• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই ষাটোর্ধ মাতালের ভবিষ্যৎ বাণী সত্যি হলো : সোলাইমান জয়ী

Sunday, 22 December 2024, 12:03 am
সেই ষাটোর্ধ মাতালের ভবিষ্যৎ বাণী সত্যি হলো : সোলাইমান জয়ী
78
SHARES
250
VIEWS
Share on FacebookShare on Twitter

নগরীতে ব্যাপক জল্পনা কল্পনার পর নির্বাচন শেষে গণনায় শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম সোলাইমান।

ফলাফল প্রকাশের পর না.গঞ্জ ক্লাবের নির্বাচন : ভোটারদের মদ দিয়ে আপ্যায়ন ! শীর্ষক সংবাদের সত্যতা মিলেছে বলে মন্তব্য করেছেন অনেকেই।

এম সোলাইমান ৯১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন ৬৭১ ভোট।

সভাপতি হিসেবে এম সোলাইমান ছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে ৯৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু। বাবুর প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন ৬৪২ ভোট।

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ক্লাবের এই নির্বাচনে ২২৬০ জন ভোটার অংশগ্রহণ করেন। পুরুষ ১৫১২ ও নারী ৭৪৮ জন ভোটার ভোট প্রদান করেন।

নারায়ণগঞ্জ ক্লাবের এই নির্বাচনে মো. সাইদুল্লাহ হৃদয় ৭৩৮ ভোট পেয়ে  সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। হৃদয় পেয়েছেন ৭৩৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাজা এবাদুল হক টিপু পেয়েছেন ৩২১ ভোট, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা পেয়েছেন ৫১৩ ভোট।

আর পরিচালক হিসেবে জয়ী হয়েছেন দিলারা মাসুদ ময়না, হারুন অর রশিদ, মো. জাহিদ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব, কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা, সেলিম রেজা শ্রীজয়, মো. তাজিউদ্দিন আহমেদ।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর অনেকেই বলেছেন, “না.গঞ্জ ক্লাবের নির্বাচন : ভোটারদের মদ দিয়ে আপ্যায়ন ! শীর্ষক সংবাদ টি ই সত্যি হলো

পাঠকদের অনুরোধ সেই সংবাদ টি হুবহু তুলে ধরা হলো  :

না.গঞ্জ ক্লাবের নির্বাচন : ভোটারদের মদ দিয়ে আপ্যায়ন !

