• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মৃত্যুর আগে বাচার আকুতি ছিলো গৃহবধু বর্ষার ॥ স্বামী নয়ন গ্রেফতার

Tuesday, 20 August 2019, 1:56 pm
মৃত্যুর আগে বাচার আকুতি ছিলো গৃহবধু বর্ষার ॥ স্বামী নয়ন গ্রেফতার
17
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

নিহত বর্ষারপরিবারের অভিযোগ এটি হত্যা, পুলিশের সুরৎহাল প্রতিবেদনেও রয়েছে বর্ষার শরীরে আঘাতের চিহ্ন এবং জেনারেল হাসপাতাল মর্গ সূত্র তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য না করলেও বর্ষার মৃত্যু হত্যাকান্ড বলে ধারণা করছে সংশ্লিষ্ট কেউ কেউ । মৃত্যুু আগে নির্যাতন সইতে না পেরে বাচার আকুতি জানিয়েছিলো বর্ষা !

এনএনইউ রিপোর্ট :

মৃত্যুর কয়েক ঘন্টা আগেও বাঁচার আকুতি জানিয়ে পরিবারের সাথে ইমুতে নানা নির্যাতনের তকথা জানিয়েছিল বর্ষা । সে আশাতেই ছোট বোন মীমকে ভিডিও কল করে কাঁদতে কাঁদতে বলেছিল, নয়ন আমাকে মেরে ফেলবে, প্রতিদিন আমাকে মারে। আমাকে বাঁচা বোন। মাকে বল কালই এসে আমাকে যেন এই নরক থেকে নিয়ে যায় ।

নারায়ণগঞ্জের বন্দরে যৌতুকের দাবিতে স্বামী নয়নের হাতে খুন হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে আদরের ছোট বোনের কাছে এভাবেই বাঁচার আকুতি জানিয়েছিল সুমাইয়া আক্তার বর্ষা।

বয়স কতোইবা তার। মাত্র একুশ পেরিয়েছে। নিজেই বড়দের সাথে করে শিশুদের মতো আচরণ, আর নানা আবদার। তার মধ্যে কোল জুড়ে সাড়ে চার বছরের একটি ফুটফুটে কন্যা সন্তানও আছে। এই মেয়েটিতো আর সব মেয়ের মতোই একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখবেই। কিন্তু নিষ্ঠুর স্বামী নিজেই বাঁচতে দিলো না তাকে। বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা যৌতুক এনে না দেওয়ায় স্বামীর হাতেই প্রাণ দিতে হলো মেয়েটিকে।

ঘটনাটি সোমবার (১৯ আগস্ট) রাত আনুমানিক নয়টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলী সাহারদী এলাকার।

শ্বশুর বাড়িতে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মেয়েটির স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বন্দর থানা পুলিশ অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমান নয়নকে গ্রেফতার করেছে।

নিহত বর্ষার স্বজনরা জানান, ২০১৩ সালে আলী সাহারদী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান নয়নের সাথে রাজধানীর কদমতলী থানার দনিয়া শরাইল এলাকার বাসিন্দা মনজুর ভূঁইয়ার বড় মেয়ে সুমাইয়া আক্তার বর্ষার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র বাবদ দশ লক্ষ টাকা খরচ করে বর্ষার পরিবার। বর্ষার সংসারে সাড়ে চার বছরের একটি কন্যা সন্তানও রয়েছে ।

নিহতের পরিবারের নিকট আত্মীয় স্বজনদের ভাষ্য, গত দুই বছর আগে একটি গার্মেন্টস কারখানায় মার্চেন্ডাইজারের চাকরি হারানোর পর ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়ে বর্ষার স্বামী নয়ন। হাতে নেশার টাকা না থাকলে অত্যাচার চলতো বর্ষার উপর । হাতের সামনে যা পেতো তাই দিয়ে পিটিয়ে শরীর ফুলিয়ে ফেলতো। নেশার ঘোরে কোন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতো নয়ন। সেই সাথে তাল মিলাতো নয়নের মা, বাবা ও ছোট ভাইটা পর্যন্ত। শ্বশুর বাড়ির একটি মানুষ কখনো কথা বলেনি তার পক্ষ হয়ে। নয়নের নির্মম অত্যাচারের প্রতিবাদও করেনি কেউ। এতো অত্যাচার সহ্য করেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্বামীর ঘর করে যাচ্ছিল বর্ষা।

