• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘মানবতা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ইসলাম দেখে না’- মেয়র আইভী

Thursday, 4 July 2024, 9:44 pm
‘মানবতা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ইসলাম দেখে না’- মেয়র আইভী
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

‘মহিয়সীরা বলে গেছেন, টাকা ছাড়ো, মানুষ ধরো। অর্থ সর্বনাশের মূল হয়ে যায় অনেক ক্ষেত্রে। আমার অর্থ বিত্ত নাই। আমার ধর্মীয় শিক্ষা হচ্ছে মানুষকে ভালোবাসা ও শ্রদ্ধা করা। আমি মানুষের মাঝে থাকতে পছন্দ করি। সৃষ্টিকর্তা বৈচিত্র্য পছন্দ করেন। তিনিই জাতি, বর্ণ, গোত্র সৃষ্টি করেছেন। সেখানে আমরা সামান্য নগন্য মানুষ বিভেদ করার কে? যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি বিচার করবেন কে ভালো করেছে, কে মন্দ করেছে।’

এভাবেই বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১২টায় নগরীর দেওভোগ এলাকায় সাধু নাগ মহাশয় আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এমন মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, ‘‘সব ধর্মে মানুষের কথা বলা হয়েছে। যদি তুমি মানুষকে ভালোবাসো তাহলে সৃষ্টিকর্তাকে পাবে। আমি এ কথা শুনেই বড় হয়েছি। মানুষের মাঝে কোনো জাত, ধর্ম নিয়ে বিভেদ নেই। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়, আমি এই বিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, ‘আমি মনে করি, সকল মানুষের সমান অধিকার। মানবতা সেটাই যা দেখে না কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, কে মুসলিম। মানবতা হলো মানুষের মাঝে তুমি খোদাকে খোঁজো। আমি সেই বিশ্বাস রেখেই সিটি করপোরেশনের দায়িত্ব পালন করছি। যত ধর্মীয় গ্রন্থ পড়ি সব জায়গায় একই কথা। সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। অদৃশ্যকে বিশ্বাস করাই ঈমান। আমার ধর্ম মানবধর্ম। সেটা থেকে উদ্বুদ্ধ হয়েই সিটি করপোরেশনে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি।’

মেয়র আইভী আরও বলেন, ‘নারায়ণগঞ্জে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের বসবাস। সকলকে গুরুত্ব দিয়ে তাদের চাহিদা অনুযায়ী কাজ করে দিয়েছি। বৌদ্ধ ধর্মালম্বীরা মন্দিরের দাবি করেছিল, তাদের মন্দিরের জন্য কেন্দ্রীয় শ্মশানের পাশে জমি নির্ধারণ করেছি, আর্কিটেক্টরা কাজ করছেন। এসব কাজ করে যে মনের প্রশান্তি অনুভব হয় তা উপলব্ধি করবেন যখন জাতি, ধর্ম নির্বিশেষে মানুষকে ভালোবাসতে পারবেন। যে মানুষকে ভালোবাসতে পেরেছে তার মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, ক্রোধ, মোহ, থাকতে পারে না। যে এসব জয় করতে পেরেছে সেই মানুষের মাঝে বিলীন হতে পেরেছে। যখন একজন মানুষ আরেকজনের জন্য বিলীন হয়ে যায়, তখন সে উপলব্ধি করে, সৃষ্টিকর্তাকে পেতে হলে তাকে মানুষের মাঝে বিরাজ করতে হবে। তখন আর তার কাছে হিন্দু, মুসলিমের ভেদাভেদ থাকে না।’

আইভী বলেন, ‘আমাদের দেশে অনেক ধর্মগুরু আছেন যারা কট্টরবাদী। কিন্তু সৃষ্টিকর্তার কাছে কট্টরের কোনো স্থান নাই। উনি যেখানে মানুষে মানুষে বাচ-বিচার করেন না সেখানে আমরা কে? আমাদের দিন দিন নিজের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে। বলা হচ্ছে, তুই শ্রেষ্ঠ। আসলে সকল মানুষই শ্রেষ্ঠ। আল্লাহ মানুষকে ভালোবেসে এই পৃথিবী সৃষ্টি করেছে। ধর্মের বিচারের আগে কর্মের বিচার হবে।

আমি মনে করি, আমাদের মধ্যে সহনশীলতা, ভালোবাসা থাকা উচিত। আর বিচারের ভার যিনি সৃষ্টি করেছেন তার উপর ছেড়ে দেয়া উচিত। আপনি-আমি বলার কেউ না। কথায় কথায় বেদাত, কাফের এসব আল্লাহর কাছে নাই। সৃষ্টিকর্তা জানেন, কে কাফের কে কাফের না। এই বাংলায় প্রত্যেক ধর্মের পথ প্রদর্শকরা এসেছেন। যারা একত্ববাদ, মানুষকে ভালোবাসার কথা বলেছেন।’

রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ, নাসিক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সাধুনাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু, জিএম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল, সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, শিশু সংগঠন শাপলা কুঁড়ির জেলা সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, ব্যবসায়ী ননী গোপাল সাহা, পরিতোষ কান্তি সাহাসহ অন্যান্য শ্রেণীপেশার অনেকের উপস্থিতিতে মেয়র আইভী আরো বলেন, ‘ছোটবেলা থেকে আব্বা-মায়ের কাছে বিভিন্ন ধর্মের কথা শুনে এসেছি। মা সব সময় বলতেন, যার যার হিসাব সে সে দিবে। কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধা, অসম্মান করবা না। তোমার কথা তুমি বলবা। কে কী বললো সেটার দিকে তাকাবা না। আমি বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা রেখে এই কাজটি করতে চেয়েছি। অনেকদিন পর আমার আশাপূর্ণ হচ্ছে। আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, সৃষ্টিকর্তা যেন আমাকে আপনাদের মাঝে বিরাজমান রাখে। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি যেন সকলের উপকার করতে পারি, পাশে দাঁড়াতে, সেবা করতে পারি।’

Previous Post

শিশু সন্তানের মৃত্যুতে মায়ের আত্মহত্যার চেষ্টা

Next Post

অপ্রতিরোধ্য টিউলিপ সিদ্দিক, চতুর্থবারেও জয়

Related Posts

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

Next Post
অপ্রতিরোধ্য টিউলিপ সিদ্দিক, চতুর্থবারেও জয়

অপ্রতিরোধ্য টিউলিপ সিদ্দিক, চতুর্থবারেও জয়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য