• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রাসেলের উক্তি : ‘আমার ক্ষোভ মিট্টা গেছে, এখন রক্ষা করেন !’

Tuesday, 10 September 2024, 9:03 pm
রাসেলের উক্তি : ‘আমার ক্ষোভ মিট্টা গেছে, এখন রক্ষা করেন !’

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

18
SHARES
57
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লার মাসদাইর এলাকা থেকে আনোয়ার হোসেন আনু হত্যার ১৫ দিন পর চাঞ্চল্যকর এক তথ্য অনেকের মাঝে ব্যাপক গুঞ্জনের ঝড় উঠেছে।

আনু হত্যার অভিযোগে লাশ উদ্ধারের সাথে সাথে নূর আলম (৫৫), সারিদ হোসেন (১৯), কাজল (৩২) কে ২ দিন করে এবং রোকসানা আক্তার পুতুল (৪৬) জান্নাত আরা জাহান প্রেরণা (২১) কে আটক করে পুলিশ। এমন আটকের ঘটনায় ফতুল্লা থানায় তদ্বির করে প্রভাবশালী একাধিক চক্র।

ওই প্রভাবশালীদের কাছে রাসেল মাহমুদ তদ্বিরকালে জানায়, ‘`আমারে দীর্ঘদিনের মনের যন্ত্রণা মিট্টা গেছে । এখন আপনি ই আমার একমাত্র ভরসা আমার আর কোন চাওয়া পাওয়ার নাই। যাদের আটক করছে তাদেরকে মুক্ত করার চেষ্টা করেন। আপকি যা কইবেন আমি তাই করমু। তবুও এই ঘটনা থেকে আমাদের রক্ষা করেন।‘

এরই মধ্যে  অনেকের কাছেই রাসেল তার চাচা আনু হত্যা করে দীর্ঘদিনের ক্ষোভ মিটিযেছে বলে স্বীকার করে তাদের রক্ষা করতে তদ্বির চালাতে অনুনয় বিনয় করে যাচ্ছে অদ্যবদী। একদিকে থানায় অপরদিকে হাসপাতালের পোস্টমর্টেম রিপোর্টে আনু আত্মহত্যা করেছে এমন প্রতিবেদন দিতে কোটি টাকা ব্যয় করতেও দৌড়ঝাপ করেছে একাধিক চক্র।

সূত্র জানায়, এরই মধ্যে থানায় মোটা অংকের টাকা দেয়া হয়, একই সাথে প্রয়োজনে আরো টাকা ব্যয় করতে মোটা অংকের অর্থ (ঘুুষের) প্রস্তাব দেয়া হচ্ছে । আনু হত্যাকান্ডের অন্যতম  আসামী ভাতিজা রাসেল মাহমুদ ও নিহত আনুর সাবে স্ত্রী পাপিয়ার আকতার পান্না পলাতক থেকেই এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এমন ব্যাপক তৎপরতা।

চাচীর পাপিয়ার পাপের পরকীর জের ধরে ভাতিজা রাসেল মাহমুদের নানা কেলেংকারী  ঘটনার পর চাচা আনোয়ার হোসেন আনুকে হত্যা করতে পরিকল্পনা চালিয়ে যাচ্ছিলো ২০১৯ সালের ২ জানুয়ারির পর থেকেই । চাচা আনুকে শায়েস্তা করতে চাচার প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে সাথে নিয়ে চাচী পাপিয়া সন্তানতুল্য ভাতিজা রাসেল মাহমুদ কে বিয়ে করে ২০২১ সালের ৩ ডিসেম্বর।  এরপর অসংখ্যবার আনুকে হত্যার পরিকল্পনা করে এই পাপিয়া ও রাসেল মাহমুদ। এমন পরিকল্পনায় ঘৃন্য সফলতার মুখ দেখে ৫ বছর ৮ মাস পর অর্থাৎ ২৬ আগস্ট সোমবার । হত্যা করা হয় আনুকে। আনুর লাশ উদ্ধারের পর  সুরতহাল রিপোর্ট দেখে জানা যায় মৃত আনুর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে ।

এমন ১৫ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত মূল পরিকল্পনাকারী আনুর হত্যাকারী রাসেল মাহমুদ ও পাপিয়া কে গ্রেফতার না করে তাদের সাথে আইনশৃংখলা বাহিনীর সখ্যতার অভিযোগ উঠেছে ।

এমন ঘটনায় এরই মধ্যে সূত্রটি নিশ্চিত করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানায়,  “২০১৯ সালের ২ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৭ টায় নগরীর ২২/১ আমলাপাড়ার কে বি সাহা বাইলেন সড়কের নিজাম উদ্দিনের ৫ তলা ভবনের ৩য় তলায় ভাতিজা রাসেল মাহমুদের সাথে চাচী পাপিয়া আক্তার পান্নাকে নগ্ন অবস্থায় হাতেনাতে আটক করে চাচা আনোয়ার হোসেন আনু ও তার আত্মীয় স্বজনরা। ওই সময় পিটিয়ে রাসেলকে গুরুতর আহত করে । আর পাপের রানী পাপিয়াকে চর থাপ্পর দিলে দুইজনই আনু ও তার স্বজনদের পা ধরে ক্ষমা চেয়ে মামলা না করতে অনুরোধ জানায়। এরপর দীর্ঘদিন চিকিৎসা শেষে রাসেল তার চাচা আনুকে চরম শিক্ষা দিতে পরিকল্পনা শুরু করে ।

