• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই কামুর ভাই মনুর খুনী নূরুল গ্রেপ্তার

Friday, 14 June 2024, 12:40 am
সেই কামুর ভাই মনুর খুনী নূরুল গ্রেপ্তার
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

কয়েক দশক পূর্বের সেই সুরত আলী বাহিনী ও কামু বাহিনীর দ্বন্বের জের ধরে সেই প্রয়াত শীর্ষ সন্ত্রাসী কামুর ছোট ভাই মনু (৪২) ওরফে মনিরুজ্জামান মনু কে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার ৬ দিন পর মামলার অন্যতম  আসামী নুরুল (২৫) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা  পুলিশ।

গত বুধবার (১২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল বন্দর থানার  মুরাদপুর এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত নুরুলকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার  নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায়  প্রকাশ্যে  নৃংশস হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে শনিবার (৮ জুন) সকালে নিহত মনুর  স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩(৬)২৪ ধারা- ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩০৭/ ৩২৩/৩২৫/৩৫৪/ ৩৮৯/ ৪২৭/ ৫০৬/ ১১৪/ ৩০২/ ৩৪ পেনাল কোড ১৮৬০। গ্রেপ্তারকৃত আসামি নুরুল হত্যা মামলার ১২ নং আসামী।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে,  দেড় যুগে পূর্বে নিহত মনু’র বড় ভাই আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত, বাবুল আক্তার ও ছোট ভাই নূরুজ্জামান নুরা, বড় দুই বোন নিলুফা ও রেহেনা, এবং মা ফুলমতি, পিতা কামালউদ্দিন  প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে  নির্মমভাবে খুন  হয়েছেন বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

মামলার তদন্তকারি অফিসার কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এক সপ্তাহ আগে গত শুক্রবার বেলা ১১ দিকে  মনিরুজ্জামান মনু সোনারগাঁও কুতুবপুর মামীর জানাজা শেষে  মদনপুর মুরাদপুর নিজ বাড়িতে অবস্থান করছিল। এসময় একই এলাকার আসামিরা মনুকে ঘর থেকে বাহির করে প্রথমে মাথায় গুলি করে উঠানে ফেলে দিয়ে লোহা দিয়ে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এঘটনা নৃশংস হত্যাকান্ডের ঘটনায় মামলা হওয়ার পর  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নরসিংদী ঘোড়াশাল এলাকায় আসামী নুরুলের অবস্থান করছে  নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে মামলার ১২ নং আসামি নুরুল(২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে আসামি নুরুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে  আদালতে সোপর্দ করা হয়।  মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দেড় যুগ ধরে ধারাবাহিক ভাবে  নিহত মনুর  বড় ভাই বাবুল আক্তার , ছোট ভাই নূরুজ্জামান নুরা ও বড় দুই বোন নিলুফা, রেহেনা  সহ চার ভাইবোন প্রতিপক্ষ শীর্ষ সন্ত্রাসী সুরুত আলী বাহিনীর হাতে খুন হয়েছেন।

এক সময়ের বন্দর থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কামরুজ্জামান  কামু দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হওয়ার পর তার সাভাবিক মৃত্যু হলেও হত্যা সহ সন্ত্রাসী কর্মকান্ডে একাধিক মামলার আসামি মনুর বড় ভাই  আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত হন। এক দেড় বছরের ব্যবধানে তিন ভাই ও দুই বোন হত্যাকান্ডের শিকার হওয়ার  পর থেকে মনু এলাকা ছেড়ে কাপাসিয়া বিয়ে করে  শ্বশুর বাড়িতে বসবাস করতেন।  সম্প্রতি স্থানীয়  গার্মেন্টের ঝুট বয়বসা নিয়ন্ত্রণ ও আবারে মনিরুজ্জামান মনু  এলাকায় একক আদিপত্য বিস্তার লাভের চেষ্টা করলে প্রতিপক্ষ  সন্ত্রাসী গ্রুপের প্রধান মনির, টিটু ও মিঠুর  সঙ্গে দ্বন্দ্ব চলছিল।  গত বৃহস্পতিবার পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউপির  কুতুবপুর এলাকায় মনু তার   মামীর জানাজায় অংশ নেয়। শুক্রবার সকালে মনু মুরাদপুর নিজ  বাড়িতে আসেন। এ  খবর পেয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে  বাড়িতে ঢুকে । পরে  স্ত্রী, ছেলে- মেয়ে ও দুই ভাগনির সামনে থেকে মনুকে  ঘরের গেইটের তালা ভেঙ্গে টেনে হেঁচড়ে  বের করে প্রথমে মাথায় গুলি করে  উঠানে ফেলে দেয়। পরে মোফাজ্জল নামে এক ভাড়িটিয়া সন্ত্রাসী মাথায় বসে থাকে অন্যান্যরা পিটিয়ে  নৃংশস ভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।  নৃশংস ওই হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী নিহত মনুর ৮ বছরের শিশু কন্যা ১৭ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে।

পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এর আগে নিহত মনুর মা ফুলমতি  বেগম  ও পিতা কামালউদ্দিন খুন হয়েছিলেন প্রতিপক্ষ  সন্ত্রাসী বাহিনীর হাতে  ।  নিহত মনুর ৫ ভাইয়ের মধ্যে কামু, নুরা, আবুল ও বাবুল চার ভাই ও দুই বোন একের পর হত্যাকান্ডের শিকার হলেও পরিবারের শেষ প্রদীপ মনিরুজ্জামান মনু অবশেষে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। ক্রসফায়ারে নিহত আবুল মিয়ার দুই মেয়ে এবং  নিহত  মনুর এক ছেলে ও এক মেয়ে।

এমন ঘটনায় অনেকেই বলেন, এই খুনের দীর্ঘ মিছিল চলমান থাকবে কতকাল তা অনুধাবন করাও কঠিন।

Previous Post

মসজিদের টাকায় সুদের ব্যবসা ! সংঘর্ষে আহত ৫

Next Post

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য