• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কারাগারের প্রিজন সেলে জাকির খানের ভিডিও চিত্র ভাইরাল !

Thursday, 7 November 2024, 12:53 pm
কারাগারের প্রিজন সেলে জাকির খানের ভিডিও চিত্র ভাইরাল !

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

51
SHARES
166
VIEWS
Share on FacebookShare on Twitter
কারাগারে অসংখ্য মামলায় বন্দি নারায়ণগঞ্জের সন্ত্রাসী জাকির খান হাসপাতালের কেবিনে বসে অনুসারীদের সঙ্গে নিয়ে খোশগল্প করছেন একন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাম্যমে।দৈনিক কলের কণ্ঠ তাদের প্রতিবেদনে প্রকাশ করে, জাকির খান শুধু দেখা নয়, তাকে সেখানে বসে ভিডিও কলে বিভিন্নজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন তার অনুসারীরা।

পিজি হাসপাতালের কারা প্রিজন বন্দী জাকির খান

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে জাকির খানের অনুসারী সোহেল রানা মিল্কী লেখেন, আজকে নারায়ণগঞ্জের সিংহ পুরুষ, তরুণ প্রজন্মের অহংকার, ৯০ সালের সুপারস্টার নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জাকির খান ভাইয়ের সঙ্গে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তিন ভাই দেখা করলাম। জাকির ভাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অসুস্থতার কারণে সেপ্টেম্বরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। তবে তখন থেকেই বাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ ছিল, কারাগার থেকেই অনুসারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন জাকির খান। কিন্তু এত দিন এটার দালিলিক প্রমাণ ছিল না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় করা মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ছবিগুলোতে দেখা যায়, জাকির তার অনুসারীদের সঙ্গে কোনো বাধা ছাড়াই আড্ডা দিচ্ছেন এবং এক নেতার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন।

ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলার বাদী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, যদি সাব্বির হত্যার বিচার না হয় তাহলে এই দেশে সাধারণ মানুষ আর বিচার চাইবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইবে না। সন্ত্রাসীদের সঙ্গে সবাই আপস করে চলতে চায় নিজেদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু এতে টিকে থাকতে পারবে না। নিজেকে নিরাপদ রাখার জন্য সবাই সন্ত্রাসীদের পক্ষে কথা বলে। সত্য কথা বলতে চাই না। দেশ থেকে সত্য কথা উঠে গেছে। সাব্বির হত্যার বিচার না হলে সন্ত্রাসীদেরই পুনর্বাসন করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, জাকিরকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নয়, তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়েছে। এ বিষয়ে ঢাকার কারাগার কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবে।

জাকির খানের এমন ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, ‌‘আমি এখানে যোগদানের পর থেকে তিন মাসে তাকে কারাগারে পাইনি। তিনি দীর্ঘদিন ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা একাধিকবার তাকে কারাগারে ফেরত পাঠানোর জন্য চিঠি দিয়েছি। ওই চিঠির উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষও দুটি চিঠি পাঠিয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে, জাকিরের হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে সমস্যা রয়েছে। সে জন্য তার চিকিৎসা সম্পন্ন হতে আরো সময় প্রয়োজন।’

হাসপাতালে অনুগামীদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠার বিষয়ে সুরাইয়া আক্তার আরো বলেন, ‘তাকে বিভিন্ন স্থানে পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হচ্ছে। হয়তো সেখানে অনুগামীদের সঙ্গে দেখা হতে পারে। তবে বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমরা খোঁজ খবর নেব।’

এমন ঘটনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির জানায়, তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। দেওভোগ এলাকার সন্ত্রাসী দয়াল মাসুদকে হত্যা করে শহরে ত্রাস সৃষ্টি করেন। ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। এর পর থেকেই গ্রেপ্তার এড়াতে জাকির দেশের বাইরে অবস্থান করছিলেন। তারও আগে ১৯৯৪ সালে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ওই মামলায় তার ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সেই সাজা কমে আট বছর হলেও গ্রেপ্তার এড়াতে তিনি দেশে-বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি থাইল্যান্ডে ছিলেন। পরে ভারত হয়ে বাংলাদেশে আসেন।

নারায়ণগঞ্জের বিভিন্ন সূত্র জানায়, ১৯৯৫-৯৬ সালে জাকির জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সঙ্গে রাজনীতি করতেন। নাসিম ওসমানের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দিলে জাকির বিএনপিতে যোগ দেন। ২০০৪ সালে বিএনপি র‌্যাব গঠন করলে জাকির দেশ ছেড়ে পালান।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর জাকিরকে গ্রেপ্তার করার পর র‍্যাব জানায়, এর আগে জাকির খান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। নারায়ণগঞ্জের একসময়ের শীর্ষ সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে চারটি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময় কারাগারেও ছিলেন তিনি। কিন্তু কারাগার থেকে মুক্তির পর তিনি আবার দুর্ধর্ষ হয়ে ওঠেন।

Previous Post

গোলাম দস্তগীর গাজী ফের দুই দিনের রিমান্ডে

Next Post

'গায়েবি মামলায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে'- গিয়াসউদ্দিন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
‘গায়েবি মামলায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে’- গিয়াসউদ্দিন

'গায়েবি মামলায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে'- গিয়াসউদ্দিন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য