এমন পরিকল্পনা থেকেই  ২০২০ সাথে ৩০ জুন আনোয়ার হোসেন আনুকে তালাক নোটিশ পাঠায় পাপিয়া আর ২০২১ সালের ৩ ডিসেম্বর চাচীকে বিয়ে করে ভাতিজা রাাসেল। আনুর পরিবারকে নরকে পরিণত করার পরও ক্ষোভ যেন কোন অবস্থাতেই শেষ হয় নাই রাসেল মাহমুদের। শেষ পর্যন্ত ওই ক্ষোভ থেকে পরিকল্পনা বাস্বতবায়ন করে ২৬ আগষ্ট সন্ধ্যায়। এমন ঘটনার পর পর নূর আলম (৫৫), সারিদ হোসেন (১৯), কাজল (৩২) কে ২ দিন করে এবং রোকসানা আক্তার পুতুল (৪৬) জান্নাত আরা জাহান প্রেরণা (২১) কে আটক করলে রাাসেল তার ঘনিষ্ঠ শেল্টারদাতাকে বলেন, `আমারে দীর্ঘদিনের মনের যন্ত্রণা মিট্টা গেছে । এখন আপনি ই আমার একমাত্র ভরসা আমার আর কোন চাওয়া পাওয়ার নাই। যাদের আটক করছে তাদেরকে মুক্ত করার চেষ্টা করেন। আপকি যা কইবেন আমি তাই করমু। তবুর এই ঘটনা থেকে আমারে রক্ষা করেন।‘

২০১৯ সালের ২ জানুয়ারী হাতেনাতে আটক হয়ে পিটুনীর শিকার রাসেল ও তার পরকীয়া প্রেমিকা চাচী পাপিয়াকে ঘিরে প্রকাশিত সংবাদ হুবহু তুলে ধরা হলো :

নগরীর আমলাপাড়ায় পরকীয়া প্রেমের জের ধরে রাসেল আহমেদ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ২ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৭ টায় নগরীর ২২/১ আমলাপাড়া কেবি সাহা বাই লেন সড়কের নিজাম উদ্দিনের ৫ তলা ভবনের ৩য় তলায় ওই ঘটনা ঘটে।

মুমূর্ষু  অবস্থায় রাসেল আহমেদকে নগরীর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, রাসেলের চাচীর সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। স্বামী-স্ত্রী পরিচয়ে চাচীকে নিয়ে ভাড়া থাকতো রাসেল। বেশিরভাগ সময় বাড়িতে থাকতো না তারা। এদিকে চাচা এই ঘটনা জানতে পেরে ভাতিজা রাসেলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

ওই বাড়ির ভাড়াটিয়া ও প্রতক্ষ্যদর্শীরা জানান, গত কুরবানি ঈদের আগে আহত রাসেল ও একজন নারী স্বামী-স্ত্রীর পরিচয়ে তৃতীয় তলার ফ্লাটটি ভাড়া নেয়। তবে তারা সব সময় বাড়িতে থাকেন না। সপ্তাহে বা বিকেলে তাদের দেখা যেতো। বাড়িতে কিছু অল্প বয়সী ছেলে-মেয়েদের আনাগোনা ছিল বলেও জানান তারা।

তারা আরও জানান, বিকেলে হঠাৎ চেচামেচি শুনে তিনি এবং অন্যান্য ভাড়াটিয়ারা তাদের ফ্লাটে যান। গিয়ে দেখেন, দরজা বন্ধ একটি কক্ষ থেকে ধোয়া বের হচ্ছে। আহত রাসেল আহমেদ দরজা খোলার চেষ্টা করছে। ভাড়াটিয়ারা ভেতরে প্রবেশ করতে চাইলে রাসেল আহমেদ বলেন, এটা আমাদের স্বামী-স্ত্রীর সমস্যা। আপনাদের আসতে হবে না। অবস্থা বিবেচনা করে ভাড়াটিয়ারা ভিতরে প্রবেশ করেন এবং দরজা খুলতে বাধ্য করেন। দরজা খুলে স্ত্রী বের হয়ে আসলে রাসেল মেয়েটিকে মারধর করার চেষ্টা করতে থাকে। এমন সময় স্ত্রীর ফোনে ৪ জন ব্যক্তি চাপাতি নিয়ে আসেন এবং রাসেলকে কুপিয়ে আহত করেন।

আহত রাসেলের ফুপাতো ভাই হারুন বলেন, রাসেলকে হাসপাতালে নিয়ে যাবার পূর্বে সে আমাকে জানিয়েছে, ওর চাচাই ওকে কুপিয়ে জখম করেছে। আর চাচীর বিষয়ে কিছু আমাকে জানায়নি।

এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের জের ধরে ঘটনাটি ঘটেছে। আমরা ঘটনাস্থলে আসার আগেই ঘাতকরা পালিয়ে যায়। অন্যদিকে রাসেলের কথিত স্ত্রীকে পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে।’

Previous Post

রূপগঞ্জে স্ত্রী ও শিশুকন্যা হত্যার আসামী প্রেপ্তার

Next Post

নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই  : সারজিস

নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য