• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পরিবেশ অধিদপ্তরের দূর্ণীতি চরমে : মাঠ দখল করে ডাইং ! জনস্বাস্থ্য হুমকিতে

Monday, 7 October 2024, 8:46 pm
পরিবেশ অধিদপ্তরের দূর্ণীতি চরমে : মাঠ দখল করে ডাইং ! জনস্বাস্থ্য হুমকিতে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে ছাড়াও নারায়ণগঞ্জের প্রায় প্রতিটি এলাকায় এভাবেই গড়ে উঠেছে অসংখ্য ডাইং কারখানাসহ মারাত্মক ঝুঁকিপূর্ণ মিল ফ্যাক্টরী ।

ডাইং কারখানা ও মিল ফ্যাক্টরীর কর্তৃপক্ষ স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজের পাশাপাশি জেলা পরিবেশ অধিদপ্তরের প্রায় সকল অসাধৃু কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত মাসোয়ারা দিয়ে পরিবেশ ধ্বংসের নেশায় মত্ত হয়ে উঠেছে। এমন অভিযোগ উত্থাপিত হলেও অসাধু কসকল কর্মকর্তা কর্মচারীরা যেন একেকজন পরহেজগার হিসেবে নিজেদের জাহির করতে চেষ্টা চালান। অথচ পরিবেশ ধ্বংস করতে কি পরিমাণ দূর্ণীতিতে নিমজ্জিত হয়েছে পরিবেশ অধিদপ্তরের পিয়ন থেকে শুরু করে উপ পরিচালক পর্যন্ত । দূর্ণীতিবাজদের সাথে অত্যান্ত ঘনিষ্ট না হলে বোঝাই যাবে না এই সামান্য চাকরীজীবীরা কি পরিমাণ অর্থ সম্পদের মালিক । একেক জন যেন আঙ্গল ফুলে কলাগাছ ।

কতটা দূর্ণীতিতে নিমজ্জিত হলে সরকারী জমিতে খেলার মাঠকে রূপান্তর করা হয়েছে ডাইং কারখানা,যা উঠে এসেছে গণমাধ্যমে। এরপরেও নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের চোখে ই পরে নাই এমন অপরাধ।

রূপগঞ্জে সরকারি জমির একটি খেলার মাঠ দখল করে ড্রাইং কারখানা গড়ে তুলেছে প্রভাবশালী একটি চক্র। ওই কারখানার কেমিক্যালযুক্ত পানি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিসিক জামদানি পল্লীসহ আশপাশের এলাকায়। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সেই এলাকার মানুষ। উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া বিসিক জামদানি পল্লীর পাশের একটি খেলার মাঠ দখলের অভিযোগ ওঠেছে।

স্থানীয় আলী আকবর মিয়া বলেন, ‘বিসিক জামদানি পল্লীর পূর্বপাশে পানি উন্নয়ন বোর্ডের ২৫টি আলাদা দাগে ৩.৬৭ একর সম্পত্তি রয়েছে। ১৯৯৬ সালে আমার বাবা আলাউদ্দিন পানি উন্নয়ন বোর্ড নরসিংদীর অধীন থেকে পাঁচ বছরের জন্য ওই জমি রূপগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে লিখিত অনুমতি নিয়ে লিজ নেয়। পরে সেখানে সমবায় ভিত্তিতে মাছের খামার গড়ে তোলেন। যেখানে স্থানীয় শতাধিক পরিবারের কর্মসংস্থান ছিল। ২০১১ সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে তিন বার লিজ নবায়ন করে মাছের খামার অব্যাহত রাখেন। ২০১১ সালে লিজ নবায়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করলে নানা টালবাহানা শুরু করে পানি উন্নয়ন বোর্ড। পরে বাধ্য হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। রূপগঞ্জের সাবেক এমপি ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর আশ্বাসে তিনি মামলা ওঠিয়ে নেন। পরে ওই জলাধার ভরাট করে একটি খেলার মাঠ গড়ে তোলা হয়। গত বছর বাবা মারা গেলে সাবেক এমপির সহায়তায় মাঠ দখল করে সেখানে ইউনিফিল টু ফ্রেবিক্স লিমিটেড নামে একটি ড্রাইং নিটিং ও ফিনিসিং কারখানা গড়ে তোলা হয়।’

