• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রফিউর রাব্বির কড়া মন্তব্য : ‘ইট খুলে নেয়ার অধিকার দিলো কে ?’

Saturday, 17 August 2024, 2:03 am
রফিউর রাব্বির কড়া মন্তব্য : ‘ইট খুলে নেয়ার অধিকার দিলো কে ?’
22
SHARES
71
VIEWS
Share on FacebookShare on Twitter

‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। তারা গত ১৫ বছর ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য যা যা করার দরকার সব করেছে। (সংবিধানের) ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে চিরস্থায়ী একটি বন্দোবস্ত করেছিল যাতে ক্ষমতায় থাকা যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি।’

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের এক সাংস্কৃতিক সমাবেশে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি উল্লেখিত মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। খুন, রাহাজানি, দখলদারি, মাদকসব সব নিয়ন্ত্রণ করে মানুষের বিরুদ্ধে মাফিয়াতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল। বিগত ১৫ বছর শেখ হাসিনা এই মাফিয়াচক্রকে মদদ দিয়ে গেছে। নারায়ণগঞ্জের ত্বকী হত্যার পূর্বে এবং পরে অনেক হত্যাকান্ড ওসমান পরিবারের মাধ্যমে সংগঠিত হয়েছে। যারা ত্বকী হত্যার প্রতিবাদ করেছে, বিচার চেয়েছে, তাদের কন্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে।

ত্বকী হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমান তার পুলিশ কর্মকর্তা বোনজামাই’র গাড়িতে পালিয়েছে অভিযোগ করে রাব্বি বলেন, ‘আজমেরী ওসমান তার বোনের স্বামী গুলশান এরিয়ার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখারের গাড়ি করে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে। ইফতেখারের ভাই মাহবুব কুমিল্লায় জেলার হিসেবে এখনো দায়িত্ব পালন করছে। বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডে তার শত বিঘা জমি আছে। একজন জেলার কীভাবে শত শত হাজার কোটি টাকার মালিক হতে পারে ? এত কিছু পর কীভাবে তারা পুলিশের দায়িত্বে বহল থাকে ?’

আজমেরী ওসমানের গ্রেপ্তার ও তাকে পালানোর সুযোগ করে দেওয়া পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের এসপি নিজেকে ছাত্রলীগের ক্যাডার বলে প্রকাশ্যে পরিচয় দিয়েছেন। আপনারা মানুষের টাকায় বেতন নেন আর বলেন, ছাত্রলীগের ক্যাডার ! আজমেরী ওসমানের বাহিনী এখন বিএনপির জাকির খানের দলের সাথে ভিড়েছে । এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও ভিড়েছে। সতর্ক হতে হবে ।’

গত বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘বাড়ির ইট খুলে নেওয়ার’ হুমকি দেন।

এই প্রসঙ্গে রফিউর রাব্বি বলেন, ‘বিএনপির একজন বলেছেন, একজনের বাড়ির ইট খুলে আনবেন। ইট খুলে আনার হুমকি আপনি দিবেন কেন ? যদি কেউ অপরাধী, দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকে তাহলে দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ করুন। বাড়ির ইট খুলে নেয়ার অধিকার আপনাদের কে দিল ? বর্তমান সরকারকে বিতর্কিত করতে যাবেন না। আপনাদের অনেকে শামীম ওসমান, সেলিম ওসমানের সাথে ছিলেন। আপনাদের অনেকে শামীম ওসমানের কাছ থেকে ২-৪ কোটি এনেছেন। আবার সংবাদমাধ্যমে তা বলেছেনও । আমরা এটি সংবাদের মাধ্যমে জেনেছি।’

রাব্বি বলেন, ‘পদত্যাগের পর এরশাদ দেশ ছাড়ে পালায়নি। শেখ হাসিনার দুঃশাসনের জন্য তাকে পালাতে হয়েছে। বিএনপি গত ১৫ বছর কতটা নিগৃহীত হয়েছে, আমরা দেখেছি । বাড়িতে থাকতে পারেননি, কারো কারো বিরুদ্ধে শতাধিক মামলাও হয়েছে। আমরা এর বিরোধীতা করেছি, করবো। এর থেকে আমরা বের হতে চাই। আমরা চাই না হাসিনা রেজিমের (হাসিনাতন্ত্রের) মতো আর কোনো রেজিম (তন্ত্র) এ দেশে প্রতিষ্ঠা লাভ করুক।’

তিনি আরও বলেন, ‘আজ যা যা হচ্ছে তার বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা গ্রহণ করুন। ২০২৪ এর আন্দোলনের পর ৭১ এর বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চাই। সমতা, সকল মানুষের অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই। পাহাড়, সমতলের সকলের স্বাধীন আবাসভূমি হবে। অনেক রক্ত ঝড়েছে, আর না। সম্মিলিতভাবে, ষড়যন্ত্র পথ থেকে বেড়িয়ে এসে দেশ গড়তে হাত লাগাই।’

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং  খেলাঘর আসরের জেলা সাবেক সভাপতি রথীন চক্রবর্তীসহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে  অনুষ্ঠানে, কবিতা গান পরিবেশন করে চন্দ্রবিন্দু শিশু মন কেন্দ্র, ‘যোদ্ধা’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও গঙ্গাফড়িং এর শিশু সংগঠকরা।

এসময় রফিউর রাব্বি আরো বলেন, ‘আন্দোলন চলাকালীন সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করে রফিউর রাব্বি বলেন, ‘এই সময়ের মধ্যে যারা নিহত হয়েছে তাদের সংখ্যা সহস্রাধিক। ১৮, ২১ তারিখ ময়নাতদন্ত ছাড়া গণকবর দেয়া হয়েছে। আমরা চাই, এই সরকার নিহতের তালিকা দ্রুত করার উদ্যোগ গ্রহণ করে। নয়ামাটিতে রিয়া গোপকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি, ১৯ জুলাই শুক্রবার বিকেলে ওই এলাকায় কোনো পুলিশ ছিল না। সে সময় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, সহযোগী শাহ নিজাম, ডিশ বাবু ও তার ছেলে অস্ত্র দিয়ে গুলি, ফায়ার করেছে। আমাদের ধারণা, তাদের গুলিতে রিয়া গোপের মৃত্যু হয়েছে। এদের বিরুদ্ধে হত্যা মামলা দিতে হবে। লিংকরোডে শামীম ওসমান তার ছেলে, বাহিনী নিয়ে অস্ত্র বের করে গুলি করেছে। আমরা এসব হত্যার বিচার চাই।’

Previous Post

মাষ্টার মাইন্ড জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের দাবী

Next Post

১৬ হত্যার অভিযোগ মাথায় নিয়ে চষে বেড়াতেন আজমেরী

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
১৬ হত্যার অভিযোগ মাথায় নিয়ে চষে বেড়াতেন আজমেরী

১৬ হত্যার অভিযোগ মাথায় নিয়ে চষে বেড়াতেন আজমেরী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য