• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গাজী টায়ার : আবারও আগুন-লুট, হাতেনাতে আটক ১০

Monday, 9 September 2024, 9:48 pm
গাজী টায়ার : আবারও আগুন-লুট, হাতেনাতে আটক ১০
2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে গাজী টায়ারসে লুটতরাজ যেন থামছেই না। কয়েক দফায় লুট-আগুনের পর আবারও কারখানাটিতে একই ঘটনা ঘটেছে। এসময় যৌথ বাহিনী হাতেনাতে ১০ জনকে আটক করেছে।

সোমবার ভোর চারটার দিকে উপজেলার রূপসী এলাকায় কারখানাটির ভেতর থেকে তাদের আটক করা হয়েছে। তারা হলেন- মাসুদ রানা, সায়েম, দ্বীন ইসলাম, মোখলেস মিয়া, নাসির, তৌফিক, ইমরান, কামাল, আরিফ ও ইমাম হোসেন। তাদের মধ্যে দুই জনের বাড়ি ওই কারখানার পাশে। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ভোরে একদল লুটেরা গাজী টায়ারসের কারখানায় প্রবেশ করে। এসময় তারা কারখানার ভেতরে পাঁচ তলা গেস্ট হাউজ বিল্ডিংয়ের নিচতলায় রাখা ওয়েস্টেজে আগুন ধরিয়ে দিয়ে মালামাল লুট করার চেষ্টা চালায়। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি লিয়াকত।

এদিকে, রোববার বিকেলে গাজী টায়ারস কারখানায় মালামাল লুট করার সময় সাত জনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নারায়ণগঞ্জ কারগোরে পাঠায় পুলিশ।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানায় লুটপাটের এক পর্যায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। দীর্ঘ ২১ ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।এরপরে আরও কয়েক দফা চলে আগুন, লুট।

 

 আরও পড়ুনঃ–

  • গাজী টায়ার কারখানায় আগুন: নিখোঁজ ৮০ জনের তালিকা তৈরি
  • চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক

 

ওই ঘটনায় স্বজনদের দাবি অনুযায়ী ১৭৪ জন নিখোঁজের তালিকা করে ফায়ার সার্ভিস। পরে নিখোঁজের তালিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হলে শিক্ষার্থীরা আবারও নতুন করে ১২৯ জনের তালিকা করে। এ নিয়ে গণশুনানিতে নিখোঁজে ৮০ জনের নামের তালিকা করে তদন্ত কমিটি। দুই সেপ্টেম্বর বিকেলে গণগুনানি শেষে ওই ছয় তলা ভবনের বিভিন্ন ফ্লোর থেকে মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার করেন কয়েকজন নিখোঁজের স্বজন। তদন্ত কমিটির সদস্য রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, ২৯ আগস্ট বুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় এখন উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তদন্ত কমিটি নির্ধারিত ১০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য কাজ করে যাচ্ছে।

উদ্ধার করা হাড়গোড়গুলো পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া দেশের অনেক জায়গা থেকেই লুটপাটের খবর পাওয়া গেছে। সবশেষ শনিবার (৭ সেপ্টেম্বর) রাত একটার দিকে রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান-২ নম্বরে ফাইন্যান্স স্কয়ার নামের বহুতল ভবনে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় কিছু যুবক দুটি গাড়ি ও বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হাতমুখ বেঁধে ডাকাতির চেষ্টা করে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করে।

Previous Post

মালয়েশিয়ায় ভবনে থেকে পড়ে আড়াইহাজারের খোকাসহ নিহত ৩ বাংলাদেশি

Next Post

বন্দর থানার নবনিযুক্ত ওসি তরিকুল ইসলামের যোগদান

Related Posts

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

Next Post
বন্দর থানার নবনিযুক্ত ওসি তরিকুল ইসলামের যোগদান

বন্দর থানার নবনিযুক্ত ওসি তরিকুল ইসলামের যোগদান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
  • হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত 26 Apr, 2026
  • মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক 26 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য