• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ত্বকী হত্যা : আসামিকে নিয়ে আজমেরীর টর্চার সেল পরিদর্শনে র‍্যাব

Wednesday, 18 September 2024, 6:10 pm
ত্বকী হত্যা : আসামিকে নিয়ে আজমেরীর টর্চার সেল পরিদর্শনে র‍্যাব
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

বিচারহীনতার প্রতীক হিসেবে পরিচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় এবার আসামীকে নিয়ে যেখানে কিডন্যাপ, হত্যা করা হয় এবং তার লাশ যে স্থানে পাওয়া যায়, প্রতিটি স্থান পরিদর্শন করেছে র‌্যাব।

এ সময় আজমেরী ওসমানের সহযোগী গ্রেপ্তারকৃত সাফায়েত হোসেন শিপন র‌্যাবের সাথে ছিলেন।

র‍্যাবের তদন্ত দল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রথমে যেখানে ত্বকীকে কিডন্যাপ করে যেখানে হত্যা করা হয় বলে দাবি করা হচ্ছে, কলেজ রোডে অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশের সেই ভবনে ও উইনার ফ্যাশন পরিদর্শন করে তারা।

র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার তানভীর মাহমুদ পাশা বিভিন্ন স্থান পরিদর্শন শেষে বলেন, আপনারা জানেন ২০১৩ সালের ত্বকী হত্যাকাণ্ডের শিকার হয় এবং দীর্ঘদিন যাবৎ এই মামলার তদন্তভার র‌্যাবের কাছে রয়েছে। তদন্তের শুরুতে বেশ কিছু অগ্রগতি ছিলো, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছি। কারণ হচ্ছে, র‌্যাব হেডকোয়াটার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখাও আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছে। এবং আমরা গাইডলাইন পাচ্ছি।

তানভীর মাহমুদ পাশা আরও বলেন, সম্প্রতি আমরা ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। তার জবানবন্দী এবং অন্যদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ত্বকীকে যেখানে কিডন্যাপ করা হয়, যেখানে হত্যা করা হয় এবং যেখানে তার লাশ পাওয়া যায়, প্রত্যেকটি জায়গায়ই আমরা পরিদর্শন করছি তদন্তের স্বার্থে। মামলার তদন্ত অফিসারসহ আমরা সকলেই এখানে এসেছি। আশা করছি একটি সুষ্ঠু রিপোর্ট আমরা দ্রুতই জমা দিতে পারবো।

এর আগে, গত ১০ দিনে এ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ইয়ার মাহমুদ পারভেজ, সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত সকলেই নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী বলে র‌্যাব জানিয়েছে। তাদের মধ্যে জামশেদ শেখ আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক।

 

শুরুতে থানা পুলিশ মামলাটির তদন্ত করলেও পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তভার হস্তান্তর করা হয় র‌্যাব-১১ কে। পরে র‌্যাবের তদন্তে ত্বকী হত্যায় নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান এবং তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।

ত্বকী হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) প্রয়াত নাসিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাতীয় পার্টি সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যার আসামিরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকালে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী। ঘটনার দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

Previous Post

ফতুল্লার সেই দুর্ধর্ষ সন্ত্রাসী শরীফ ভোল পাল্টে বিএনপির লেবাসে

Next Post

আবারো গোলাম দস্তগীর গাজী ৫ দিনের রিমান্ডে

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
আবারো গোলাম দস্তগীর গাজী ৫ দিনের রিমান্ডে

আবারো গোলাম দস্তগীর গাজী ৫ দিনের রিমান্ডে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য