• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ওসমানীয় সাম্রাজ্যের অন্যতম হোতা জাহাঙ্গীর মোল্লার নতুন নাটক !

Sunday, 8 September 2024, 11:32 pm
ওসমানীয় সাম্রাজ্যের অন্যতম হোতা জাহাঙ্গীর মোল্লার নতুন নাটক !
84
SHARES
270
VIEWS
Share on FacebookShare on Twitter

সেলিম ওসমান, শামীম ওসমান, আজমেরী ও অয়ন ওসমান এবং তাদের বড় কুটুম হিসেবে পরিচিত মাস্টারমাইন্ডার তানভীর আহম্মেদ টিটুর নাম ব্যবহার করে অনেকেই কাজল ওসমান, খোকা ওসমান সেজে নানা অপকর্ম করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। চালিয়েছেন অপরাধ সাম্রাজ্য। এমন অপরাধীদের সংখ্যা এই নগরীতে অনেক । যাদের অত্যাচারে  অতিষ্ঠ ছিলো পুরো নগরীর সাধারণ মানুষ । তাদের বিরুদ্ধে টু শব্দও কেউ করতে সাহস করতো না। এমন অপরাধী ছাড়াও হোয়াইট কালার ক্রিমিনাল (সাদা রঙধারী অপরাধী) দের সংখ্যাও রয়েছে অনেক।

এদের মধ্যে ভূমিদস্যতা সরকারী জমি দখল পুরো নাগিনী জোহা সড়ক গিলে খেয়ে এখন নতুন নাটক মঞ্চায়ন করতে এবার মাঠে নেমেছে জাহাঙ্গীর মোল্লা নামক শীর্ষ এক অপরাধী। যার বিরুদ্ধে অপরাধের বিশাল ফিরিস্তি রয়েছে নগরবাসীর মুখে মুখে। কাক যেমন চোখ বন্দ করে মনে করে আমাকে কেউ দেখে না তেমনি জাহাঙ্গীর মোল্লা ও তার পারিবারের অন্যান্য সদস্যরা মনে করেন তাদের অপরাধ কারো চোখে পরে না।

আর এমন ধারণা থেকেই আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে ভোল পাল্টানোর হিড়িক পড়েছে। যারা কিনা এ শহরে ওসমানীয় সাম্রাজ্যের ফ্রন্ট লাইনের কাতারে ছিলেন তারাও এখন নিজেদেরকে বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করছেন। এতদিন ওসমানদের ব্যবহার করে নারায়ণগঞ্জের নানান সেক্টর নিয়ন্ত্রণ করলেও তারা তাদের অবস্থান দখল রাখতে এখন নতুনরূপে হাজির হচ্ছেন। ওসমানীয় সাম্রাজ্যের ফ্রন্ট লাইনের একজন জাহাঙ্গীর হোসেন মোল্লা।

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহাম্মেদ টিটুকে তথা ওসমান পরিবারকে ব্যবহার করে একচেটিয়া ভূমিদস্যুতা করে গেছেন শিল্প প্রতিষ্ঠান নীট কনসার্নের এ পরিচালক। পত্রিকায় শিরোনাম হয়েছেন বারবার।

জাহাঙ্গীর মোল্লার আদি নিবাস মুন্সিগঞ্জ হলেও নারায়গঞ্জে ভূমিদস্যুতার আধিপত্য ছিল হাতের মুঠোয়। আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক ভূমি দখলে তিনি ছিলেন সিদ্ধহস্ত। অন্যের জমি জোর করে নিজের করতে তিনি নিজেও সাধারণ মানুষের ওপর অস্ত্র তাক করেছিলেন, যে ছবি পত্রিকায় ফলাও করে ছাপা হয়েছিল। নগরীর জামতলায় এক হিন্দু পরিবারের ১০ কোটি টাকার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগও রয়েছে জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে। চিত্তরঞ্জন কটন মিলসের শ্রমিকদের উৎখাত করতে সন্ত্রাসী দিয়ে তিনি শ্রমিক কলোনীতে অগ্নিসংযোগ ঘটান। মাসের মাস তিনি শ্রমিক কলোনীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখেন।  তিনি এসব অপকর্ম করতে বিপুল অর্থ দিয়ে পালতেন একপাল সন্ত্রাসী। সেইসব সন্ত্রাসীর নেতৃত্বে ছিল আজমেরী ওসমান। যার ভয়ে এক ঘাটে পানি খেতো বাঘে-মহিষে।

