• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শরীরে ২৫০টি গুলি, যন্ত্রণায় কাতরাচ্ছে মাইনুদ্দিন

Friday, 17 January 2025, 7:37 pm
শরীরে ২৫০টি গুলি, যন্ত্রণায় কাতরাচ্ছে মাইনুদ্দিন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

মাথা থেকে কোমর পর্যন্ত গুলির আঘাতের চিহ্ন। শরীরের বিভিন্ন অংশে বিদ্ধ হয়ে আছে ২৫০টি গুলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছররা গুলি চোখে ও মাথায় নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. মাইনুদ্দিন (৪৫)। চিকিৎসকেরা তার শরীর থেকে ২০টি গুলি বের করেছেন। দু’দুবার অস্ত্রোপচার হয়েছে শরীরে। এখনও অসহনীয় ব্যথায় ছটফট করছেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠার জন্য মাইনুদ্দিনের উন্নত চিকিৎসার প্রয়োজন। নয়তো হারাতে পারেন তার দৃষ্টিশক্তি। এদিকে আছেন অর্থকষ্টে। অসুস্থ হওয়ায় চাকরি হারিয়েছেন। এখন জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু এ উদ্যোগ নেয়ার আর্থিক সামর্থ্য তার পরিবারের নেই।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসিন্দা মাইনুদ্দিন তার বৃদ্ধ বাবা রুহুল আমিন (৮০) ও মা ফিরোজা বেগমকে (৭০) নিয়ে বসবাস করেন। দুই বোন বিবাহিত। কয়েক বছর আগে স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে মা-বাবাকে নিয়েই তার সংসার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’র প্রতিবেদকের সাথে নিজের জীবনের সেই ভয়াল দিনটি স্মরণ করে মাইনুদ্দিন বলেন, ‘আমি আমার বাবা-মায়ের একমাত্র ছেলে। তাদের দেখাশোনার দায়িত্ব আমার। তবুও সেদিন ঘরে থাকতে পারিনি। গত ৫ আগস্টের দিন সকালে, আমি বাবা-মার চোখের দিকে তাকিয়ে বিদায় নিয়ে বাসা থেকে বের হই। সাথে ছিল আমার বন্ধু হিজবুল্লাহ। মৌচাকের কাছাকাছি এসে একটা মিছিলের সাথে একত্রিত হই। সেখানে প্রায় হাজার মানুষ। কিন্তু একবারের জন্যও মনে হয়নি আমি এদের চিনি না। মনে হয়েছে, ভাই ভাই আমরা, প্রত্যেকটি মানুষকে চিনি। শনির আখরার ঢালে যাওয়ার পর যা দেখি তাতে শরীরের রক্ত গরম হয়ে গিয়েছিল। একের পর এক রক্তাক্ত লাশ নিয়ে মানুষ হাসপাতালে যাচ্ছে। যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে যাওয়ার পর, পুলিশ আমাদের মিছিল আটকে দেয়। এরমধ্যে একজন পুলিশ হ্যান্ড মাইকে আমাদেরকে ডাকে, বুঝলাম কথা বলার জন্য ডাকতেছে। ভয়ে কেউ যাওয়ার আগ্রহ দেখাচ্ছিল না। ভাবলাম কি বলবে শুনি, না গেলে যদি গুলি শুরু করে, তাহলে সবাই মারা যাবো। আমার ভাইগুলোর কথা ভেবে পুলিশদের দিকে হাঁটা শুরু করি। আমাকে দেখে সাদা টিশার্ট পরা একটা স্কুল পড়ুয়া ছেলে আমাকে বলে, ভাইয়া আমিও আপনার সাথে যাবো। বললাম, গেলে তো গুলি খেতে পারো। ছেলেটা বলল, ‘গুলি খাওয়ার জন্যই তো এসেছি।’ ও আমার পেছন পেছন আসে। ৮-১০ফিটের দূরত্বে যখন পৌঁছে যাই, তখন তাদের মধ্যে একজন বলে, গুলি কর। সত্যিই পুলিশ গুলি করে। গুলি করার সাথে সাথে  আমি ছিটকে রাস্তায় পড়ে যাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখি পুরো শরীরের গরম রক্তে শার্ট ভিজে গেছে। শ্বাসকষ্ট শুরু হয়। ওদেরকে তখন বলেছিলাম, ‘তোদের সাথে কথা বলতে এসেছিলাম। ধোঁকা দিয়ে গুলি করেছিস, তোদের পতন নিশ্চিত।’ এটা বলে পিছনে ফিরে যেতেই আরেকটা ধাক্কা খেলাম। ১০০ গজ দূরে সাদা টিশার্ট পরা ছেলেটা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওরে শটগানের গুলি করা হয়েছিল। আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার রক্তবমি শুরু হয়। আমি আর সেখানে পৌঁছাতে পারিনি। পরে কয়েকজন আমাকে ধরে ভ্যানে উঠিয়ে ইসলামি ব্যাংক হাসপাতালে নেয়। পরিস্থিতি গুরুতর হলে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত মাইনুদ্দিন বলেন, হাসপাতালে থাকা অবস্থায় একজন ডাক্তার বলল আপনার রক্ত দেওয়া সার্থক, ফ্যাসিবাদ ভাগছে। মুহূর্তেই সব ব্যথা ভুলে যাই, অদ্ভুত একটা স্বস্তি কাজ করে। এরমধ্যে আমার বাবা আমার গুলি লেগেছে শুনে হার্ট অ্যাটাক করেন। তিনি এখন সুস্থ আছেন। আমি আব্বার খেয়াল কি রাখব, তিনিই আমার খেয়াল রাখেন।

