• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অপেক্ষার চতুর্থ দিন : গাজী টায়ারের সামনে স্বজনদের ভিড়

Wednesday, 28 August 2024, 10:44 pm
অপেক্ষার চতুর্থ দিন : গাজী টায়ারের সামনে স্বজনদের ভিড়
2
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে গাজী টায়ার ভবনে আগুন তিন দিনেও নেভেনি। ছয় তলা ভবনটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায়। আগুনে কতজন প্রাণ হারিয়েছেন তা মঙ্গলবার রাত পর্যন্ত জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, স্থানীয় লোকজন নিখোঁজ ব্যক্তিদের ১৭৪ জনের তালিকার কথা বললেও আমাদের জানা নাই।

মঙ্গলবার ওই এলাকায় নিখোঁজদের নিয়ে কাজ করা ছাত্ররা ৯৯ জনের নাম, ছবি ও জাতীয় পরিচয়পত্রের ছবি টানিয়ে দেয়। তাদের নিখোঁজ বলা হচ্ছে।

ভবনের সামনে এখনো অনেক লোকের ভিড়। তারা দাবি করছেন, তাদের স্বজনরা ওই ভবনে ছিলেন। কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

মো. ডাবলু নামে একজন জানান, তার ভাই ওই এলাকায় ছিলেন, তবে আগুন লাগার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

সালেহা বেগম নামে একজন বলেন, আমরা ছেলে অটোরিকশা ড্রাইভার। সে-ও ওই এলাকায় ছিল। বাসা থেকে গাজী টায়ারে যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিক আমীর হোসাইন জানান, আগুন লাগার পর থেকে ছাত্ররা ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে। তারা মঙ্গলবার পর্যন্ত ৯৯ জন নিখোঁজের তালিকা করেছেন। তবে এটা প্রশাসন বা ফায়ার সার্ভিসের তালিকা নয়।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আমরা কোনো নিখোঁজের তালিকা করিনি। আমরা আগুন লাগার পর ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি। কোনো মৃতদেহ আমরা এখনো পাইনি।

উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, আসলে ছয়তলা ভবনটি পুরো পুড়ে গেছে। এখানে রাবার ও কেমিকেল থাকায় আমরা ১৬টি ইউনিট নিয়ে কাজ করেও আগুন নেভাতে পারিনি। এখন নিয়ন্ত্রণে এসেছে। পুরো নেভাতে সময় লাগবে।

তিনি জানান, সরকারের পতনের দিন (৫ আগস্ট) থেকেই কারখানাটি বন্ধ ছিল। ফলে ভবনে প্রতিষ্ঠানটির কোনো লোক ছিল না। গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে গাজী টায়ার কারখানার ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগে। এরপর থেকে শত শত মানুষ এসে সেখানে জড়ো হচ্ছেন।

গত ২৪ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জের আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর পেয়ে সর্বশ্রেণির মানুষ কারখানাটিতে গণহারে লুটপাট চালায়। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকা পড়েন বলে স্থানীয়রা জানান।

গাজী টায়ারের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ৫ আগস্ট থেকেই আসলে গাজী টায়ার ভবন এলাকায় লুটপাট শুরু হয়। চত্বরে মোট ছয়টি ভবন। আরো চারটি শেড আছে। ফ্যাক্টরি ভবনটি ছয় তলা। ওই ভবনটি ছাড়া বাকি ভবন ও শেডে আগেই ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। যে যার মতো মালামাল লুট করে নিয়ে যায়। গেলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হওয়ার পর ২৫ তারিখ ফ্যাক্টরি ভবনে আগুন দেওয়া হয়। কিন্তু ওই ভবন বা অন্য কোনো ভবনে আমাদের কোনো কর্মচারি ছিল না। গেটে কয়েকজন নিরাপত্তা প্রহরী ছিলেন৷ তারা লোকজন আসতে দেখে আগেই চলে যান। ভিতরে কেউ যদি তখন থেকে থাকেন তারা আমাদের লোক নয়, তারা হয়ত লুটপাট করতে এসে ভবনে ঢুকেছিল।

গাজী টায়ার কারখানাটি রূপগঞ্জের রপসী এলাকায়। ৯৬ বিঘা জমির ওপরে ২০১৩ সালে টায়ারের কারখানাটি করা হয়। কারখানায় দুই হাজার ৩০০ শ্রমিক কাজ করতেন। ছয় তলা ভবনটির প্রথম তিনটি ফ্লোরে ফ্যাক্টরি এবং বাকি তিনটি ফ্লোরে গোডাউন ছিল। এখানে কয়েক হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। কারখানায় লুটপাট ও আগুনের ঘটনায় কোনো মামলা হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, কেউ আগুন দিয়েছে না কোনো কারণে আগুন লেগেছে তা তারা তদন্ত করে দেখছেন। কত ক্ষয়ক্ষতি হয়েছে তা-ও তদন্তের পর বলা যাবে।

নারায়ণগঞ্জের অ্যাডিশনাল এসপি আমির খসরু বলেন, আসলে ওই ভবনটি পুরোপুরি ভস্মীভূত হওয়ার আগে উদ্ধার কাজ চালানো যাবে না। এখনো থেকে থেকে আগুন জ্বলছে। রাবার ও কেমিক্যালের কারণে ফায়ার সার্ভিস ভবনের ভেতরে যেতে পারছে না। তারা বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে।

আর নিখোঁজদের ব্যাপারে তিনি বলেন, আগুন লাগার পর স্থানীয়রা ১৭০-১৮০ জন নিখোঁজ বলে তালিকা দেন। তবে আসলে কতজন নিখোঁজ তা বলা যাচ্ছে না।

Previous Post

গাজী টায়ার ভবনে ড্রোন দিয়ে খোঁজা হচ্ছে নিখোঁজদের

Next Post

আজমেরী ওসমানের দুর্ধর্ষ সন্ত্রাসী ফারুক-রুপু-সবুজ অধরা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আজমেরী ওসমানের দুর্ধর্ষ সন্ত্রাসী ফারুক-রুপু-সবুজ অধরা

আজমেরী ওসমানের দুর্ধর্ষ সন্ত্রাসী ফারুক-রুপু-সবুজ অধরা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য