• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কতই না কষ্ট প্যায়ে আমার কলিজার টুকরা মারা গেছে’

Saturday, 27 July 2024, 11:24 pm
‘কতই না কষ্ট প্যায়ে আমার কলিজার টুকরা মারা গেছে’
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

হতদরিদ্র পরিবারের রাসেল খুব অল্প বয়সেই লেখাপড়া বাদ দিয়ে নারায়ণগঞ্জের তৈরি পোশাক কারখানায় কাজ নিয়েছিল মূলত বাবাকে কিছুটা সাহায্য করার জন্যই। মাত্র ছয়-সাত হাজার টাকা বেতন। নিজে কোনোরকমে একটা মেসে মাথা গুঁজে খেয়ে না খেয়ে হাতের টাকাটা বাড়িতে পাঠিয়ে দিতেন।

গুলিবিদ্ধ রাসেলকে যে সাদা কাপড়ে মুড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল; সেই রক্তাক্ত কাপড়টিও সহকর্মীরা যত্ন করে রেখে দিয়েছিলেন।

রাসেলের মরদেহ ২৩ জুলাই দুপুরে যখন নওগাঁর মান্দা উপজেলার গ্রামের বাড়ি পৌঁছে, তখন কফিনের সঙ্গে সেই রক্তমাখা কাপড়টিও ছিল।

শোকে পাথর অঞ্জনা খাতুন ছেলে রাসেলকে বিদায় দিলেও ‘যক্ষের ধনের মত’ আগলে রেখেছেন রক্তমাখা কাপড়টি। নির্বাক মা সেই কাপড়ের দিকে চেয়ে থাকেন; বুকে জড়িয়ে ধরেন; ছেলের কথা মনে করে বিলাপ করতে করতে মূর্ছা যান।

পাশে বসে ‘রাসেল, আমার রাসেল রে’ বলে উচ্চস্বরে কাঁদতে থাকেন বাবা পিন্টু রহমান।

বলছিলেন, “ছেলের বুকে গুলি লাগছে শুক্রবার (১৯ জুলাই)। চার দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়েছে। ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জ্যানেও তার পাশে থাকতে পারিনি। কতই না কষ্ট প্যায়ে আমার কলিজার টুকরা মারা গেছে। কতই না আর্তনাদ করিছে। এমন কষ্ট আল্লাহ য্যান আর কেউ না পায়।”

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই নারায়ণগঞ্জের ডিআইটি রোডের দেওভোগ মার্কেটের ২ নম্বর গেইটের সামনে কিশোর মো. রাসেলের বুকে গুলি লাগে। হাসপাতালে অস্ত্রোপচারের পর চার দিন চিকিৎসাধীনও ছিলেন। পরে আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরতে পারেননি।

শুক্রবার দুপুরে উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ী গ্রামে রাসেলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাঁশ-খড়ের বেড়া আর টিনের ছাউনির ছোট্ট একটি ঘর। সেই ঘরেই রাসেলের পরিবারের সদস্যরা বসবাস করেন।

বাড়িটির সামনে পৌঁছাতেই ভেতর থেকে নারীকণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে। পরিচয় পেয়ে প্রতিবেশী এক নারী বাড়ির ভেতরে গিয়ে রাসেলের চাচা আবদুর রশিদকে ডেকে আনেন।

বাড়ির বাইরে আলাপকালে আবদুর রশিদ বলেন, রাসেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার পর থেকে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। মুখে কোনো খাবার নিচ্ছেন না। এতে তিনি আরও দুর্বল হয়ে পড়েছেন। রাসেলের বাবা তাকে নিয়ে গেছেন হাসপাতালে।

আবদুর রশিদ বলেন, সংসারে অভাবের কারণে রাসেল তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে আর বিদ্যালয়ে যায়নি। দেড় বছর ধরে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় চাকরি করছিল। পাঁচ-সাত হাজার টাকা বেতনের সেই চাকরি। কোরবানির ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থল নারায়ণগঞ্জে ফিরে যায় রাসেল। আর এবার সে বাড়িতে এল লাশ হয়ে।

গ্রামবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৯ জুলাই বিকালে নারায়ণগঞ্জের ডিআইটি রোডের দেওভোগ মার্কেটের ২ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে গুলিবিদ্ধ হয় কিশোর মো. রাসেল।

গুরুতর অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের বুকে একটি বুলেট বিদ্ধ হয়। ২১ জুলাই তার অস্ত্রোপচার করে বুলেট বের করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই সে মারা যায়।

২৩ জুলাই দুপুরে তার লাশ গ্রামের বাড়িতে আনা হয়। পরে ওই দিনই রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রাসেলের বাবা পিন্টু রহমান দিনমজুরি করে সংসার চালান। তিন বোনের এক ভাই রাসেল; সে সবার ছোট। এক বোন মানসিক ভারসাম্যহীন।

বাড়ির বাইরে আবদুর রশিদের সঙ্গে কথা বলার সময় হাসপাতাল থেকে বাড়ি ফেরেন রাসেলের বাবা পিন্টু রহমান ও মা অঞ্জনা খাতুন।

পিন্টু রহমান বলেন, ১৯ জুলাই বিকালে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল। ফোন করে সে মা-বোনের খোঁজ-খবর নিয়েছে। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে রাসেলের ফোন থেকে এক ব্যক্তি কল করে জানান যে, রাসেল গুলিবিদ্ধ হয়েছে।

“ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে শুনি, কারফিউ জারি করা হয়েছে। ঢাকা যাওয়ার কোনো গাড়ি না পাওয়ায় আর ছেলের কাছে যাওয়া হয়নি।”

রাসেলের মা কোনো কথা বলতে পারেননি। তিনি শুধু কাঁদছিলেন।

রাসেলের প্রতিবেশী আবুল কালাম আজাদ বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। উপার্জনক্ষম ছেলেটি গুলিতে মারা যাওয়ায় পরিবারটি খুব ক্ষতি হলো। এই অবস্থার কথা বিবেচনায় নিয়ে পরিবারটিকে সহায়তা করা প্রয়োজন।

প্রতিবেশী ও কশব ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য পাঞ্জব আলী বলেন, “রাসেলের বাবা একেবারে গরিব মানুষ। দিনমজুরি করে কোনো রকমে সংসার চালান। তিন মেয়ের মধ্যে একজন প্রতিবন্ধী। অন্য দুই মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পরই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এখন সে বাবার সংসারেই থাকেন।

“রাসেল ছেলেটা দেড় বছর ধরে পোশাক কারখানায় কাজ করছিল। ছয়-সাত হাজার টাকা বেতনে কোনো মতে তাদের সংসার চলছিল।”

আরেক প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, “আর কিছুদিন গেলে হয়তো কাজ ভালোভাবে শিখলে বেতন আরও বাড়ত। সুখের নাগাল পেত তার মা-বাবা। এরই মধ্যে সব শেষ হয়ে গেল। থেমে গেল তার বাবা-মার রাসেলকে ঘিরে স্বপ্ন।”

সুত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Previous Post

জুয়ার টাকার জন্য তর্কে রিকশা চালককে গুলি করে হত্যা

Next Post

কারফিউ শিথিল ১১ ঘন্টা : সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

Next Post
‘ঢাকা-নারায়ণগঞ্জসহ ৪ জেলায় শুক্র ও শনিবার কারফিউ’ স্বরাষ্ট্রমন্ত্রী

কারফিউ শিথিল ১১ ঘন্টা : সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য