গুলশানের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন মাইনুদ্দিন। ৫ আগস্টের পর হারিয়েছেন তার চাকরি। বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘চাকরির দায়িত্বের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও শুরু থেকে আন্দোলনে যেতে পারিনি। কিন্তু ৪ আগস্ট আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না। অফিস থেকে দুপুরের খাবারের আগে ছুটি চাইলাম। প্রথমে তারা ছুটি দিতে চায়নি। পরে অফিস থেকে বের হয়ে যাচ্ছি বলে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছুটি দেয়। আমি শাহবাগ অবস্থান থেকে আন্দোলনে যুক্ত হই। আমার কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। সাধারণ জনতার সাথে মিলে আন্দোলন করেছিলাম। কিন্তু আহত হওয়ার পর থেকে আর চাকরি করার অবস্থায় ছিলাম না। চাকরি নেই। এখন বাসায় বেকার আছি। পুরোপুরি সুস্থ হলে যদি কোন চাকরি হয় আরকি, সেই আশায় আছি।

তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পাওয়ার কথা জানান।

মাইনুদ্দিনের মা ফিরোজা বেগম কান্নাজড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, আমার পোলায় মৃত্যুকে হারাইয়া আমাগো কাছে ফিরেছে। এই পোলায় আমাগো বুড়া-বুড়িরে দেখে। চিকিৎসার অভাবে সেই পোলা এখন রাইতে ছটফট করে ব্যথায়। বুড়া বয়সে ওরে এখন আমাগো খেয়াল রাখতে হয়। আমার পোলাডার চাকরি গেছে গা, ওর শরীরের এই অবস্থা! আমাগো কি হইবো আল্লায় জানে!

(বাসস)

Previous Post

অসংখ্য মামলার আসামী মহিউদ্দিনকে গণপিটুনী, পুলিশে সোপর্দ

Next Post

টঙ্গীতে চলছে ইজতেমা প্রস্তুতি, ফতুল্লায় সাদপন্থীদের প্রতিহতের ঘোষণা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
টঙ্গীতে চলছে ইজতেমা প্রস্তুতি, ফতুল্লায় সাদপন্থীদের প্রতিহতের ঘোষণা

টঙ্গীতে চলছে ইজতেমা প্রস্তুতি, ফতুল্লায় সাদপন্থীদের প্রতিহতের ঘোষণা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য