• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডা. বোরহানের অবৈধ সিন্ডিকেটে দুর্ভোগের শিকার রোগীরা

Thursday, 3 April 2025, 5:33 pm
ডা. বোরহানের অবৈধ সিন্ডিকেটে দুর্ভোগের শিকার রোগীরা

Oplus_131072

7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

চাঁদপুরের মতলব থেকে বিগত সরকারের এক প্রতিমন্ত্রীর ডিও লেটারে বদলি হয়ে প্রথমে ঢাকা এবং সেখান থেকে বদলি হয়ে আসেন নারায়ণগঞ্জ সদরে।

এখানে যোগ দিয়েই তিনি তৈরি করেন অবৈধ আয়ের সিন্ডিকেট।

তার অনুমতিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ডাক্তারের মতো নিজেই লেখেন ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন)।

পরিদর্শিকা জাকিয়া সুলতানা পরীক্ষার জন্য নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠান রোগীদের। এতে চরম দুর্ভোগের শিকার হন রোগী ও তার স্বজনরা। এভাবেই চলছে মাসের পর মাস।

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ২০২২ সালের ৩০ নভেম্বরের এক ডিও লেটারে মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ঢাকার তেজগাঁও পরিবার পরিকল্পনা কার্র্যালয়ে বদলি হয়ে আসেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন।

সেখান থেকে তিনি প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে বদলি হয়ে আসেন নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে।

অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জে যোগদান করেই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহম্মদ সজল ও পরিদর্শিকা জাকিয়া সুলতানাসহ আরও দুই কর্মচারী নিয়ে গড়ে তোলেন সিন্ডিকেট। পরিদর্শিকা জাকিয়া সুলতানাকে দেন ব্যবস্থাপত্র লেখার অনুমতি। বিএমডিসির সার্টিফিকেট ছাড়া কোনো ব্যবস্থাপত্র ও পরীক্ষা-নিরীক্ষা দেওয়ার অনুমতি না থাকলেও তিনি প্রতিনিয়ত এ কাজ করে যাচ্ছেন।

অভিযোগ রয়েছে, বোরহান উদ্দিন একইভাবে ডেলিভারি করে রোগীর স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের অনুমতিও দিয়েছেন সজল ও জাকিয়া সুলতানাকে।

আহম্মদ সজল ও জাকিয়া সুলতানার অসদাচরণ ও অবহেলার কারণে স্বাস্থ্য কেন্দ্রে আসা সেবা গ্রহীতারা ক্ষুব্ধ। এছাড়া এই দুজনের পূর্বের কর্মস্থলে (বক্তাবলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) গিয়েও অসংখ্য অনিয়মের তথ্য জানা গেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, সুমিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত বছরের মার্চে যোগদান করেন আহম্মদ সজল ও জাকিয়া সুলতানা। এছাড়া সেবাগ্রহীতাদের ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিদর্শিকার জন্য নির্ধারিত বাসস্থান থাকলেও জাকিয়া সুলতানা রাতে সেই বাসস্থানে থাকেন না।

আহম্মদ সজল ও জাকিয়া সুলতানা তাদের পূর্বের কর্মক্ষেত্র ফতুল্লার বক্তাবলি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে থাকাবস্থায় নানা অনিয়মের মধ্য দিয়েই চাকরি করেছেন বলে অভিযোগ রয়েছে। বক্তাবলি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে সজল ও জাকিয়ার আরও অসংখ্য অনিয়মের কথা জানা গেছে। এখানে যারা যারা শিশু কার্ড ও ইনজেকশন নিয়েছে তাদের সবার কাছ থেকেই টাকা নিয়েছেন সজল ও জাকিয়া সুলতানা।

সুমিলপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহম্মদ সজল জানান, গর্ভবতীর এক্স-রে করার নিয়ম নেই স্বীকার করে বলেন, রোগী চাইলে লেখা যেতে পারে। তবে তিনি স্যানিটারি প্যাড, শিশু কার্ড ও জন্মবিরতিকরণ ইনজেকশনের বিনিময়ে অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা ব্যবস্থাপত্র লিখতে পারেন কি না জানতে চাইলে সজল জানান, বড় অফিসাররা অনুমতি দিলে লিখতে পারেন।

জাকিয়া সুলতানা বলেন, কোন রোগী চাইলে আমি লিখে দিই। ডেলিভারি করে উৎকোচ গ্রহণের কথা অস্বীকার করে বলেন, আমি কোনো উৎকোচ নেই না, তবে কেউ খুশি হয়ে দিলে গ্রহণ করি। ২৪ ঘণ্টা স্বাস্থ্যকেন্দ্রে তার থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি থাকতে পারেন না বলে জানান।

সূত্র  : যুগান্তর

Previous Post

থানা থেকে লুট হওয়া অস্ত্র আট মাস পর উদ্ধার

Next Post

চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম, ভাংচুর

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম, ভাংচুর

চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম, ভাংচুর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য