জাহাঙ্গীর হোসেন মোল্লার সমাজে আরেকটা পরিচয় ছিল ক্রীড়ানুরাগী হিসেবে। নীট কনসার্ন নামে তার একটি ক্রীড়া একাডেমী রয়েছে। এ সুবাদে তিনি জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করতেন। জেলা ক্রীড়া সংস্থার একচ্ছত্র নিয়ন্ত্রক ছিলেন শামীম ওসমানের শ্যালক তানভীর আহাম্মেদ টিটু। এই টিটু বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালান। যার ভিডিও এখন সবার হাতে হাতে।

এক কথায় ভূমিদস্যুতা করতে যাকে যখন দরকার লাগতো তাঁর সাথেই যে কোন মূল্যে তিনি সম্পর্ক গড়ে তুলতেন। সবশেষ তিনি নারায়ণগঞ্জের ঐতিহ্যের ধারক বোস কেবিনটিও নিজের আয়ত্বে নিয়েছেন বলে অভিযোগ উঠে।  আর এতে করে তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে ভূমিদস্যুতার গডফাদার হিসেবে আবির্ভূত হন।

হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন সেক্টরে অনেক পরিবর্তন এসেছে। নারায়ণগঞ্জ জেলায় পরিবর্তিত হয়েছে বিকেএমইএ, চেম্বার অব কমার্স, নারায়ণগঞ্জ ক্লাবসহ বহু প্রতিষ্ঠানে। জেলা ক্রীড়া সংস্থায়ও আসছে পরিবর্তন। আর এ খবরে চাঙ্গা হয়ে উঠেছে জাহাঙ্গীর হোসেন মোল্লা। তিনি জেলা ক্রীড়া সংস্থায় নিজের আধিপত্য ধরে রাখতে নানা মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিভিন্ন জায়গায় তিনি গোপন বৈঠকও করেছেন। এ জন্য তিনি এখন আওয়ামী বিরোধী সাজছেন।

পুনরায় জেলা ক্রীড়া সংস্থায় তাঁর ফেরার চেষ্টার খবরে নগরবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। আজমেরী ওসমানের এ দোসরকে প্রতিহত করতে ক্রীড়ানুরাগীরা একাট্টা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। জাহাঙ্গীর হোসেন মোল্লা যাতে আবারও স্বরূপে ফিরতে না পেরে সে ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান অভিজ্ঞ মহল। আর যদি প্রশাসন তাতে ব্যর্থ হয় তাহলে যে কোন অনাকাঙ্খিত ঘটনার জন্য প্রশাসন দায়ী থাকবেন বলে অভিজ্ঞ মহলের মত।

অভিজ্ঞ মহলের মতের ভিত্তিতে আরো জানা যায়,  টিটুর সাথে জাহাঙ্গীর মোল্লার ছিল গভীর সখ্যতা। প্রশাসনের সাথেও তাঁর ছিল নিবিড় সম্পর্ক। হুটহাট করে তাঁর ডেরায় নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে মনোরঞ্জন বসাতো। বিদেশী মদের বিশাল বিশাল চালান নানা নামে এনে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিতো শহরের আমলাপাড়ার কুখ্যাত মাদক ব্যবসাযী সুজিত সাহার মাধ্যমে। এই সুজিত সাহা কাস্টমসে খেলার সুবাাদে দূর্ণীতির পাহাড় গড়ে তুলেন চোখের পলকে। সেই সুজিত সাহা রাতারাতি আঙ্গুল ফু্লে করাগাছ বনে যান। সুজিত সাহা ও তার স্ত্রীসহ পরিবারের সকলেই দেশ থেকে পালিয়ে গেলেও জাহাঙ্গীর ভোল পাল্টে  নতুন নাটক মঞ্চায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে । সেই টিটুর পুরো সাম্রাজ্য সুরক্ষিত রাখতে নানা কলকাঠি নাড়ছে গভীর চক্রান্তের মাধ্যমে ।

Previous Post

টর্চার সেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বারান্দা ! বৃদ্ধের মৃত্যু

Next Post

ওসমান পরিবারের হাতে সব খু*নের বিচার চাইলেন ত্বকীর বাবা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ওসমান পরিবারের হাতে সব খু*নের বিচার চাইলেন ত্বকীর বাবা

ওসমান পরিবারের হাতে সব খু*নের বিচার চাইলেন ত্বকীর বাবা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য