস্ত্র ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান সুভাস চন্দ্র শর্মা (৪৫) নামে এক গার্মেন্টস শ্রমিক। এসময় পুলিশ নিহতের পকেটে থাকা ২ হাজার ২৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। তিনি নারায়ণগঞ্জের বন্দরের কেএনসেন রোড এলাকার দিনেশ চন্দ্র শর্মার ছেলে। তিনি একটি গার্মেন্টসে কাজ করতেন বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় মামলা হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এর আগে গত বছরের ১০ জুলাই রাতে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয় আরমানুল ইসলাম রোহান (২২) নামে একজন। এসময় তার ভাই আরমানুল ইসলাম রিপন (২০) ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় মামলা হওয়ার পর জেলা ডিবি পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এছাড়াও গত বছরের ১৩ জানুয়ারি দিবাগত রাত ৩টায় আমেরিকা ফেরত প্রবাসী ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোঃ আরিফ হোসাইন সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কোন মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে গত বছরের ১২ জুন রাত সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কাঁচপুর সেতুর নিচে পৌঁছলে দুটি মোটরসাইকেল দিয়ে আসা ৬ জন ছিনতাইকারি বাসচালক মো: শিপন মিয়া ও হেলপার রনি শেখকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি ও মারধর করে ঐ দিনের আয় ছিনিয়ে নেয়। এ ঘটনা চালক শিপন মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জুন লিখিত অভিযোগ করেন।

প্রায় প্রতি রাতেই ছিনতাইকারী মোমেন ও তার বাহিনীর সদস্যসহ অন্যান্য ছিনতাইকারীদের চিৎকার শোনা যায়, “স্যার আজকে যান গা, পরে দেখা করমু নে !” 

এর আগে আগে মহাসড়কের মৌচাক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান নূর। পুলিশের পরামর্শে তিনি থানায় জিডি করলেও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা ও স্মাট মোবাইল উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২৫ এপ্রিল রাত ১ টায় তিনজন ছিনতাইকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানাীনগর এলাকায় মোটরসাইকেল আরোহী খালেদ মাহমুদ ও তার মামা সাজ্জাদ হোসেনের মোটরসাইকেল (নং- ঢাকা মেট্টো-ল-৫৯-১৫৮২) গতিরোধ করে চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মূল্যবান তিনটি মোবাইল ফোন, চার হাজার টাকা, মানিব্যাগ এবং তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।

মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে বন্দরের কামতাল থানা পুলিশ ছিনতাইকারীদের মোটরসাইকেলটি উদ্ধার করলেও খালেদ মাহমুদের হুন্ডা, মোবাইল ফোন উদ্ধার বা ছিতাইকারীদের গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে ।

Previous Post

রান্না নিয়ে দ্বন্দ্ব : গৃহবধূ কে হত্যার, স্বামী-দেবর পলাতক

Next Post

৫ মে লংকাকান্ডের ঘটনা ভুলে যেতে চায় হেফাজত

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
৫ মে লংকাকান্ডের ঘটনা ভুলে যেতে চায় হেফাজত

৫ মে লংকাকান্ডের ঘটনা ভুলে যেতে চায় হেফাজত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য