• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হাটের নামে অপরাধী চক্র তৎপর ! প্রশাসনের প্রশাসন নিরবতা

Friday, 9 August 2019, 4:02 pm
হাটের নামে অপরাধী চক্র তৎপর ! প্রশাসনের প্রশাসন নিরবতা
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের চিহ্নিত অপরাধী চক্র নানাভারে কখনো রাজনৈতিক পরিচয়ে, আবার কখনো অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের পর সাধারণ মাসুষকে ভোগান্তির মধ্যে ফেলে ফায়দা হাসিল করতে ব্যস্ত থাকে । কোরবানীর ঈদকে সামনে রেখে এমন কয়েকটি অপরাধী  চক্র কোরবানীর হাটের নামে প্রতি বছরের  ন্যয় এবারো নিজেদের অপকর্ম চালিয়ে যাচ্ছে । আর এমন অপরাধীদেরকে মদদ দিচ্ছে জেলায় দায়িত্বরত অসাধু প্রশাসনিক কর্মকর্তাদের অনেকেই ।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার  একটি ব্যস্ততম সড়ক দখল করে কোরবানীর পশুর হাট বসিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ৭ খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের ভাতিজা শাহ্ জালাল বাদল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা দখল করে পশুর হাট বসানোর কারনে তারা পড়েছেন চরম ভোগান্তিতে। জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে তাদের ভোগান্তি সৃষ্টি করায় ওয়ার্ড কাউন্সিলর বাদলের তীব্র সমালোচনা করছেন স্থানীয়রা।

গতকাল সরেজমিনে গেলে জীবনের নিরাপত্তার কথা ভেবে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস না পেলেও তারা বলেছেন, আমরা বাদলের চাচা ৭ খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের অন্যায়, অত্যাচার, নির্যাতন ও জুলুম সহ নানা অপকর্ম করতে দেখেছি। নূর হোসেন এলাকায় না থাকলেও তার যোগ্য ভাতিজাকে রেখে গেছেন। নির্বাচনের আগে এলাকার বাসিন্দাদের হাতে পায়ে ধরে ভোট নেন। আর ভোট ফুরালেই চলে এলাকাবাসীর উপর নানা জুলুম-অত্যাচার। এলাকাবাসী কেন সন্ত্রাসী বাদলকে ভোট দেয় এবার যেন তারা সে প্রতিদানই পাচ্ছেন। জনগণের চলাচলের রাস্তা দখল করে সে বসিয়েছে কোরবানির পশুর হাট। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন তার সন্ত্রাসী বাহিনী।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম. এহতেশামূল হক বলেন, কেউ ইজারার শর্ত ভঙ্গ করে রাস্তায় হাট বসালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের মাদানীনগর বালুর মাঠ উল্লেখ করে অস্থায়ী গরুর হাট ইজারা নেন কাউন্সিলর বাদলের ডান হাত হিসেবে এলাকায় পরিচিত শাজাহান সাজু। প্রকৃতপক্ষে এলাকায় মাদানীনগর বালুর মাঠের কোন অস্তিস্ত¡ নেই। শাজাহান সাজু নামে হাটের ইজাদার নিয়ে তা নিয়ন্ত্রন করছেন কাউন্সিলর শাহজালাল বাদল। মাঠ না থাকায় মাদানী নগর ক্যানেলপাড় চৌরাস্তা থেকে পশ্চিম দিকে মৌচাক পর্যন্ত সড়ক সম্পূর্ণ বন্ধ করে বসানো হয়েছে এই হাট। চৌরাস্তা থেকে সানারপাড় যেতে প্রধান সড়কের নিমাইকাশারী পর্যন্ত ও চৌরাস্তা থেকে পূর্ব দিকে (দুই লেন) বটতলা সড়কের ১ লেন দখল করে এ হাট বসানো হয়েছে। এতে এই তিনটি সড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। পায়ে হেটে যেতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীদের।

সড়কের উপর গরুর হাট বসানো সরকারি ভাবে নিষেধ করা হলেও তা আমলে নেয়নি কাউন্সিলর বাদল। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে।

এলাকার অনেকেই ক্ষোভের সাথে বলেন, মাদানীনগর চৌরাস্তা থেকে নয়াআটি মুক্তিনগর বটতলা ক্যানেলপাড় হয়ে চিটাগাং রোডের এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কাউন্সিলর বাদল রাস্তাটি পুরোপুরি দখল করে গরুর হাট বসিয়েছে। ফলে এ ওয়ার্ডের পশ্চিম ও উত্তর অংশের লোকজনের যাতায়াতের জন্য বাঁধা হয়ে দাড়িয়েছে।

নিমাইকাশারী এলাকার বাসিন্দা আব্দুল জলিল জানান, ভাই সরকার রাস্তা করে জনগনের চলাচলের জন্য কিন্তু কাউন্সিলর হয়েও বাদল নিজের পকেট ভারী করার জন্য রাস্তা বন্ধ করে দিয়ে হাট বসিয়েছে । জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।

বাগমারা এলাকার সামছুল হক জানায়, বাদল ৭ খুন মামলার প্রধান আসামী নুর হোসেনের ভাতিজা হওয়ায় ক্ষমতার জোরে জনগণকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাদানীনগর থেকে মৌচাক বাসস্ট্যান্ডে রোডের রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এতে করে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। এছাড়া নিমাইকাশীর রাস্তারও একপাশ দখল করে রেখেছে। প্রশাসন দেখেও না দেখার ভান ধরে চলছে।

সড়ক দখল করে হাট বসানো বিষয়ে কাউন্সিলর শাহ্জালাল বাদলের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেননি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এএফএম এহতেশামুল হক গণমাধ্যমকে বলেন, কাউন্সিলররা যেভাবে আমাদেরকে অবগত করেছে আমরা সে ভাবেই হাটের ইজারা দিয়েছি। কেউ যদি রাস্তা দখল করে হাট বসিয়ে জনগনের ভোগান্তি সৃষ্টি করে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি এখনই ওই ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলছি ও সিটি কর্পোরেশনের লোক পাঠাচ্ছি দেখার জন্য।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবরই অবৈধ হাটের ব্যাপারে কঠোর হুশিয়ারী দিয়ে আসছেন। এব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন সবাই।

Previous Post

ঈদে আইনশৃংখলা নিয়ন্ত্রণে পুলিশের ছুটি বাতিল

Next Post

চাষাঢ়ায় অবৈধ হাট বৈধ করার চেষ্টা

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
চাষাঢ়ায় অবৈধ হাট বৈধ করার চেষ্টা

চাষাঢ়ায় অবৈধ হাট বৈধ করার চেষ্টা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য