আলী আকবর আরও বলেন, ‘ওই কারখানার কেমিক্যাল মিশ্রিত পানিও ছড়িয়ে দেওয়া হচ্ছে লোকালয়ে। যে কারণে সে এলাকার মানুষ পড়েছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে।’

রূপগঞ্জে সরকারি জমির একটি খেলার মাঠ দখল করে কারখানা তৈরি।

ডাইং কারখানার বিষাক্ত বর্জ্য আশপাশে ছড়িয়ে স্থানীয় বাসিন্দাদের নানার ধরনের রোগবালাই দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন রূপসি কাজীপাড়া এলাকার জাকির হোসেন রিপন। তিনি বলেন, ‘কোনো প্রকার ইটিবি ছাড়াই কারখানা কর্তৃপক্ষ সরাসরি বর্জ্য ফেলছে। এতে করে অনেকেই নানান রোগে আক্রান্ত হচ্ছে। দ্রুত এর প্রতিকার চাচ্ছি।’

খাদুন এলাকার নুর আলম বলেন, ‘এই জায়গাটিতে খেলার মাঠ থাকায় আমরা খেলাধুলা করতে পারতাম। বর্তমানে দখল হয়ে যাওয়ায় এখন আর খেলাধুলা করতে পারছিনা। জায়গাটি দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী স্বপন মিয়া বলেন, ‘জায়গাটি যখন খালি ছিল তখন এলাকার পরিবেশ সুন্দর ছিল। বর্তমানে ডাইং কারখানার বর্জ্য ছড়িয়ে পড়ায় পরিবেশ হুমকির মুখে পড়েছে।’

এ ব্যাপারে তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল চৌধুরী বলেন, ‘এলাকাবাসীর পক্ষে জলাধার ভরাট ও সরকারি সম্পত্তিতে কারখানা স্থাপনে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয় কিন্তু কোনো প্রতিকার পাইনি। গত ২৮ সেপ্টেম্বর আলী আকবর বাদী হয়ে দুদক বরাবর আবেদন করেছেন।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিফিল টু ফ্রেবিক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জামান। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান শতভাগ রপ্তানিমুখী। প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে আলী আকবর চক্রান্ত করছে। আমার জমি পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নেওয়া। কোনো অনিয়ম হয়ে থাকলে সেটা পানি উন্নয়ন বোর্ড দেখবে। আলী আকবর অভিযোগ করার কে?’

কেমিক্যাল মিশ্রিত পানি লোকালয়ে প্রবেশের ব্যাপারে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠান গ্রিন আর্থ, জনস্বাস্থ্য ক্ষতির কোনো সম্ভাবনা নেই।’

অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের নরসিংদী অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবির জানান, তিনি দুদক থেকে এ ব্যাপারে একটি নোটিস পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানকে তাদের জমি লিজ দেওয়া হয়নি এবং পানি উন্নয়ন বোর্ডের জমিতে স্থাপনা নির্মাণেরও কোন বিধান নেই। এই ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

আসামী গ্রেপ্তার ও ছেড়ে দেয়ায় কামরুলের বিরুদ্ধে বিতর্ক তুঙ্গে !

Next Post

খালাতো বোনকে বিয়ে করতে না পেরে বন্ধুকে নিয়ে শিশু ভাগ্নি অপহরণ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
খালাতো বোনকে বিয়ে করতে না পেরে বন্ধুকে নিয়ে শিশু ভাগ্নি অপহরণ

খালাতো বোনকে বিয়ে করতে না পেরে বন্ধুকে নিয়ে শিশু ভাগ্নি অপহরণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য