• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোষ্টারিং, বিক্ষোভ সমাবেশ

Thursday, 23 January 2025, 10:23 pm
নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের পোষ্টারিং, বিক্ষোভ সমাবেশ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

20
SHARES
63
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মূল ফটক, তোলারাম কলেজসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ও সরকারি দপ্তরের ফটকে দেয়ালে দেয়ালে ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া কুখ্যাত অপরাধীদের গডফাদার শামীম ওসমান ও তার পুত্র আরেক অস্ত্রের মজুদদার অপরাধী অয়ন ওসমানের ছবি ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ছাত্র সংগঠনের নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে মিছিলটি বেড়িয়ে শহর প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামানে সংক্ষিপ্ত সমাবেশ করে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারহানা মানিক মুনার নেতৃত্বে শিক্ষার্থীরা জানান, ‘কারা এই পোস্টারিং করেছে’ তাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে জনসম্মুখে আনা না হলে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে ‘জবাবদিহি করতে হবে।’

এ ছাড়াও আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সামনে এক প্রতিবাদ সমাবেশে এই কথা বলেন মুনা।

এই ছাত্রনেতা আরও বলেন, ‘শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানের তান্ডব শুধু জুলাই আগস্টে নয়, গত ১৫ বছর দেখেছি। দেখেছি তারা কীভাবে এই তোলারাম কলেজকে টর্চার সেলে পরিণত করেছে। নারায়ণগঞ্জকে কীভাবে সাত খুন, ত্বকী হত্যার, গডফাদারের শহরে পরিণত করেছে। এই সন্ত্রাস, গডফাদারদের নারায়ণগঞ্জে ঠাঁই হবে না। শুধু সদর নয় নারায়ণগঞ্জ জেলার কোনো প্রান্তেই আওয়ামী লীগ, ছাত্রলীগের কোনো দোসর বা হত্যাকারীর আশ্রয় হবে না। যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ গণহত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিতে চাচ্ছেন, নানানভাবে শেল্টার দিচ্ছেন তাদের হুঁশিয়ার করে বলছি, মনে রাখবেন শেল্টারদাতা হিসেবে আপনাকেও জনগণের সম্মুখে দাঁড় করানো হবে, জাবাব দিতে হবে। আপনাদেরও গণহত্যাকারীদের সাথে শামিল করে বিচারের আওতায় আনা হবে।’

ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের পর ৫ আগস্টের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জকে একটি গডফাদারমুক্ত হিসেবে রূপান্তরিত করেছি। এই গডফাদারমুক্ত নারায়ণগঞ্জ গড়ার লড়াইয়ে নারায়ণগঞ্জের ছাত্রজনতা কীভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, রক্ত দিয়েছে তা আমাদের সকলের সামনে দৃষ্টান্ত। গত ১৮, ১৯ জুলাই যারা অস্ত্র হাতে মহড়া দিয়েছে যাদের গুলিতে শিশু রিয়া গোপ হত্যা হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের (হামলাকারী) পোস্টার নারায়ণগঞ্জে কীভাবে লাগে! এর জবাব আমরা চাই।’

ফারহানা মানিক মুনা বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের ৬ মাস পরেও হত্যার বিচার শুরু না হওয়ায় নিন্দা জানিয়ে আরো বলেন, ‘যতদিন পর্যন্ত হত্যাকারীদের বিচারের আওতায় আনা না হবে, ততদিন শেল্টারের কারখানা চলতে থাকবে। এটা আমরা চাই না। যে ভাই-বোনদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ যাত্রা এই রক্তের সাথে বেঈমানি করা চলবে না। অনতিবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে গণগত্যা বিচারের দৃষ্টান্ত তৈরি করতে হবে।’

মুনা প্রশ্ন রাখেন, ‘রাতে যেসব জায়গায় তোলারাম কলেজ, মহিলা কলেজ, জেলা পরিষদে পোস্টারিং করা হয়েছে সেগুলো নীরব জায়গা না। সবগুলোই লোকসমাগমের জায়গা। এসব জায়গায় কীভাবে আওয়ামী লীগের, শামীম ওসমানের পোস্টার লাগে ? এর জবাব আমরা জেলা প্রশাসক এবং এসপির কাছে জানতে চাই। গত ১৫ বছর জেলা পরিষদে অন্য কেউ নিজেদের ন্যায্য দাবির পোস্টার লাগাতে পারেনি। তাহলে হত্যাকারীদের পোস্টার জেলা পরিষদের গেটে কীভাবে লাগে ?’

জাতীয়তাবাদী ছাত্রদলের নারায়ণগঞ্জ মহানগরের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, ইসলামী ছাত্র শিবিরের তোলারাম কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর শাখার সাধারণ সম্পাদক আবুল হাসিম, ছাত্র মজলিশ মহানগর সভাপতি মো. শাহনেওয়াজ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জাহিদ হাসান, মাহফুজ খান, ছাত্রনেতা আতিকুজ্জামান অনু, জাভেদ হোসেনসহ অন্যান্যদে;র উপস্থিতিতে ফারহানা মানিক মুনা আল্টিমেটাম দিয়ে বলেন, ‘২৪ ঘন্টার মধ্যে কারা পোস্টার লাগিয়েছে তাদের জনসম্মুখে আনতে হবে। অন্যথায় জেলা প্রশাসক, পুলিশ সুপার আপনাদের ছাত্র জনতার মুখোমুখি দাঁড়াতে হবে। কেন আপনারা তাদের বিচারের আওতায় আনতে পারলেন না ? এর জবাব দিতে হবে।’।

Previous Post

পুলিশকে সাধুবাদ : র‍্যাব পরিচয়ে সেই তিন ডাকাত রিমান্ডে

Next Post

জাতীয় পার্টি সভায় খোকা সভাপতি

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
জাতীয় পার্টি সভায় খোকা সভাপতি

জাতীয় পার্টি সভায় খোকা সভাপতি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য