বর্ষার বাবা মনজুর ভূঁইয়ার অভিযোগ, গত প্রায় এক বছর আগে নিজের জমি বিক্রি করে বেশ কিছু টাকা হাতে পান তিনি। তবে টাকা হাতে পেয়ে সেই টাকা নিজের ব্যবসায় বিনিয়োগ করে ফেলেন তিনি। তবে জমি বিক্রি করে তিনি টাকা পেয়েছেন সেই খবর জানতে পেরে মেয়ের জামাতা নয়ন ব্যবসা করার অজুহাতে বর্ষার মাধ্যমে তার কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে নয়ন ও বর্ষার মধ্যে পারিবারিক কলহ চলতে থাকে। বিষয়টি বর্ষা তার মা বা লবা ও বোনকে ফোন করে জানালে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যেতো।

মনজুর ভুঁইয়ার আরো অভিযোগ, দাবিকৃত সেই টাকা এখন পর্যন্ত না দেওয়ার নয়ন তার মেয়ে বর্ষার উপর বেশ কিছুদিন যাবত মারধরসহ নানাভাবে শারীরিক নির্যাতন করে আসছে। ঈদের কয়েকদিন আগে থেকে এ পর্যন্ত প্রতিদিনই বর্ষাকে মারধর করতো নয়ন। দাবিকৃত টাকার অজুহাতে সোমবার রাতে নয়ন তার স্ত্রী বর্ষাকে আবারো মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ নয়ন দের বাড়িতে এসে ভীড় করতে থাকেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর্ষার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নয়নকে পুলিশ গ্রেফতার করে।

বর্ষার ছোট বোন মীম জানায়, সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে বর্ষা তাকে ইমোতে ভিডিও কল দিয়ে খুব কান্নাকাটি করে। স্বামী নয়ন প্রতিদিন মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে বলে জানায়। এই বাড়িতে থাকলে স্বামী নয়ন মারধর করে মেরে ফেলবে এই ভয়ে বর্ষাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বোনকে অনুরোধ করে। প্রায় এক ঘন্টা দু’বোনের মধ্যে এ নিয়ে কথা হয়।

এর কয়েক ঘন্টা পরেই রাত আনুমানিক নয়টার দিকে বাসায় খবর আসে বর্ষা আর বেঁচে নেই। বোনের সাথে শেষ কথোপকথনের বর্ণনা দিতে গিয়ে দম আটকে যাবার অবস্থা হয় মীমের। তার একটাই দাবি, বোনের হত্যার সুষ্ঠু বিচার হতে হবে।

একই দাবি জানিয়ে বর্ষার মায়ের আকুতি, মেয়ের খুনের বদলে খুনী নয়নকে ফাঁসি দিতে হবে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, নিহত বর্ষার মরদেহের সুরতহাল পর্যবেক্ষণে গলায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে বর্ষার বাবা মনজুর ভূঁইয়া বাদি হয়ে বর্ষার স্বামী নয়নকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলা গ্রহণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরো জানান, আসামি নয়নকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Previous Post

মাত্র ১২ দিনেই স্বপ্ন সুপার সপে পঁচা মাছ ! জরিমানা

Next Post

স্বামীকে আটকে স্ত্রীকে দলবেধে ধর্ষণ ॥ তিন ধর্ষক গ্রেফতার

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
স্বামীকে আটকে স্ত্রীকে দলবেধে ধর্ষণ ॥ তিন ধর্ষক গ্রেফতার

স্বামীকে আটকে স্ত্রীকে দলবেধে ধর্ষণ ॥ তিন ধর্ষক গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য