• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘এখনো আমরা দিল্লির গোলামী করি’- গয়েশ্বর রায়

Monday, 1 July 2024, 10:56 pm
‘এখনো আমরা দিল্লির গোলামী করি’- গয়েশ্বর রায়
4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেল থেকে বের হলে এই সরকারের অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চায়। জনগণকে ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, মৌলিক অধিকারসহ সব অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশে আমরা পরাধীন নাগরিক হিসেবে বসবাস করছি।’

সোমবার (১ জুলাই) শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশে খুনের মামলার আসামি উচ্চ আদালত থেকে জামিন পান। ফাঁসির মামলার আসামিরও জামিন হয়েছে। আমাদেরও জামিন হয়, একমাত্র খালেদা জিয়ার জামিন হয় না। প্রতিবেশীদের সন্তুষ্ট করতে মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলে আটকে রেখে তিলে তিলে মারতে চায় আওয়ামী লীগ। খালেদা জিয়া অসুস্থ হলেও সরকারের ষড়যন্ত্রে তাঁকে অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করা হয়নি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘খালেদা জিয়াকে জেলে আটকে রাখা কত বড় দৃষ্টতা, কত বড় অবিচার – সময় আসলে টের পাইবেন।’

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে ৪৯টি চুক্তি হয়েছে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, একটি চুক্তিও শেখ হাসিনা পার্লামেন্টে আলোচনা করেননি, জনগণকে অন্ধকারে রেখে চুক্তি করা হয়েছে।

সরকারের দুর্নীতি–লুটপাট ‘আলিবাবা চল্লিশ চোর’কে হার মানিয়েছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার বিদেশে ভিক্ষা করে, রিজার্ভে টাকা নাই, জনগণের ওপর ট্যাক্স বসায়। আওয়ামী লীগ (নেতারা) এই ১৬-১৭ বছরে যা কামিয়েছেন, এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেন। এক টাকাও ট্যাক্স বাড়ানোর দরকার নাই।’

স্বাস্থ্য খাতের অবস্থা করোনার চেয়ে খারাপ উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তারা বিশাল একটা বাজেট করেছে! বাজেট মানেই তো চুরি, প্রকল্প মানেই চুরি। কোন কোন জায়গায় ৫০ পারসেন্ট পর্যন্ত লুটপাট। উন্নয়নের নামে এই সরকার লুটপাট করে টাকা খায়, তারা বালিশ কেলেঙ্কারি, পর্দা কেলেঙ্কারি করে। যেদিকে তাকাবেন, চুরি আর চুরি, ডাকাতি।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আবু আল ইউসুফের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ অনস্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে গয়েশ্বর রায় সরকারের সমালোচনা করে বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও এখন আমরা দিল্লির গোলামি করি। বাংলাদেশটাকে কলোনি বানানোর ষড়যন্ত্র চলছে। যদি এই সরকারকে বিদায় না দিতে পারেন, তাহলে বাংলাদেশ নামক দেশটির নাম মানচিত্রে থাকবে না। যারা ভোট চুরি করে, এমপি হয়, লুটপাট করে, তাদের জনগণের সামনে যেদিন দাঁড় করাতে পারব, সেদিন আপনার–আমার বিচার করতে হবে না, জনগণই যথেষ্ট । জনগণের মাইর, দুনিয়ার বাইর। সুতরাং এই পুলিশ, মামলা, এসব হুমকি–ধমকি বাদ দেন। ভোট চুরি করছেন, কইতে না পারেন, চুরির মাল ফেরত দেন। জনগণ মাফ করলে করতে পারে। বিদেশি খুঁটির জোরে যত বেশি দিন ক্ষমতায় থাকবেন, ভবিষ্যতে তত বেশি ভোগান্তি পোহাতে হবে।’

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

Previous Post

শহরের পাইকপাড়া থেকে দীন ইসলামের চোখ উপড়ানো লাশ উদ্ধার

Next Post

কলেজে অশ্লীলতা : ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
কলেজে অশ্লীলতা : ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

কলেজে অশ্লীলতা : ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য