• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গ্রেফতারের পর টেবিলের নিচে পালালো শামীম ! শামীমকে সকলের অস্বীকার

নারায়ণগঞ্জের নেতাদের পাশাপাশি হাজার কোটি টাকার টেন্ডারবাজীর নিয়ন্ত্রণ করতো এই জিকে শামীম

Friday, 20 September 2019, 7:14 pm
গ্রেফতারের পর টেবিলের নিচে পালালো শামীম ! শামীমকে সকলের অস্বীকার
99
SHARES
318
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের হাজার হাজার কোটি টাকার টেন্ডারবাজিতেও আধিপত্য বিস্তার করতো জেলার কয়েকজন নেতাসহ র‌্যাবের হাতে আটক যুবলীগ নেতা পরিচয় দানকারী শামীম ওরফে জি কে শামীম । যদিও জি কে শামীম আটক হওয়ার পর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর জানান,‘জি কে শামিম যুবলীগের কেউ নন। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জানতে পেরেছি শামীম নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি।’এ ছাড়াও কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচয় দেয়া হলেও কোনো সংগঠনই তাকে নিজেদের নেতা বলে স্বীকার করেনি

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুর ২টার দিকে নিকেতনে শামীমের ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালিয়ে ৬ দেহরক্ষীসহ তাকে আটক করা হয়।

দেহরক্ষীদের মধ্যে প্রধান দেহরক্ষী শহীদুল মুরাদ কামাল ও জাহিদের পরিচয় পাওয়া গেছে। নিকেতন ৪ নম্বর রোডের ১১৪ নম্বর ভবনে জিকেবি কোম্পানি প্রাইভেট লিমিটেড শামীমের বাণিজ্যিক কার্যালয়। জি কে শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

দুপুর ২টার দিকে ওই বাসায় ঢুকে প্রথমেই দেখা যায় বিশাল গ্যারেজ। গ্যারেজের পাশে কাঁচ দিয়ে ঘেরা একটি অফিস কক্ষ, এখানে কর্মচারী ও কর্মকর্তারা বসেন। ওই ঘরের পাশে দুটি দামি মোটরসাইকেল রাখা রয়েছে। কক্ষের পাশে দুই পাল্লার একটি কাঠের দরজা। দরজার দামি কাঠের চৌকাঠ চোখে পড়ার মতো।

দরজা দিয়ে ঢুকতেই ভেতরে তিন তলায় যাওয়ার সিঁড়ি। মার্বেল টাইলসের সিঁড়িটিতে রয়েছে নকশা করা কাঠের রেলিং। চারতলা পর্যন্ত উঠে গেছে সিঁড়িটি। পুরো বাসাটি শীতাতপ নিয়ন্ত্রিত। তৃতীয় তলায় শামীমের বসার কক্ষ। প্রায় ৩০ ফুট লম্বা ও ২০ চওড়া কক্ষটি। পুরো কক্ষটিতে দামি বাতি, কাঠ দিয়ে সাজানো। বড় আকারের দুটি টিভি রয়েছে ঘরে। তিন সেট সোফা ও একটি বড় টেবিল রয়েছে। ওই টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে টাকার বান্ডিল, মদের বেশ কয়েকটি বোতল ও অস্ত্র। এগুলো ওই কক্ষ থেকে পাওয়া গেছে। ওই কক্ষের পাশেই আছে শামীমের ব্যক্তিগত কক্ষ।

তার কাছ থেকে নগদ দেড় কোটি টাকা এবং প্রায় ২০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রেটের (এফডিআর) কাগজপত্র পায় র‍্যাব। এরপর সাংবাদিকদের ওই নগদ টাকার বান্ডিল দেখার সুযোগ দেয়া হয়।

অফিসে সাংবাদিক ও র‌্যাকে ঢুকতে দেখে হতভম্ব হয়ে যান শামীম।র‌্যাব অভিযান পরিচালনার সময় ছবি তুলেন সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ক্যাসিনো শামীম বলেন, আমার একটা সম্মান আছে। আল্লাহর ওয়াস্তে ছবি তুইলেন না, আমাকে বেইজ্জতি কইরেন না। এখানে যা হচ্ছে, আপনারা দেখছেন। কিন্তু আমাকেও আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে।

তিনি বলেন, ‘প্লিজ ছবি তুলবেন না।’

শামীম ছবি তুলতে নিষেধ করলে র‍্যাবের এক কর্মকর্তা বলেন, অভিযানের স্বচ্ছতার জন্য মিডিয়া আমাদের সহযোগিতা করছে। আপনিও আমাদের সহযোগিতা করুন।

অভিযানের পুরো সময়টুকু নিজেকে ক্যামেরা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেন শামীম। কখনও দাঁড়িয়ে, চেয়ারে বসে, হাত দিয়ে মুখ ঢাকছিলেন তিনি। আবার এটা-ওটা খোঁজার জন্য দীর্ঘক্ষণ টেবিলের নিচে মাথা ঢুকিয়েও রাখেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম থাকেন বনানীর ডিওএইচএসে। আর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনটি তিনি তার জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের অফিস হিসেবে ব্যবহার করেন।

তিনি নারায়ণগঞ্জের অনেকে নেতার সাথে অর্থনৈতিক লাভের কারণে সখ্যতা রেখে টেন্ডার নিয়ন্ত্রণ করতো বলেও জোড় অভিযোগ উঠেছে । নারায়ণগঞ্জের কয়েকজন ঠিকাদার ও এক নেতার টোকেন ছাড়া গণপূর্ত তেকে কোন কাজ করার সাহস করতো না কোন ঠিকাদার । লিয়াজো ও নেতাদের কাছে অগ্রিম কাজের ১০ থেকে ১৫ শতাংশ হারে চাঁদা না দিয়ে কোজ করার ক্ষমতা ছিলো না কারোর ই । শহরের নিতাইগঞ্জের এক ঠিকাদার নারায়ণগঞ্জের একজন সংসদ সদস্যের নাম ব্যবহার করে জিকে শামীমের মাধ্যমে ঠিকাদারীর নিয়ন্ত্রণ করতো।

নাম প্রকাশ না করার অনুরোধ করে নারায়ণগঞ্জের কয়েকজন ঠিকাদার আলোচনাকালে বলেন, নারায়ণগঞ্জে যে কোন ঠিকাদার কাজের জন্য সিডিউল ক্রয় করতে গেলেই কয়েকজন নেতা তাতে বাধা দেয় । এরপর একজন সংসদ সদস্যের নাম ব্যবহার করে, তাতেও যদি কাজ না হয় সে ক্ষেত্রে জিকে শামীমকে ব্যবহার করে স্বার্থ হাসিল করে নিচ্ছে নারায়ণগঞ্জের স্বার্থান্বেষী মহলটি ।

Previous Post

গণপূর্তের ডন জিকে শামীম গ্রেফতারে স্বস্তি ॥ অনেকে আংতকে

Next Post

টক অব দ্যা কান্ট্রি গডফাদারের গডফাদার কে এই শামীম ?

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
টক অব দ্যা কান্ট্রি গডফাদারের গডফাদার কে এই শামীম ?

টক অব দ্যা কান্ট্রি গডফাদারের গডফাদার কে এই শামীম ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য