• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ব্যাপক সমালোচিত চাষাড়ার অবৈধ হাটের বৈধতা দিলো নাসিক !

Sunday, 11 August 2019, 9:22 am
ব্যাপক সমালোচিত চাষাড়ার অবৈধ হাটের বৈধতা দিলো নাসিক !
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

এক সপ্তাহ ধরে শহরের বসানো পশুর অবৈধ হাট উচ্ছেদ করতে পারেনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন। শহরের প্রাণ কেন্দ্র চাষাড়ায় বসা এই হাট নিয়ে শহরময় ব্যাপক সমালোচনার পর সিটি করপোরেশন তা উচ্ছেদ করতে এসেও মাত্র ৬ লাখ টাকা ‘খাস আদায়’ করে এর বৈধতা দিয়ে যায় । এভাবে আর কত অনিয়ম দেখতে হবে নগরবাসীকে ? এমন প্রশ্ন সাধারণ মানুষের ।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জের করবানীর ঈদের হাট নিয়ে নানা কেলেংকারীর পর এবার নামমাত্র মূল্যে বৈধতা পেয়েছে মূল শহরের চাষাঢ়াস্থ অবৈধ পশুর হাট। দরপত্র আহ্বান ছাড়াই ৬ লাখ টাকা খাস আদায়ের মাধ্যমে হাটটিকে বৈধতা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তবে হাটটি মূল শহরের মধ্যে হওয়ায় এই হাটে দরপত্র আহ্বান করলে আরো অনেক রাজস্ব আদায়ের সুযোগ ছিল ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন কারোরই কোন অনুমোদন ছিল না। কোন দরপত্রও আহ্বান করা হয়নি কোরবানির এই পশুর হাটটির জন্য। তবুও গত ২ আগস্ট থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আর্মি মার্কেটে নারায়ণগঞ্জ রাইফেলস্ ক্লাবের শুটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস, তার সহযোগী ও ব্যবসায়ী কিছু নেতারা মিলে হাটটি বসান। হাটটি অবৈধ হলেও কোন ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসনেই কেউই । কেবল একটি আবেদনের কাগজের জেরেই চলছিল অবৈধ হাটটি। পরে এ নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এক পর্যায় হাটের বৈধতার জন্য চেষ্টা করেন ইমরুল কায়েস। বৈধতা চেয়ে আবেদনও জানান। তবে এই আবেদনের অনুমতি দেওয়া নিয়ে জেলা প্রশাসন ও নাসিকের মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয়। অবশেষে নাম মাত্র খাস আদায়ের মাধ্যমে অবৈধ এই পশুর হাটটির বৈধতা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

শনিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় নগরীর আর্মি মার্কেটে অবস্থিত হাটটি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক। এ সময় সার্বিক বিষয় বিবেচনা করে ৬ লাখ টাকা খাস আদায়ের মধ্য দিয়ে পশুর হাটটির বৈধতা দেয় নাসিক।

এ বিষয়ে এহতেশামুল হক বলেন, ‘আমরা জেলা প্রশাসনের কাছে এই হাটটির ইজারা দেওয়ার জন্য সম্মতি চেয়েছিলাম। কিন্তু সে সম্মতি না পাওয়ায় আমাদের আজ আসতে হয়। যেহেতেু হাট বসে গেছে এবং বেপারীরাও কোরবানির পশু নিয়ে চলে এসেছে তাই মানবিক কারণে আমরা তাদের অনুমতি দিয়েছি। আজ হাটের উদ্যোক্তাদের কাছ থেকে ৬ লাখ টাকা খাস আদায় করা হয়েছে।’

এদিকে শনিবার বিকেলে সরেজমিনে হাটের বেপারী ও দায়িত্বরত আনসারদের সাথে আলাপ করে জানা যায়, এই হাটে ইতিমধ্যে সহস্রাধিক গরু বিক্রি হয়েছে। অধিকাংশ গরুই বিক্রি হয়েছে লাখের উপরের দামে। বিক্রির পরও হাটে এখনো সাত শতাধিক পশু রয়েছে হাটে। আরো পশু আসছে বলে জানা গেছে।

এই হাটে হাসিল আদায় করা হচ্ছে ৫ শতাংশ করে। সে হিসেবে গড়ে প্রতি গরুর মূল্য ৭৫ হাজার টাকা ধরলেও ১ হাজার গরুতে ইতিমধ্যে ৩৭ লাখ ৫০ হাজার টাকা হাসিল তুলেছে হাটের লোকজন। যদিও হাটের কাউন্টারে বসা লোকজন মাত্র ১০০-১৫০ গরু বিক্রি হয়েছে বলে দাবি করেন।

কিন্তু হাট থেকে গরু কিনে বের হওয়ার সময় ক্রেতাদের হাতে থাকা রসিদে ভিন্ন তথ্য মেলে। দুপুর ২টার দিকে ছিদ্দিকুর রহমান নামে এক ক্রেতার হাতে থাকা রসিদের নম্বরের ঘরে ৬৬৭ লেখা দেখা যায়।

জামালপুর থেকে আসা বেপারী ফিরোজ জানান, আজকেই সারাদিনে ৫শ’ এর থেকে বেশি গরু বিক্রি হইছে। হাট বসার পর থেকে এ পর্যন্ত হাজার পেরিয়েছে বিক্রিত গরুর সংখ্যা।

একই কথা বললেন হাটে আনসারের দায়িত্বে থাকা মো. মজিবুর। তিনি বলেন, শহরের মধ্যে হাট হওয়াতে লোকজনের সমাগম বেশি। হাজার খানেক গরু বিক্রি হয়ে গেছে। এখনো অনেক গরু বাকি আছে। আরো আসবো বলে শুনলাম।

এদিকে এ প্রসঙ্গে জানতে হাট বসানো ব্যক্তি চাষাড়া রাইফের ক্লাবের শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েসের মুঠোফোনে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার কল করা হলেও তিনি সেটি রিসিভ করেননি। ফলে তার পক্ষ থেকে কোনো ধরণের বক্তব্য পাওয়া যায় নাই ।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ মার্চ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদকে ‘বাংলার সিংহাম উপাধি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়ে শহরে ব্যানার সাটিয়ে আলোচনা এসেছিলেন চাষাড়া রাইফেল ক্লাবের শ্যূটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস ।

Previous Post

চাষাঢ়ায় অবৈধ হাট বৈধ করার চেষ্টা

Next Post

টার্গেট কোরবানীর ঈদ : নারায়ণগঞ্জে মাদকের বিশাল মজুদ

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
টার্গেট কোরবানীর ঈদ : নারায়ণগঞ্জে মাদকের বিশাল মজুদ

টার্গেট কোরবানীর ঈদ : নারায়ণগঞ্জে মাদকের বিশাল মজুদ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য