• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে ১ জানুয়ারী থেকে

Thursday, 26 September 2024, 12:22 am
আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে ১ জানুয়ারী থেকে
2
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৫ শুরু হবে আগামী ১ জানুয়ারি।

এবারও রাজধানীর পাশে রূপগঞ্জের পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই মেলা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানে এ বছর মেলা প্রাঙ্গণে তৈরি করা হবে মুগ্ধ কর্নারের ন্যায় স্থাপনা এবং প্রদর্শিত হবে বিভিন্ন স্থিরচিত্র। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথ উদ্যোগে এ মেলা আয়োজন করে থাকে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ইপিবি কার্যালয়ে অনুষ্ঠিত ডিআইটিএফ ২০২৫–এর স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য মেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিন। এতে বাণিজ্য মেলা–সংক্রান্ত কার্যপত্র উপস্থাপন করেন ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

বাণিজ্য মেলার বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক নীতিনির্ধারণ, বিভিন্ন উপকমিটি গঠন, বিভিন্ন ধরনের স্টল, প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও মেলার প্রবেশ টিকিটসহ অন্যান্য ইজারা কাজের ফ্লোর মূল্য নির্ধারণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

ইপিবি জানিয়েছে, মেলার সার্বিক নিরাপত্তা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‍্যাবের সদস্য থাকবেন। মেলা পরিচালনার জন্য মেলা সচিবালয়ের পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা কমিটিসহ ১১টি কমিটি কাজ করবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা বলেন, মেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বাণিজ্যিক স্টলের পাশাপাশি নারী, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ক্ষুদ্র জাতিগোষ্ঠী, কুটিরশিল্প, তাঁতশিল্প, বস্ত্রশিল্প ও হস্তশিল্পের জন্য কিছুসংখ্যক স্টল সংরক্ষিত থাকবে। এ ছাড়া বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, জনকল্যাণমূলক সমিতি, মহিলা উদ্যোক্তা ও সমিতির জন্য সংরক্ষিত স্টল থাকবে।

মেলায় সম্ভাবনাময় খাত বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজন করা হবে। রপ্তানি নীতিতে ঘোষিত সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও বিশেষ উন্নয়নমূলক খাতের জন্য থাকবে পৃথক প্রদর্শনীর ব্যবস্থা। পণ্যের প্রসার ও বিপণনের জন্য মেলায় থাকবে উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করতে থাকবে স্বতন্ত্র সোর্সিং কর্নার।

তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী উদ্যোগ উৎসাহিত করতে মেলায় থাকবে বিভিন্ন আয়োজন। এ ছাড়া বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে নির্মাণ করা হবে প্রযুক্তি কর্নার, শিশুদের জন্য প্রযুক্তিভিত্তিক দুটি শিশু পার্ক ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য সিটিং কর্নার থাকবে।

ক্রেতা-দর্শনার্থীদের ব্যাংকিং সুবিধা দিতে মেলায় থাকবে পর্যাপ্তসংখ্যক ব্যাংক বুথ। মা ও শিশুদের কথা বিবেচনা করে মেলায় স্থাপন করা হবে দুটি মা ও শিশুকেন্দ্র; থাকবে মসজিদ, নিউট্রিশন অ্যান্ড অটিজম সেবা ও দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক ও শোভন চেয়ার প্রভৃতি।

আসছে মেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ইপিবি। এ ছাড়া মেলায় খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিদিন ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবেন।

মেলায় আগত ব্যক্তিদের গাড়ি রাখার জন্য পার্কিংয়ের পর্যাপ্ত সুবিধা রাখা হবে বলে জানিয়েছে ইপিবি। সংস্থাটি জানায়, প্রায় পাঁচ শতাধিক গাড়ি পার্কিং সুবিধাসহ দ্বিতল কার পার্কিং ভবন আছে সেখানে। এ ছাড়া এক্সিবিশন হলের বাইরে ছয় একর জায়গায় বড় পার্কিং ব্যবস্থা থাকবে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাস চলাচল করবে। মেলা চলাকালীন এ বাস সেবা চালু থাকবে।

উল্লেখ্য, দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে।

Previous Post

প্রবাসীর গাড়িতে ডাকাতি, গ্রীন কার্ডও লুট

Next Post

এবার গাজী - শামীমসহ নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে ২ মামলা

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
এবার গাজী – শামীমসহ নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে ২ মামলা

এবার গাজী - শামীমসহ নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে ২ মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য