• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শ্রমিক লীগের নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ভাংচুর – লুটপাট

Wednesday, 19 February 2025, 9:07 am
শ্রমিক লীগের নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ভাংচুর – লুটপাট

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁওয়ে শ্রমিক লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ইট পাটকেলের আঘাতে ৪ নারী আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে মনির হোসেন নামের বিএনপি নেতাকে আটক করে থানায় নিয়ে ছেড়ে দেয় পুলিশ। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার মেঘনা শিল্পাঞ্চল শাখার শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হালিমের ওপর ৫ আগষ্ট সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে সারোয়ার, মনির হোসেন, রিফাত, সজিব. রুবেলসহ ২০-২৫জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এসময় বাড়িঘর ভাংচুর করা হয়। হামলাকারীরা আব্দুল হালিমকে কুপিয়ে জখম করে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সে পরিবারসহ আত্মগোপনে চলে যান। সোমবার সন্ধ্যায় আব্দুল হালিমের স্ত্রী বাড়িতে আসেন।

বাড়িতে আসার খবরে রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে সারোয়ার, মনির হোসেন, রিফাত, রুবেলসহ শতাধিক লোকজন একত্রিত হয়ে হামলা করে। ইট পাটকেল নিক্ষেপ করে। হামলায় মিনারা বেগম, রিয়া আক্তার,মাকসুদা ও মনোয়ারা বেগম আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় হামলাকারীরা বাড়ির দরজা ও জানালা, আসবাবপত্র ভংচুর করে।

এক পর্যায়ে ফ্যান, টিভি, তিনটি সাইকেল ও চেয়ার, টেবিল লুট করে নিয়ে যায় তারা। লুটপাটের সময় ভূক্তভোগী শ্রমিক লীগ নেতা আব্দুল হালিমের স্ত্রী মিনারা আক্তার ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনির হোসেন নামের একটি বিএনপি নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানা বিএনপির এক শীর্ষ নেতা রাতে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান।

 

 

 

 

ভূক্তভোগী শ্রমিক লীগ নেতা আব্দুল হালিমের স্ত্রী মিনারা আক্তার জানান, ৫ আগষ্ট সন্ধ্যায় তার স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থাকেন। গত সোমবার সন্ধ্যায় রমজান উপলক্ষে সন্তানসহ বাড়িতে আসার খবরে শতাধিক লোকজন হামলা ভাংচুর ও লুটপাট করে।

বিএনপি নেতা আব্দুল জলিল এ হামলার নেতৃত্ব দিয়েছে। পুলিশ হত্যা চেষ্টা মামলার এজহারভূক্ত একজনকে আটক করে থানায় নিয়ে ছেড়ে দিয়েছেন।

অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। হালিমের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার স্ত্রী তাদের কর্মীদের গালিগালাজ করায় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, কেউ অভিযোগকারী না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই এলাকায় কোন হামলার ও লুটপাটের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মুচলেকা নেওয়া হয়েছে।

Previous Post

আড়াইহাজারের ডালিম চেয়ারম্যান গ্রেফতার

Next Post

চাঁদাবাজদের গুলিতে রূপগঞ্জে ব্যবসায়ী আহত

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
চাঁদাবাজদের গুলিতে রূপগঞ্জে ব্যবসায়ী আহত

চাঁদাবাজদের গুলিতে রূপগঞ্জে ব্যবসায়ী আহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য