কাটায় কাটায় ১১ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৩৯ মিনিট । শহরের বঙ্গবন্ধু সড়কের ঠিক নারায়ণগঞ্জ ক্লাবের মূল ফটকের সর্বোচ্চ ১০ গজ দক্ষিনে দিকে অর্থাৎ ক্লাব মার্কেটের সামনে একজন ষাটোর্ধ্ব বৃদ্ধ হেটে হেটে যাচ্ছেন। ‍কিন্তু হাটতে গিয়ে তিনি বারবার হোচট খাচ্ছেন। এমন দৃশ্য দেখে সামনে এগিয়ে তার সম্যস্যা জিজ্ঞেস করতেই ষাটোর্ধ্ব স্যুট কোট পরিহিত এই বৃদ্ধ প্রতিবেদককে চিনতে পেরে ভাই বলে সম্বোধন করে বলেন, “আমি ভাই একটু বেশী খেয়ে ফেলেছি । কোন গাড়ীও পাচ্ছি না। আমাকে একটু বাড়ি পৌছে দিবে ?“
ষাটোর্ধ্ব স্যুট কোট পরিহিত এই বৃদ্ধের এমন অনুরোধে তাকে গাড়িতে তুলে তার বাড়ির পথে রওয়ানা হওয়ার সময় থেকে বারবার বলতে থাকেন, “ভাই আমি তোমাকে খুব ভালো করে চিনি। প্লিজ বিষয়টি ভিন্ন ভাবে নিও না । আমি প্রতিদিন খাই না। আজকে সোলায়মান সাহেব আর মাহমুদ খুব করে ধরেছে, তাই খেয়েছি একটু বেশীই । বিদেশী ছিলো তো।”
আবার তিনি বলছেন, “ভাই কিছু মনে কইরো না, আজকের হোস্ট ছিলেন সোলায়মান ভাই। আর এরেঞ্জার ছিলেন মাহমুদ। কথা হইলো সব কিছুতেই এখনো ওই ওসমান পরিবার। সোলায়মান ভাইকে দুবাই থেইক্কা পুরা সাপোর্ট দিতেছে শামীম ওসমান ও টিটু । আর সেলিম ওসমান তো প্রতিনিয়তঃই ভোটারদেরকে হিসেব করে ফোন দিতেছে সোলায়মান ভাইকে পাশ করানোর জন্য। একই সাথে সোলায়মান ভাইয়ের নিজের যেমন অর্থ বিত্ত কম নাই তেমনই তার বিয়াই ক্যাসিনো দেলু নেপথ্যে থেইক্কা সকল কলকাঠি নাড়তেছে মাহমুদের মাধ্যমে। বিশাল এই মদের আয়োজনও করেছে সেই ওসমান পরিবারের ঘনিষ্ট মদ ব্যবসায়ী আমলাপাাড়ার সুজিত সাহা। সুজিতের বিরুদ্ধে নাকি মামলা হইছে, আশ্চর্য না ! সেই সুজিত ই ক্লাবের মদের ব্যবসা চালাইতাতে ওর ভাই মন্টুরে দিয়া। আর ক্যাসিনো দেলু তো আছেই। যেই দেলু ফ্যাসিষ্ট সরকারের মেয়র সাইদ খোকন কে ব্যবহার করছে আবার পল্টি দিয়ে মেয়র তাপস কে ব্যবহার করে ক্যাসিনোর ব্যবসা করে হাজার কোটি টাকার মালিক। সেই দেলোয়ার হোসেন গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকা ও দক্ষিণ সিটির নগর ভবনে তার পরিচিতি ‘মার্কেট খেকো দেলু’ নামে চিনলেও তার বাড়ি এই নারায়ণগঞ্জেই।”
নিশ্চিত সভাপতির পদে জয়ী হবেন এমন খুশিতে সোলায়মান ভাই আর মাহমুদ কোটি কোটি টাকা ব্যয় করতেছেন নির্বাচনের জন্য। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশাল খাবারের আয়োজন ছাড়াও মদ দিয়ে ভোটারদের আপ্যায়ন করেছেন সোলায়মান ভাই। আর বিএনপির যারা আছে তাদের অনেকেই ওই ওসমান পরিবারের কথায় এখনো উঠে আর বসে। এর কারণ কি জানো ভাই, কারণ হইলো, টিটু যে ক্লাবের শত শত কোটি টাকা লুটপাট করছে তার হিসাব যেন কেউ জানতে না পারে। আমি মদ খাইছি বইল্লা আবার মনে কইরো না আমি মাতাল হইয়্যা গেছি ।”
এ সময় গাড়ি থামিয়ে দোকান থেকে দিয়াশলাই কিনে সিগারেট ধরিয়ে ফের গাড়ি চালাতে বলে ফের বলতে থাকেন, “ছোট ভাই, তুমি তো ছোট ভাই, আমারে ক্ষমা কইরো মদ খাইছি বলে। আমি তোমারে চিনি । আমার সম্মান যেন ক্ষুন্ন না হয় সে দিকে খেয়াল রাইখো প্লিজ।“
ষাটোর্ধ্ব এই বৃদ্ধকে তার বাড়ির গেইটের সামনে নামিয়ে দিলে তিনি আবার বলেন, “ছোট ভাই সি ইউ এগেইন। মেনি মেনি থ্যাংকস।”

নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায়, আগামী ২১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে সভাপতি প্রার্থী হিসেবে এম সোলায়মান ভোটের লড়াইয়ে রয়েছেন। যদিও তিনি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তাছাড়া এর আগেও তিনি সভাপতি হিসেবে ছিলেন। অপরদিকে তার বিপক্ষে সভাপতি পদে ১ নং ব্যালট নাম্বার নিয়ে লড়াইয়ে নেমেছেন জুলফিকার রি-রোলিং মিলস লিমিটেড এর চেয়ারম্যান মো. মাহববুর রশিদ জুয়েল। তিনি বর্তমানে বাংলাদেশ স্টীল রি রোলিং মিলস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ সভাপতি পদে প্রার্থী হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মারুফ বাবু ও ইকবাল হাবিব। সহ সভাপতি পদে রয়েছেন আমিরুজ্জামান, সাইদুল্ল হৃদয়, খাজা এবাদুল হক প্রার্থী রয়েছেন। এছাড়া সদস্য পদে ৯জন প্রার্থী রয়েছে।

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আনিসুল ইসলাম সানি, সদস্য হলেন, সাউফুল আলম, কুতুব উদ্দিন আহমেদ, এড.রকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু।

Previous Post

আজ বাতাস অত্যন্ত বিপজ্জনক ! নতুন নাটক মঞ্চায়নের প্রস্তুতি

Next Post

মাতাল অবস্থায় গাড়িচাপায় বুয়েট ছাত্র হ*ত্যা : তিনজন রিমান্ডে

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
মাতাল অবস্থায় গাড়িচাপায় বুয়েট ছাত্র হ*ত্যা : তিনজন রিমান্ডে

মাতাল অবস্থায় গাড়িচাপায় বুয়েট ছাত্র হ*ত্যা : তিনজন রিমান্ডে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য